নতুন বাংলাদেশ
পৃথিবী আজ জেনে যাও
আমরা প্রতিদিন রচনা করছি
সভ্যতার নতুন ইতিহাস
আমরা প্রতিদিন শিখছি
শান্তির নতুন মন্ত্র!
আগুনে ভস্মীভূত মুখগুলো
আজ আর আমাদের ব্যথিত করেনা,
সন্তানের জন্য মায়ের আকূল আর্তি
আজ আর আমদের মনে দাগ কাটে না,
স্বামীর জন্য স্ত্রীর প্রতীক্ষাও তাই,
এমনকি, ঝলসে যাওয়া মুখগুলো দেখে
কেমন নির্বিকার হয়ে যাই!
আমরা শিখে গিয়েছি
কেমন করে ব্যথা ভুলতে হয়,
আমরা শিখে গিয়েছি
কি করে নীরব থাকতে হয়,
আমরা শিখে গিয়েছি
কি করে প্রতিদিন মৃত্যুর
নতুন ইতিহাস গড়তে হয়!
আমরা জয় করেছি ভয়,
জেনে গিয়েছি কি করে
আতঙ্ক নিয়ে পথে নামতে হয়,
আমাদের মহান নেতারা
আমাদের শিখিয়েছেন
কি করে সভ্য হতে হয়।
আমরা প্রতিদিন গড়ছি
সভ্যতার নতুন ইতিহাস!
আমরা প্রতিদিন গড়ছি
শান্তির নতুন বাংলাদেশ।।





মন্তব্য করুন