কি বিষ রেখেছ ঢেলে...
কখনও কি ভালোবাসা জীবনের কানাগলি দিয়ে
ভুল করে হেঁটে যাবে পথ?
কোথাও ধুসর দূরে...
ঝাঁক বেঁধে নামে যদি
নম্র-নীল আলোর কপোত!
নিশি পাওয়া মানুষের মতো
ভুল ঠিকানায় কড়া নেড়ে নেড়ে...
খোয়া গেলে আরো কিছু কাল
নিষ্প্রাণ হেসে হেসে...বাঁচি আমি
প্রাচ্যের বেশে তবু প্রতীচী আবেশে।
তবু আমি দেখে যেতে চাই
ওই নীলে, নোনা-নীল জলে..
কি বিষ রেখেছ ঢেলে কোমল অনলে!
সাইপ্রাস
৪ জানুয়ারি ২০১৫






সুন্দর..
স্তুতি নয়, আলোচনা কাম্য!
এটা ছোটগল্পের মত কবিতা, অনুভুতিটুকু ভালো লেগেছে বলেই সুন্দর বলেছি। ভালো না লাগলে চুপ থাকি অথবা সরাসরিই বলে দেই। অযথা স্তুতি করার অভ্যাস নেই।
এই তো, এমনতর মন্তব্যই চাইছিলাম। আঘাত দেবার জন্য বলিনি, ক্ষেত্রবিশেষে স্তুতিও মন্দ নয় তবে হ্যাঁ, অযথা স্তুতি না করার অভ্যেস প্রশংসনীয়।
তবু আমি দেখে যেতে চাই
ওই নীলে, নোনা-নীল জলে..
কি বিষ রেখেছ ঢেলে কোমল অনলে
খুব ভাল লাগল।
ধন্যবাদ, এলানো অক্ষরবৃত্তে মাধুর্য বাড়ে।
মন্তব্য করুন