~!!~নিরবে থাকা স্বপ্নসুখ আর নিশি জাগা একাকীত্ব~!!~
[ কিছু অনুভুতি শেয়ার করার জন্যই এই লেখা ]
নিরবতাই আমার ভাললাগা-
শীতের কুয়াশার চাদরে শিতল হয় অতৃপ্ত আত্মা।
ধীরে ধীরে শান্ত হয় নগরী-আমি জেগে থাকি শুধুই
নিরবতা উপভোগ করব বলে ।
একা থাকা কিম্বা নিরবতা –এর মাঝে সুখ বিস্তর ।
জানি তুমি কষ্ট পাবে হে প্রিয়তমা অথবা জননী, তবু বলে রাখি =
আমার নিজের সত্তার সাথে কিম্বা আকান্ত আমাতে একটু নিমগ্ন হতে গেলে –
তোমাদের কি খুব কষ্ট হবে ?
আমি নিজের মত আপন মনে সুখে থাকি তবুও কেন=
প্রশ্নবানে জর্জরিত কর আমাকে ? কষ্ট পাই ভীষণ- অপরাধী লাগে নিজেকে ।
তোমরা তো জান তোমরাই আমার সব । আমি তো অমানুষ নই।
আমার , আমিতে আত্মনিমগ্নতা –এ এক স্বর্গীয় সুখ।
তবু কেন তোমাদের এত শঙ্কা?
না । আমি কোন কষ্ট পাচ্ছিনা।
নেই কোন অভিযোগ।
আমি আমার ব্যস্ততম দিনের শেষান্তে ।
আমি ভালবাসি আমার আত্মীয় –পরিজন- প্রকৃতি- আর প্রিয়তমা ।
আমাকেও তো আমি ভালবাসি?
নিজের জন্য কি এতটুকু স্বাধীনতা থাকতে নেই ??
স্বপ্নলোকের স্বর্ণ সিরিতে আমার পদচারনা থমকে যায় –
ফোন এর ওপাশের কথা শুনে-
“ কিরে কাল সকাল সকাল উঠে তোর খালার বাসায় গিয়ে তার মেয়ে জামাই এর সাথে দেখা করার কথা মনে আছে তো? তুই তো আবার অসামাজিক।“
“ দোস্ত বিয়া করবি না ? আমি বউ বাচ্চা নিয়ে নেক্সট উইক সেন্ট মার্টিন যাইতাসি , যাবি নাকি ?”
“কিরে এত রাতে কি করিস ? জানিস আমার না খুব মজা লাগতেসে,পাশ টা করে ফেললাম রে , আমার ...।।“
“কিরে মন খারাপ নাকি? কি যে করিস কি হইসে বল তো?”
“গার্লফ্রেন্ড এর সাথে ঝামেলা”
“শরীর খারাপ?”
“কি ভুইলাই গেলা ? আমার খবর আর কে রাখে ?’
“এত রাত জেগে কি কর শুনি ? সন্দেহজনক। হুম!!!!”
আমি তো প্রতিরাতেই নিরবতা চাইনি –
চাইনি নিজের কর্তব্য এড়িয়ে যেতে
আমি চেয়েছি কিছুটা শুন্যতা ,নিরবতা ,একটু অবসর ।।
ভালবাসার খাতিরেই বলি -
নিজেকে ভালবাসার এতটুকু অবসর দিও ভাই !
যেন মরার আগে আর জানার সুযোগ পাই ।
[ বাক স্বাধীনতা , নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সব এ মেনে নিতে পারি কিন্তু নিজের জন্য নিজেকে নিজের মত থাকার ও রাখার স্বাধীনতা চাওয়া টা মনে হয় প্রশ্নের দাবী রাখে । আমরা কি এতটুকু স্বাধীনতা আশা করতে পারিনা আমাদের প্রিয়জন দের কাছে , আমাদের পরিবার কিম্বা আত্মীয়দের থেকে ? ]





অবশ্যই পারেন।
অনুভুতির কবিতা ভালো হইছে!
Shanto bhai..dhonnobad.
এই গান শুনে দেখেন, আপনার ভাল লাগবে মনে হয়।
আপনার লেখাটা পড়েই অঞ্জনদার এই অদ্ভুত সুন্দর গানটা মনে পড়ে গেল।
গানটার কয়েকটা লাইন এরকম -
'সারাটা দিন মানুষ দেখি -
এবার একটু আকাশ দেখতে চাই,
ও আমার সন্ধ্যা রাতের তারা -
আমার জন্য জেগে উঠো ভাই।
সারাটা দিন অন্যকে দিই -
এবার একটু নিঃসঙ্গতা চাই,
.. .. .. .. .. ..
আমিও তো চাইতে পারি,
নিজের জন্য কিছুটা সময়।'
Baundule bhai..tnx. Gan ta ami jantam na. Khub sundor.tnx. Khub druto download kore sunbo asha kori.
এ কি লেখা মাইরি, পুরা ছুয়ে গেল যে
হুম, ভালো লাগল পড়ে।
রাত দশটা থেকে আমার বাড়িতে মাই টাইম।
একদম একা নিজের মতো। এটা খুবি জরুরী সবার জন্যে
তানবীরা> আপনার মাই টাইম রুটিন টার কথা শুনে ভাল লাগলো। যাক কাউকে পাওয়া গেলো। আপনি সৌভাগ্যবতী।
মন্তব্য করুন