কষ্ট কিম্বা হতাশা
কিছু করার নাই । মনটা খারাপ ।
ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারনা করার একটা শখ আমার মজ্জাগত। কাজেই আমি জানতাম আমি একটা বিপদে পরতে পারি। তাই, সত্যিই যখন বিপদ হতে চলল তখন আমি কিছুটা শুন্যতা টের পাই ।
নিরবে সময় কাটানো, আত্বকেন্দ্রিকতা ...কিছুই করার নেই । শুধু ভেবে যাওয়া এর পর কি করব।
(কিছুটা ভাবনা শেয়ার করার জন্যেই)
মানুষ অন্যের জন্য তখন এ এগিয়ে আশে যখন তার মন থাকে চিন্তামুক্ত । অর্থনৈতিক, পরপকার ব্যাপার টা পুরোটাই মানসিকতার ব্যাপার।
সিলেট কিম ব্রিজ এর নিচে যে লোক রিকশা ঠেলে তাকেও মাঝে মাঝে আমার একজন ডাক্তার থেকে বেশি সুখি মনে হয় (এইটা ব্যক্তিগত মত)। তাদের মন মানসিকতা অনেক সময়ই দেখি আমাদের থেকে অনেক এ মানবিক। ক্রমশ উন্নত জীবন যাপনের চেষ্টা আমাদের অনেকই যান্ত্রিক করে দেয়। আমরা তখন দেখতে পাই না চার দিকে কি হচ্ছে । হইত আমি ও তাদের কাতার এর ই একজন। তবে এক্ষেত্রে কিছু মানুষ এখন ও টিকে আছেন যারা নিজের অপারগতা স্বীকার করেন , অন্যের উপকার করা কে শ্রদ্ধা করেন , বিনা কারনে তেনা পেচান না , অন্যের খুত ধরে নিজের সংকীর্ণতা ঢাকতে চান না ।
একজন ডাক্তার এর হতাশা দিয়েই শেষ করি ...
কিম ব্রিজ এর রিকসা ঠেলা ওই লোক আর এক ডাক্তার এর কথোপকথন-
ডাক্তারঃ মামা কয়টা রিক্সা ঠেল দিনে ? প্রতি রিক্সা ঠেলা কত ?
ওই ঠেলাওয়ালাঃ এইত কখনো ৭০ তা কখন ও ১০০ টা। (গুন করে প্রতি দিন এর কামাই এর হিসাব তা আপনার হাতেই সপে দিলাম )
(ডাক্তার আনমনা হয়ে ভাবে , এমবিবিএস করে শান্তি পাই নি , বি সি এস নিয়ে দৌরের উপর, এফসিপিএস তো সোনার হরিন , সামাজিক সম্মান , এমডি- আর ৬ বছর পরাশুনা , প্রাইভেট ক্লিনিক জব ৮ ঘণ্টায় ৫০০ টাকা তা ও মাসে ২০ দিন , কলিগ দের সাথে ডিউটি আর ওটি শেয়ার নিয়ে মনমালিন্য, পারিবারিক টানাপড়েন, বিদেশ যাওয়ার বৃথা চেষ্টা, প্রেমিকা ও অন্যান্য। ডাক্তার এর চোখে ভাসে তার অনেক সফল সহপাঠী ,তারপর কসাই হয়ে যাওয়ার ভয় !!!! )
তবু স্বপ্ন বেচে থাকুক ! মানবতা জয়ী হউক বার বার । চিকিৎসা টা আসলে কখনো কার পেশা হতে পারেনা , এটা হবে সম্পুন সরকারী , অথবা রেড ক্রস কিমা দাতব্য কিছু। যারা ডাক্তার হবেন তাদের থাকবে না পারিবারিক চিন্তা কিম্বা উপরে উঠা বা সামাজিক সম্মান এর লালসা। সেবা সবসময় এ হবে নিঃস্বার্থ।





ভালো বলেছেন,
বিশেষ করে শেষ প্যারাটুকুর কথাগুলো।
চিকিৎসা টা আসলে কখনো কার পেশা হতে পারেনা , এটা হবে সম্পুন সরকারী , অথবা রেড ক্রস কিমা দাতব্য কিছু। যারা ডাক্তার হবেন তাদের থাকবে না পারিবারিক চিন্তা কিম্বা উপরে উঠা বা সামাজিক সম্মান এর লালসা। সেবা সবসময় এ হবে নিঃস্বার্থ। @ একমত।
পুরন হোক আশা গুলো!
লেখা ভালো হইছে।
বাহ
মন্তব্য করুন