শুভ নববর্ষ
স্কুলে পড়তাম সময় বছরের প্রথম দিনে একটা কমন বকা খাইতাম। “বছরের প্রথম দিন একটু বই-খাতার ধারে কাছে গেলি না, সারাটা বছর এই করিস” ইত্যাদি। এই বকাটা অবশ্য ইংরেজি বছরের প্রথম দিনের বকা। আমি পড়া-লেখা করেছি বাংলা মাধ্যমের স্কুলে। তাই ইংরেজি বছরের প্রথম দিনে বই-খাতা, স্কুল, পড়া, টিচার কিছুই তেমন থাকতো না। তারপরও এই বকাটা সব সময় শুনতে হতো।
বছরের প্রথম দিনে যা করা হয় তাই যে আমরা সারা বছর ধরে করি তা তো না। তবে প্রায়ই এমন কথা বলতে শোনা যায়। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার মনে পড়লো ছোটবেলার বকাটা। তাই ভাবলাম আজকের দিনে এমন কি করা যায় যা আমি সারা বছর করতে চাই। তেমন কিছুই পেলাম না খুঁজে। তারপর মনে হলো “এবি” -তে পোষ্ট দেয়া যায়। এইটাই সবচে ভাল কাজ হবে বছরের প্রতিটা দিন করার জন্য।
বছর কয়েক আগের একটা ঘটনা বলি। পহেলা বৈশাখে আমরা পাঁচ ভাই-বোন একসাথে ঘুরতে বের হই। আগের দিন থেকে শুরু হয় আমাদের প্রস্তুতি। সারারাত ধরে চলে হাতে মেহেদি পড়া, গান করা, কারণে-অকারণে হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে রাত ভোর করা।
তো সেইবারও আমরা ভোর হওয়া দেখলাম। আব্বু-আম্মু ঘুম থেকে উঠলে কেক কেটে সবাই একসাথে খেলাম। তারপর বের হলাম ঘুরতে। টি এস সি, চারুকলা, রমনা সব ঘুরলাম। মঙ্গল শোভাযাত্রা, নাচ-গান, নাগরদোলা, মুরালি-বাতাসা, গালে-মুখে ছবি আঁকা কিছুই বাদ গেলো না।
তারপর আমরা ঠিক করলাম আইসক্রীম খাব। গুলশানে তখন নতুন একটা আইসক্রীম পার্লার খুলেছে। ঠিক হলো ওখানেই যাব। রওনা হলাম গুলশানের দিকে। গাড়ীতে গান বাজছে “মেলায় যাইরে” সাথে আমরা তো আছিই মাশাল্লাহ। ধানমণ্ডী ২৭ ক্রস করার সময় খেয়াল করলাম পাশের গাড়ীটা আমাদের ফলো করছে। ভাইয়া গাড়ী চালাচ্ছে। ভাইয়াই প্রথমে খেয়াল করলো ব্যাপারটা। তারপর আমাদের বলল মজা দেখবি? আমরা বললাম কি মজা? ভাইয়া বলল - চল ভয় দেখাই। আমরা তো একে নাচুনী বুড়ি তারপর ভাইয়া দিলো ঢোলে বাড়ি। শুরু হলো মজা। ওই গাড়িটা ছিলো নতুন মডেলের, চকচকে। আর আমাদেরটা আধা-পুরান। একবার ভাইয়া গাড়ী ওদের সামনে নেয় তো আবার ডানে-বায়ে চাপায়। একবার সামনে গিয়ে ব্রেক করে তো আবার পিছনে এসে হর্ণ চেপে ধরে রাখে। বেচারারা শেষমেষ দৌড়ে পালালো। আমরাও তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে গুলশান পৌছে গেলাম।
এবার বৈশাখে কোথাও যাই নাই। আমাদের পালের গোদাটা নাই। পালের গোদাটা থাকলে ঠিকই হাতে মেহেদি পড়া হতো, খুব ভোরে ঘুম থেকে উঠিয়ে মঙ্গল শোভাযাত্রায় নিয়ে যেত।
কাছে-দূরে থাকা সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।





একজন মায়াবতীর হাতের মায়াবী ছোঁয়াচ পেয়ে কী-বোর্ড হয়েছে সতেজ আর বছরের প্রথম দিনে এবি'র প্রথম পাতা হয়ে উঠেছে তরতাজা সবুজ! নতুন বছরে অনেক অনেক শুভ কামনা!
আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
পালের গোদাটা ভোরে উঠলো, দেশে ফোন করল, মেয়েকে রেডি করে অফিস গেলো
হায় প্রেম (জীবন)তুমি প্রেম (জীবন)
আপনাকে শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
আপনাকে শুভ নববর্ষ।
শুভ নববর্ষ।
আপনি কি ক্যপ্টেন তাতা'র (তানবীরা'প্পু) দলের লোক? তাহলে বিশেষ শুভেচ্ছা গ্রহণ করুন।

আর লেখাটা দারুণ হয়েছে। মনে হচ্ছে আপনারা পারিবারিকভাবেই ভালো লিখতে পারেন।
নববর্ষের শুভেচ্ছা। আপনার জন্য, আপনাদের সবার জন্য।
প্রতিদিন পোস্ট দেয়ার কথা, কিন্তু আজকে তো আর দিলেন না !!!
বছরের প্রথম দিনেই একটা মিছা কথা কইলেন?!?
সারা বছর না জানি কী করবেন 
কামাল ভাই সঠিক পয়েন্টে হাত দিছেন
শুভ নববর্ষ
আপনাকেও শুভ নববর্ষ।
হ। একমত কামাল ভাই আর টুটুলের সাথে।
শুভেচ্ছা নববর্ষের।
ভয় পাইসি
আপনাকেও শুভেচ্ছা আপু।
হ। একমত কামাল ভাই,টুটুল ভাই আর ছাতি আপার সাথে।
শুভ নববর্ষ।
সবাই দেখি জড়িত!!
মন্তব্য করুন