কোথাও কি আছে পরশ পাথর??
গতকালের পত্রিকায় এই দুটি খবর পাশাপাশি ছিল।
১. রুমানা মঞ্জুর
গত কয়েকদিনে বহু আলোচনা-সমালোচনা হয়েছে রুমানা মঞ্জুরের ঘটনা নিয়ে। বিশেষ করে ফেসবুকে, বিভিন্ন ব্লগে সবাই যার যার মতামত প্রকাশ করছেন। মতামত দিতে গিয়ে কেউ কেউ হাসান সাঈদের পক্ষপাতিত্ব করেছেন। রুমানা মঞ্জুরের কিছু দোষের কথাও অনেকে বলেছেন (যেগুলোর কোনো প্রমাণ এখনো হয় নাই)।
২. মার্টিন
মার্টিনের সংসারের বয়স ১৮ বছর। এতবার তাকে হত্যার চেষ্টা করার পরও কোন ভরসায় সে সংসার করছিল? কিভাবে সে স্ত্রী, সন্তানদের বিশ্বাস করতো? ওদের সাথে এক বাসায় থাকতো? একসাথে ভাত খেতো?
৩.
অনেকদিন আগে একটা খবর ছিল এরকম “মায়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে শিশু সন্তানকে খুন করায় মা”। শিশুটির বাবাও জানতো তার স্ত্রীর পরকীয়া প্রেমের কথা। যতদূর মনে পড়ে ভদ্রলোক তার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন।
উপরের তিনটি ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশী পাশবিক, এটা পৃথিবীর কোন পরিমাপকে মাপা যাবে?
ঠিক মতো একটা ভুমিকম্প হলে কে কোথায় মরে পড়ে থাকবো আমরা!!!! আমাদের বাড়ি, গাড়ি, ব্যাঙ্ক-ব্যালান্স, ডিগ্রী কোথায় থাকবে!! আমরা কেন সবাই আপনজনদের নিয়ে ভালো থাকতে পারি না? আমরা কেন হিংসা, লোভ-লালসা ত্যাগ করতে পারি না? নৈতিকতা, মূল্যবোধ, বিবেক এই শব্দ গুলো কি আমাদের শিক্ষা থেকে, আমাদের সত্ত্বা থেকে একেবারেই হারিয়ে গেলো? আমরা কি আর কোনদিনই সভ্য মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবো না?





মার্টিন কে দেখেছি অনেকবার, তেমন কথা হয়নি কখনো, তবে নির্বিবাদী মানুষ বলেই মনে হয়েছে।
মানুষ মূলতঃ এবং শেষ পর্যন্ত এক ধরণের পশু; খুব বেশী হলে বুদ্ধিমান পশু, এই যা...
~
সমাজটাই যেন নেশাগ্রস্থ
জগতের সকল পাশবিকতাকে ধিক্কার।
লেখাটা ভাল লাগলো।
ধন্যবাদ আপু। যদিও লিখতে আমার খুব খারাপ লেগেছে।
আমাদের বাসায় একজন হুজুর আসতো যে কয়দিনের দুনিয়া বলতো।
তাতে আমাদের বাড়ির ছোট মেয়েটি রেগে যেতো।
এখন দেখি ঘটনা উলটা
জ্বি আপু। তখন দুনিয়া দুই দিনের ছিল না। কিন্তু এখন দুনিয়া দুই সেকেন্ডের। বিশেষ করে বাংলাদেশ। কখন যে কে ঠুশ!!
(
domestic violence বা violence শুধু পুরুষ সঙ্গীরা নারীর উপর করে থাকে, তা কিন্তু নয়। ইদানীং বাংলাদেশের বেশ কিছু চিত্র দেকহে মনে হচ্ছে নারীরাও অনেক বেশী violence এর সাথে জড়িয়ে পড়ষেন, দেশে সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রক্ষাপটে এটা সত্যি unusal. সেটাই প্রচণ্ড ভাবনার বিষয়। সব রকম violence কে সব সময় প্রচণ্ড ধিক্কার।
একটা লেখা লিখেছিলাম, সময় পেলে পড়ে দেখতে পারেন।
http://tinyurl.com/3mgjsdp দুটো পর্বই পড়ার অনুরোধ রইল।
অবশ্যই পড়বো আপু। অনেক ধন্যবাদ।
কিছু টাইপো রয়ে গেল, দুঃখিত।
অনেক ধন্যবাদ আপু লেখাটা শেয়ার করার জন্য।
লেখাটা ভাল হয়েছে। আসলে সমাজটাই এখন নেশাগ্রস্ত।
পড়ার জন্য ধন্যবাদ।
ঘটনাগুলো নিয়ে কোন মন্তব্য নেই, অনেক মন খারাপ করা ঘটনা। খুব মন খারাপ করা।
মন্তব্য করুন