আমার সিসিমপুর (৩)
১। গতকল বিকালে আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম। ভাইয়া আমাকে বলল আসার সময় আরভিনকে নিয়ে এসো। আজকে ওদের রাতে বাইরে খেতে নিয়ে যাবো। তো আমি আসার সময় নিয়ে আসলাম আরভিনকে।
সন্ধ্যায় আরভিন, তাহিয়া খেলছে। নিজেদের মতো গল্প করছে।
আরভিনঃ তাহিয়া, তুমি বড় হয়ে কি হতে চাও?
তাহিয়াঃ আমি!!! আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি কি হতে চাও আরভিন?
আরভিনঃ আমি? হিরো!! একটা হিরো হতে চাই।
তুমি কি হতে চাও তোম্মা?
আমিঃ আমি তো বড় হয়েই গেছি আব্বু। কিন্তু কিছুই হতে পারি নি।
আরভিনঃ কেন তোম্মা?
আমিঃ ছোটবেলায় যে আমি লক্ষী হয়ে পড়াশুনা করিনি। তাই আমি বড় হয়ে কিছুই হতে পারিনি।
আরভিনঃ তাহলে কি তুমি ফকির তোম্মা?
আমিঃ
হ্যাঁ বাবা আমি ফকির। দেখোনা বাইরে যাওয়ার সময় আমাকে দিদু, দাদানের কাছ থেকে টাকা নিয়ে যেতে হয়?
দুইজনঃ ওহ। আচ্ছা।
২। একটু পর, দুইজনই বাইরে খেতে যাওয়ার জন্য রেডি। ভাইয়া নিয়ে যাবে ওদের। দুইজন আসলো আমার কাছে।
তোম্মা তুমি যাবে না?
আমি বললাম না তোমরা যাও।
তাহিয়াঃ কেন যাবে না তুমি?
এমনি, তোমরা ঘুরে আসো। অনেক মজা করো।
আরভিনঃ তুমি কি যাবে না তুমি ফকির তাই?
হ্যাঁ আব্বু। তাই।
দুইজনই ঝাঁপিয়ে পড়ল আমার উপর।
তাহিয়াঃ আমি তোমাকে টাকা দিবো তোম্মা। আমার আব্বুর অনেক টাকা।
আরভিনঃ তোমার কি লাগবে বলো তোম্মা। আমি তোমাকে সব কিনে দিবো। সঅঅঅব।
৩। তারপর রেডি হয়ে বের হলাম। গাড়িতে উঠছি। একটা বাচ্চা সাইকেল চালিয়ে গলির ভেতর ঢুকছে।
তাহিয়াঃ আব্বু দেখেছো!! বেবীটা রাতের বেলা সাইকেল চালাচ্ছে!!
ভাইয়াঃ হুম। দেখেছো!! বেবীটা তোমার চেয়েও ছোট কিন্তু দেখো ও দুই চাকার সাইকেল চালাচ্ছে!!
তাহিয়াঃ মাত্র!! আমি তো চার চাকার চালাই!!
৪। এরকম তাদের বহু কথাবার্তা শুনতে শুনতে আমরা খাওয়া শেষ করলাম। ধানমন্ডি ক্রীড়া কমপ্লেক্সে কিসের যেন কনসার্ট হচ্ছিল। ভাইয়া বলল, চল ফেরার পথে আমরা কিছুক্ষণ গান শুনে যাই।
দুইজনই হৈ হৈ করে উঠল। তাদের আনন্দ দেখে আমারও জানতে ইচ্ছে করলো কনসার্ট কি জিনিস তারা বুঝেই নাচতেছে নাকি না বুঝেই। তাই জিজ্ঞাসা করলাম। তোমরা জানো কনসার্ট কি? সেখানে কি হয়??
তাহিয়াঃ হ্যাঁ তোম্মা জানি তো। গান হয়। তুমিই তো আমাকে নিয়ে গিয়েছিলে একবার!!
আরভিনঃ আমিও জানি তোম্মা। আমি একবার গিয়েছি কনসার্টে। আমার স্কুলে হয়েছিল। সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল। সেখানে গান হয়েছিল, আমরা অনেক নেচেছি। 





আমার হিরোর ছবি দিয়ে গেলাম। কারো হিরো লাগলে আওয়াজ দিয়েন।
খাইছে। নায়ক শাকিব খান পুরাই ফেইল।
উয়াও! হিরো তো দেখি সেইরম!
মাশাল্লাহ!
হিরোর হিরোইন কই?!
হিরো তার হিরোইন বহুত আগেই ঠিক করছে রে ভাই। সেই কথা কইতে আরো একটা পোস্ট দেয়া লাগবে।
একমাত্র পিচ্চিরাই যে কোন সময় যে কারো মন ভাল করে দিতে পারে।
ওদের মত করে সবসময় ভাবতে পারলে বেশ হত।
মাঝে মাঝেই এমন কিছু বলে ফেলবে, ভাল লাগায় চোখের কোল ভিজে আসবে!
অন্যজনের ছবি দিলেন না যে?
তোম্মা কিভাবে হলেন? ছোট মা থেকে?
আমার একটা কাজিন আছে, আমার আম্মু কে ডাকে খাম্মি!
অন্যজনে তো হিরোইন হওয়ার ইচ্ছা পোষণ করে নাই। করলে তারটাও দিতাম।
একদম ঠিক ধরছেন। বেশী আদরে ছোট মা হয়ে যাই তোম্মা।
"ভাইয়াঃ হুম। দেখেছো!! বেবীটা তোমার চেয়েও ছোট কিন্তু দেখো ও দুই চাকার সাইকেল চালাচ্ছে!!
তাহিয়াঃ মাত্র!! আমি তো চার চাকার চালাই!!"
বেশ বেশ বেশ
ধন্যবাদ।
অফলাইনে এই লাইনটা পড়ার পর আর থাকতে পারি নাই
হিরোকে সেরম লাগছে
পুরাই
রবী ঠাকুরের জন্মদিনে কনসার্ট করে নাচতেছে।
আসলে স্কুল থেকে প্রোগ্রাম করেছিল। সেখানে গান হয়েছিল, আর গানের সাথে বাচ্চাদের নাচ ও ছিল। সেটাকেই পন্ডিতেরা নাম দিছে কনসার্ট।
হাহাহাহাহাহা

একটা বাসায় বাচ্চা থাকবে আর সেখানে হাসি থাকবে না, অদ্ভুত কথার ঝাপি থাকবে না, এ হতেই পারে না ।
আপনার হিরো দেখছি কথাও হিরো-এ মতোই বলে!
রবীন্দ্রনাথের জন্মদিনের কনসার্টে(!) ও নেচে ফেলেছে!!!
কি আর বলবো। এক একটা চিজ
বাহ্্ বাহ্্ । ছবিটা ফাটাফাটি।
সব গুলা রসগোললা!
"তাহিয়াঃ আমি তোমাকে টাকা দিবো তোম্মা। আমার আব্বুর অনেক টাকা।"
ভাবছি আজকে তাহিয়ার আববুকে ঠেক দিলে কেমন হয়, কি বলো তোমমা?
আপনারা সব ভাইবোন দেখি মজা করে কথা বলেন
আফামণির দেখা যায় রাস্তা মনে আছে। আমি তো ভাবলাম এবি'র পাসওয়ার্ড ভুলে গেছেন

দারুণ আইডিয়া! আমরা আপনার আব্বুকেও ব্লগে চাই
তাহিয়ার আব্বুতো দেখি তলে তলে অনেক আগাইছে, আমরাই জানি না
এবার গৃহকর্মী প্রসংগ বাদ গেছে, ডরাইলেন নাকি আফামনি নাকি তারা কাশি বন কইরা দিছে
আপনি কি ঐ কথাটা জানেন 'তাল গাছ আমার'?
আমি তাল গাছ জানি আপামনি। আপনি ব্লগীয় সুশীলতা শিখেন এখন। টের পাবেন আস্তে আস্তে
আপনি কি এখন কমেন্ট শিল্পী থেকে ইমো শিল্পী হবেন?
বইয়ের জন্য লেখা দিছেন? না দিয়ে থাকলে তাড়াতাড়ি দেন...
আমি?? আমি???? আমি?????? (হিন্দি সিরিয়ালের মতো ইকো হবে সাথে মাথা ঘুরায়া পড়ার ইমো)
আজকের পর্বে মাথা ঘুরায়া পইড়া যাওয়া দেখলাম, কালকে বা পর্শুর পর্বে লেখা পাঠাইছেন এইটা দেখতে চাই।
মাফ ও চাই, দোয়া ও চাই।
মজারু হইছে
পুরাই মজারু

অনেক ধন্যবাদ। কিন্তু জলছবির পরের পর্ব কই?
ফকির..

মন্তব্য করুন