এমন এক দুর্দিনের সাথে পরিচয়
এমনও সময় আসবে তা কে জানতো?
আমাদের যায়গায় বসবে মাছের বাজার আর না খেয়ে মরতে থাকবো আমরা
পরিপক্ব হবার আগেই ফলহীন হয়ে যাবে গাছগুলো
আর আমারও দেরি হয়ে যাবে হিসাব করাটা শিখতে।
উপমাগুলো নিরর্থক হয়ে যাবে আর চাঁদটাও রোজরাতে ক্ষয়ে যেতে থাকবে
একদল তরুন পাতা বৃথা শুকিয়ে যাবে
অথচ ওদেরইতো দেবার কথা ছিল অনেকখানি অক্সিজেন
এমনও সময়ে আমাদের অকেজো হয়ে থাকতে হবে আর একদিন
কৌতুকে পরিণত হবো আমরা
আর আমারও দেরি হয়ে যাবে সঠিক পরিমাপ করতে।
এমনও রাতে অসহায় কাঁদবে শুক্রাণুর স্রোত
গলির অন্ধকারে কাঁদতে থাকবে একটি মেয়ে
যে খানিক আগে বারোটি যুবকের হিংস্রতায় পিষ্ট হয়েছে
আর নিরুপায় পতিতাবৃত্তি করতে থাকবে একজন স্নেহময়ী
অথচ এমন সময়ে তার ভাত বেড়ে দেবার কথা ছিল আমাদেরকে
কিন্তু আমার কারনেই ওদের এই দুর্দিন
ঠিক যেমন নদীগুলোকে মেরে ফেলেছি আমি ই
আর দ্বাদশ যুবক হয়ে ধর্ষণ করেছি সেই মেয়েটিকে
সবুজ পাতা হয়ে দিতে পারিনি একটুও অক্সিজেন।
কে জানতো এমন অসময় এসে অকেজো করে ফেলবে আমাদের
অথচ সবার অজান্তে আমরা পৌঁছে গেছি এই দুর্দিনে
আর আমারও দেরি হয়ে গেছে বোধের জন্ম দিতে।





কারো জন্য বেশি ভাবতে নেই। মানুষ ভাবনার মূল্য দিতে জানেনা।
নিজেকে নিয়েই তো বেশি ভেবেছি এখানে
লেখাটা ভাল। তবে আরেকটু কাব্যিক হলে ভাল লাগতো।
ধন্যবাদ। চেষ্টা ধরে রাখব আশাকরি।
মন্তব্য করুন