তোমার আশ্রয়
তুমি হয়ত তেমন কাউকে খুঁজে বেড়াচ্ছো
যে তোমার জন্য এক্ষুনি মরে যেতে রাজি
সে যাই হোক
আমিও একা নই।
যদিও কবিতা লেখার জন্য কলমটা খুঁজে বেড়াতে হয়েছে
সিগারেটের মাথায় জমে থাকা গরম ছাইটা
তার একটু আগেই খসে পড়েছে পায়ের আঙুলে
ঠিক যখন তুমি রিকশার হুড তুলে আমাকে পাশ কাটিয়ে গেলে।
এক্ষুনি মরে যেতে রাজি নই আমি;
হয়ত সে কারনেই ডাক শুনতে পাওনি।





হুম, আরো জোরে ডাকতে হলো
আমার মনে হয় আরও জোরে ডাকলেও সে শুনত না।
এভাবেই কতজন যে তার আবেগী ডাকের প্রত্যাশিত সাড়া না পেয়ে ভগ্নহৃদয় হল!!!!!
অন্তত কয়েক লাইন লেখা তো হল।
মন্তব্য করুন