শীতের বিকেলগুলো
এভাবে কেন চলে যাও
পৌষের এই বিকেলের মত
তোমার সাথে কথা ছিল যত
মুছে দিতে দিতে চাও
এই প্রেমটুকু বিকেলের শেষ নিশ্বাসে?
২
আমার খুব বিষণ্ণ লাগছে
অনেক অনেক দিন ধরে
আর অবিকল এরকম আরও একটি বিষণ্ণ সন্ধ্যা
যখন আমাকে গিলে ফেলেছে প্রায়-
তখনই তোমার সাথে আমার পরিচয়।
বেশ হত যদি বলতে আমি টি এস সি তে-
এক্ষুনি চলে এস আমাকে নিতে
টর্নেডোর মত হাজির হতাম
পাঁচ মিনিটে স্নান সেরে
এতো দেরি করলে কেন- তবুও তুমি গাল ফুলোতে।
অথচ তুমি করে ডাকার অধিকারও আমার হয়নি এখনো।





কবিতার জন্য চাই হাহাকার। সুখি থীতু জীবন নিবে নাকি হাহাকার?
কবিতার জন্য শুধু হাহাকার না। আনন্দও চাই। সুখী জীবন নিয়ে কবিতা লেখা যায় না?
সুখী জীবন নিয়ে কবিতা লেখা কবিরা হলো চরম সৌভাগ্যবানদের অন্তর্গত কারণ তারা তাদের হাহাকারপূর্ণ জীবনে সুখের দেখা পেয়েছিলো যাকে তাঁরা কবিতা লেখার উপলক্ষ করে তুলতে পেরেছিলো।
আমারও তাই মনে হয়। আর হাহাকারের সকাল কে চায়? কবিতা জন্য নতুন করে হাহাকারকে ডেকে আনতে চাই না
অধিকার বড় ই আপেক্ষিক, কবি।
ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
লেখাটা পড়েছেন সে জন্য ধন্যবাদ। মন্তব্যের জন্য আরও ধন্যবাদ দিতে চাই, কিন্তু অধিকার আপেক্ষিক বলতে আপনি কি বলতে চাইছেন তা যদি একটু বুঝিয়ে দিতেন। মানে অধিকার শব্দটা আমি যে ক্ষেত্রে ব্যবহার করেছি সে ক্ষেত্রে।
মন্তব্য করুন