কথাচুরি
পাঁচ মিনিট ধরে ভাবলাম। কিন্তু কিছুতেই কি দিয়ে লেখা শুরু করবো খুঁজে পেলাম না। সারারাত ছুটে বেড়ানোর সময়টাতে লেখার জন্য মন টানে, কিন্তু কয়েক ঘণ্টা নিজেকে তাড়িয়ে নিয়ে বেড়ানোর পর রুমে ফিরে আসি যখন তখন বসতে ইচ্ছে করে না।
কিন্তু কি দিয়ে লেখা শুরু করা যায়? মনের ভিতরে কত কথা ছিল। তারা সব গেল কোথায় যেন হারিয়ে। জেমসের গান প্লেলিস্টে। আঙুলগুলোও নেশাতুর হয়ে থাকতে চায়। কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না।
হারিয়ে যাবার ঠিকানা বলে নাকি আসলে কিছু নেই। হারিয়ে যাওয়া মানে নাকি নিজেকে আবার খুঁজে পাওয়া। আমি কেন বার বার হারিয়ে যেতে চাই? অনেক লোকের ভিড়ে কিংবা একা ছাদে গিয়ে? নিজেকে খুঁজে পাবার জন্যই মনে হয়। তার মানে নিশ্চয়ই আমি সব সময় নিজেকে খুঁজতে থাকি। কিন্তু এসব তাত্ত্বিক আলোচনা বৃথা। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু?
শীতের সকাল সত্তি দারুণ। আর যদি বন্ধুর সাথে থাকে তবে তো আরও ভালো। আর সবচে ভালো আলো আধারি ছুঁয়ে ছুঁয়ে বন্ধুর সাথে হারিয়ে যাওয়া।
আমার ভিতরে নিশ্চয়ই আলসেমির জিন আছে। না হলে এরকম সকাল আমি পরাজয় মেনে নিয়ে নষ্ট করি কিভাবে। কিভাবে ধোঁয়ায় উড়িয়ে দেই এই সব নষ্ট হয়ে যাওয়া দিন। জয়ী হবার চাইতে ক্ষমা চাইতে বেশি ভালো লাগে। নিজের কাছে নিজের অনেক প্রশ্ন থেকে যায়। থেকে যায় শঙ্কা আর পিপাসা।





হারিয়ে যেতে পারলে মন্দ হতো না...হ্যাপি নিউ ইয়ার।
থাঙ্ক ইউ
আপনি হারিয়ে যেতে পারেন না ক্যান?
হ্যাপি নিউ ইয়ার
থাঙ্ক ইউ
সারারাত কই ঘুরেন?
মনের ভিতরের গলি ঘুপচিতে।
তখনই লিখে ফেলোনা কেন?
তখন লেখার অবকাশ থাকে না, থাকে ভাবনার অবকাশ। খুব ভালো হোতো যদি সেই সময়ে একটা যাদুর কি-বোর্ড হাজির হয়ে যেত আর আমি লিখতে পারতাম, এক গ্লাস অন্ধকার আর এক গ্লাস জোছোনা হাতে; ক্লান্ত প্রভাতে বা যখন একা আমি একলা রাতে, শত শতাব্দী ধরে।
আমার ভিতরে নিশ্চয়ই আলসেমির জিন আছে। না হলে এরকম সকাল আমি পরাজয় মেনে নিয়ে নষ্ট করি কিভাবে। কিভাবে ধোঁয়ায় উড়িয়ে দেই এই সব নষ্ট হয়ে যাওয়া দিন। জয়ী হবার চাইতে ক্ষমা চাইতে বেশি ভালো লাগে। নিজের কাছে নিজের অনেক প্রশ্ন থেকে যায়। থেকে যায় শঙ্কা আর পিপাসা।
সেইম ফিলিং!
আমরা আসলে একই ডোবার জলে খাবি খাচ্ছি কিনা - তাই ফিলিংস মিলে যায়! মানুশে মানুশে মনে মনে ফিলিংস মিলে গেলে ভালোও লাগে। রাতের নীরবতা ভাঙ্গুক উড়ন্ত ধুমকেতু। দেখা হোক আরও পথিকের সাথে।
হুম আমিও আলসেমির জিনের কাছে পরাজিত
মন্তব্য করুন