অবকাশ নামক ফাঁকিবাজি
ক্যামন আছি সত্তি জানি না। সময় দরকার। পড়াশোনা, কাজ কর্ম সারা এবং গুছিয়ে চিন্তা করার জন্য। হয়ত পিছিয়ে পড়ছি। কিন্তু অবকাশটাও দরকার বলে মনে হচ্ছে।
আমার আসলে একটা অবকাশ দরকার। অন্তত একটা বছর। হয়ত তাই হতে যাচ্ছে। তাই যদি হয় তবে জীবনের পরবর্তী বছরগুলোর একটা পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রস্তুত করে ফেলতে হবে এর ভিতরেই।
অনেক কাজ করা দরকার। প্রধানত শিক্ষামূলক। বই পড়া এবং ঠাণ্ডা মাথায় চিন্তা করা। পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে হয়ে আছে বলে জীবন নিয়ে এখন কিছু ভাবাও প্রায় অসম্ভব। ফাইনাল পরীক্ষার পর চাকরি খোঁজার সুযোগ আছে হয়ত, কিন্তু সেটা করা ঠিক হবে না বলে কেউ কেউ বলছে। আমারও সেটাই মনে হচ্ছে। কেননা তাতে আমি এই অবকাশটা পাবো না।
কয়েকটা বছর ধোঁয়ায় উড়ে গেল। বিশ্ববিদ্যালয় জীবনে লেখাপড়াতো কিছু হল না। সে কারণে চিন্তা ভাবনাও ঠিক মত কিছু করতে পারলাম না। কতবার ভেবেছি- পেলে অবসর, বসে ভাববো, শুধু ভাবনা। ক্লাস-পরীক্ষা নেই, অবসর এসেছে। এবার কিছু একটা হবে।
কারণ- একটি বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিতে বসেও খুঁজে পেলাম না জীবনের দিশা। হয়ত এই অবকাশে আমি বুঝতে পারবো - জীবনে আমার আদৌ কিছু করার আছে কিনা। কিছু করার জন্য আর পড়াশোনা করার দরকার আছে কিনা বা থাকলেও সেটা কোন বিষয়ে।
এমনও রাত আসে- বার বার এসেছে- যখন জীবনের সমস্ত হিসেব নিকেশ এক রাতেই মিলিয়ে ফেলার জন্য হাঁসফাঁশ করে মন। আর মেলাতে না পারার সেই অস্বস্তি মনের ভেতরের ঘোলাটে পুকুরে জন্ম নেয় আর কিলবিল করে কাদা মেখে।
বসে বসে শুধু একটু ভাবতে চাই। যতটুকু ভাবা দরকার ততটুকু। এই সমাজে এই শহরে মানুষ ভাবনার অবকাশ পায় না। আমার পাওয়া দরকার। এই ছোট্ট পুকুরে দিশাহীন মাছের মত ক্যামনে কি। যতদূর যেতে চাও ততদুরই তোমার। যতদূর যেতে চাই ততদুরই আমার।
সময়টা খুব এলোমেলো হয়ে আছে। চতুর্থ বর্ষে দুই তিনটা বিষয়ে ফেল রয়ে গেছে। ফলে এই সালে 'ইমপ্রুভমেন্ট' পরীক্ষা দিয়ে সেগুলোতে পাশ হতে হবে। আশা করি এই ফাঁকে সত্তিকার অর্থেই অবকাশটা পাওয়া যাবে। পাওয়া যাবে, পরিকল্পনা, দিক নির্দেশনা, প্রুশ্নের উত্তর- যারা উড়ে বেড়াচ্ছে বাতাসে এবং বুঝতে পারবো ক্যামন আছি।





শুভকামনা,সামনেই সময় মিলে যাক ভাবনার জন্য।
হু। ধন্যবাদ।
শুভকামনা।
শুভকামনা..
অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ। আপনাদের সকলের জন্যও থাকল শুভকামনা
মন্তব্য করুন