ইউজার লগইন

বলবো না কাউকে

না বলা কত কথা! না বলা ব্যাথা! কখনো বলার চেষ্টা করে আবার নিজেকে থমকে দেয়া। কোথায় বলো....বলবো, কার কাছে?

আমার কিছু বলার ছিল....
তোমায় বলার কেবল তোমায়......
যেই না আমি ঠোট মেলেছি, সেই কথাটা বলবো বলে......

বলি বলি করে অনেক কথা জীবনে সময়মত বলতে পারিনি। আবার কখনো তো এমনো হয়েছে যে কথাটা বোঝাতে চেয়েছি, বলার ভঙ্গিমায় প্রকাশ পায়নি সে কথাটি। ভুল বুঝে তুমি এবং তোমরা আমায় কতই না খারাপ ভেবেছো... ভেবেছো ভুল! সকলের ভুল বোঝার দোলাচলে দুলছি আমি...বাঁচছি আমি.... চলছি এভাবেই! তবু তোমাদের প্রতি নেই মোটেও ক্ষোভ। তোমাকে ভালোবাসি! এই পৃথিবীর কোনো মানুষের প্রতিও নেই একটুখানি খেদ। তোমাদের জন্য ভালোবাসার প্রসারিত জমিন বুকের ভেতর..........তোমরা যারা কষ্ট দাও....অপমান করো.....হিংসা করো......বেঈমানী করো.......ক্ষতি করো......আঘাত দাও....রক্ত ঝরাও.....ব্যাথা দাও.......এবং আমাকে আনন্দে ভাসাও... স্নেহতে ভরাও...ভালোবাসো.........! তুমি... তোমার জন্য আমার সেই জমিনে একটা সুবিশাল সুরম্য রাজপ্রাসাদ.....কসম বলছি!

আমি হয়তো মানুষ থাকছি না, কেন? কেন আমার রাগ-ক্ষোভ-কষ্ট-বেদনা-যন্ত্রনার অনুভূতি গুলো প্রতিক্রিয়াবিহীনভাবে পার হয়ে যাচ্ছে? কিভাবে যেন কেটে যাচ্ছে একটার পর একটা নিরুত্তাপ দিন। ভালোলাগা-সুখ-প্রশান্তি-স্বস্তি-বিশ্রাম-আনন্দ....এসব অনুভূতি এখন হৃদয়সীমানার বাইরে দিয়ে হেটে চলে যায়।
আমার হৃদসীমায় কাঁটাতারের বেড়া.....সেখানে খুব বিপদজনক অবস্থার মুখোমুখি আমার ভালোবাসা-ভালোলাগার অনুভূতিসকল। কখনো ভুল করে অনুপ্রবেশ করে ফেললে তাদের অবস্থা হয় ফেলানীর মতো! তোমরা কী মানবাধিকারের প্রশ্ন তুলবে না? তোমরা কী প্রতিবাদ করবে না? প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ১০ হাজার টাকা ভাড়া দিয়ে একবেলা একটি গোলটেবিল বৈঠকে দীর্ঘ তালিকার আলোচকবৃন্দের একটি অনুষ্ঠান আয়োজন হবে না জানি........... বন্ধু-পরিচিতজনদের ফোনের ওপর ফোন দিয়ে জাতীয় জাদুঘরের সামনে জনা ত্রিশেক সচেতন মানুষের একটি ঘন্টাব্যাপী মানববন্ধন হবে না জানি...... দেশের পোড়খাওয়া পঞ্চাশ বিশিষ্টব্যাক্তির স্বাক্ষরিত কোন প্রতিবাদলিপি পত্র-পত্রিকায় ছাপানো হবে না জানি...........

চাইনা, এসবের কোন কিছুরই প্রয়োজন নেই। তোমরা জানো আমার মৃত্যুদগ্ধতার কথা, আমি তা চাইনা। তুমি বুঝতে পারো আমার কষ্ট আর যন্ত্রনাকাতরতার প্রতিটি অসম্ভব-দু:সহ মূহুর্ত আমি চাইনা.........

ফেলানীর যে কথাটি কেউ জানতে পারেনি, জানতে চায়নি, শুধুই রাজনীতি করেছে........আমার বুকের ভেতরের ভীষণ কষ্টমাখা সেই কথাটি, সেই কথাগুলো না জানুক কেউ...........একা............এবং একাকী.........একান্তভাবে...........

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


বইলা ফেলেন... না বললে শুনব কিভাবে?

লীনা ফেরদৌস's picture


আমি হয়তো মানুষ থাকছি না, কেন? কেন আমার রাগ-ক্ষোভ-কষ্ট-বেদনা-যন্ত্রনার অনুভূতি গুলো প্রতিক্রিয়াবিহীনভাবে পার হয়ে যাচ্ছে? কিভাবে যেন কেটে যাচ্ছে একটার পর একটা নিরুত্তাপ দিন। ভালোলাগা-সুখ-প্রশান্তি-স্বস্তি-বিশ্রাম-আনন্দ....এসব অনুভূতি এখন হৃদয়সীমানার বাইরে দিয়ে হেটে চলে যায়।

খুব ছুঁয়ে গেল কথাগুলো

তানবীরা's picture


আমারো তাই মনে হলো লীনা।

আমি হয়ত মানুষ নই
মানুষগুলো অন্যরকম ........................ Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.