ইউজার লগইন

গল্প ছিল, গল্প নেই

গল্প ছিল আকাশেতে,গল্প ছিল বাতাশে তাই
গল্প ছিল তিরতিরানো,নদীর জলে ঢেউ খেলানো…

সেই গল্প শুনতে আমার প্রাণের সেকি আহাজারি। আমার আহাজারি সকলের আহাজারির সাথে একাকার হয়ে গুমরে কেঁদে ওঠে.........সেই কান্না কখনো গানে কখনো বা কথার খেলায় খেলতে থাকে.............

গল্প ছিল মাঠের শেষে,দুরের রেখায় হালকা ছাই!
গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই ...

মাঠ, ক্ষেত, প্রান্তর! যে মাঠে গোল্লাছুট খেলতো নাঙ্গা গায়ে ছেলে-মেয়েরা........বাতাবিনেবু দিয়ে ফুটবলের সম্ভাবনাময় পারদর্শীতা প্রদর্শন করে মাঠ মাতাতো কিশোর-যুবকেরা। কোথায় সেই প্রিয় মাঠ? ধানের ক্ষেতে সোনালী ফসলের সুখে মুখে হাসি আসতে যেনো অনেক কষ্ট হয় আমার কৃষক পড়শীর। সেই শিশুকালে ইয়া বড় মহিষের পিঠে চেপে গোধুলি দেখা আর তো হয়না এখন..... কিসের গল্প বলবো.........

গল্প ছিল মেঘের ডানায়, কানায় কানায় বৃষ্টি তাই
গল্প ছিল কাদা পথে, হাটু ডুবে হাটতো হায়

সেই মেঘের ডানা ঝাপটা এখন আর দেখিনা, দেখাতে পারিনা আমার ছোট বোনকে। কাদা-জলে সে কি লাফালাফি........সেই কাদায় মাছ ধরার কথা কাকে বলবো? দিনভর বৃষ্টিতে ছেলে-বুড়োদের মাছ ধরার আয়োজন, আর আমার কদমগাছের ভেতর দিয়ে বৃ্ষ্টির পতনসুখ অনুভব............

গল্প ছিল টাপুর টুপুর ঘাষে,
গল্প ছিল সুখ জড়ানো সুখের আশেপাশে...

সেই সুখ, সেইসব দিন, সেই সে রাতের টাপুরটুপুর বৃষ্টিজল। টিনের চালের শব্দসুখ। রাতভর আমার খড়ের চালের ফুটো দিয়ে বৃষ্টির ফোটা পড়া ঠেকাতে জেগে থাকা। এর মাঝেই সুখ-আবেশে বেঁচে থাকা, বেঁচে থাকার লড়াই। লড়াই করে বাঁচা এবং স্বপ্নকে বাঁচিয়ে রাখার আপ্রাণ প্রয়াস..............

গল্প ছিল কল্পনায়
কল্পনারা হারিয়ে গেছে আলপনা তাই আঁকে নাই

কল্পনাগুলো সাদাকালোই ছিল, সেই সব সাদাকালো ফিল্মের রিলে তোমার ছবি...তোমাদের ছবি... সবাই মিলে আনন্দে আত্মহারা হবার ছবি... নৌকায় ভেসে বেড়ানোর ছবি, আকাশের নীল-সাদা মেঘে ডানা মেলার ছবি; সবই ছিল। আমার বেড়ে ওঠার মধ্য দিয়ে একে একে হারালো সব কল্পনা, ধুসর হয়ে উঠল কল্পনার সব রং............

গল্প ছিল যখন ছিল,এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই...

গল্প ছিল ভাত ঘুমে দুপুর বেলার অবেলায়
গল্প ছিল কাজের ফাকে হঠাৎ উদাস মনটা হায়

সকাল-সন্ধ্যা-দুপুর-রাতে.... ভোরের স্নিগ্ধ হাওয়ায়, কমতি নেই প্রকৃতি-পরিবেশের সাথে মিলেমিশে একাকার হয়ে কর্মসুখে মেতে ওঠার। সেই অনুভূতিগুলো খুব সকালের গরম ফেনা ভাতের সাথে টাকি মাছের ভর্তা, অলস দুপুরে আড়মোরা ঘুমের আবেশ.... মনটা যেন হারায় আমার কোথায় যেন কোন বনে....

গল্প ছিল জংলা হাটে, জংলা পথে,সেথায় এখন পথ হাট নাই
শেওলা পড়ে বন্ধ হল ব্যবসাপাতি, গল্প নাই ...

কোথায় আমার গায়ের সেই মেঠোপথ? কোথায় সেই আলো ফোঁটা দিন? কোথায় হারিয়েছে সেই ঘাষ-ফুল বিছানো সরু পথ? আমার সাইকেল চালানো আর বারবার পড়ে গিয়ে হাত-পা ছুলে যাওয়া দিনগুলো কোথায়? কোথায় যেন হারিয়ে গেছি আমি......হারিয়েছে আমার সব স্বপ্ন......হারিয়েছে আলোকিত স্বপ্ন আর গল্পময়তায় পরিপূর্ন স্মৃতিময় দিনগুলো............
সবারই কি এমন করে হারিয়ে যায়, হারিয়ে গেছে.......... গল্প ছিল... গল্প নেই.... এখন কোন গল্প নেই

গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই,অন্য কোনো গল্প নাই ...

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


গানটাতো ভীষন প্রিয় আপনার লেখাটাও ভাল লাগলো!

লীনা দিলরুবা's picture


এটি গান!
গানের গল্প ভালো লাগলো।

তানবীরা's picture


গানের গল্প ভালো লাগলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.