জঙ্গিবাদ মোকাবিলায় প্রয়োজন জাতীয় ঐক্য
গত ৪৩ বছরের ইতিহাসে দেশ আজ চরম রাজনৈতিক সংকটে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি'র আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াত-শিবিরের চোরাগুপ্তা হামলা, জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কার্যতঃ দেশ অচল হয়ে পড়েছে এই রাজনৈতিক অচলাবস্থার সমাধানের জন্য সরকারী দল ও বিরোধী দলের মধ্যে দফায় দফায় সংলাপ হলেও কোন ইতিবাচক সমাধান বের হয়ে আসে নাই সরকারী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, ফলপ্রুশ সংলাপের জন্য বিএনপিকে যুদ্ধাপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়তে হবে অন্যদিকে বিএনপি'র পক্ষ থেকে বলা হচ্ছে যে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের শতর্ মানতে হবে মূলতঃ সরকারী দল ও বিরোধীদল উভয়ের দাবীই যৌক্তিক আমজনতার দাবীও তাই আমরা চাই নির্দলীয় ব্যক্তির অধীনে সাধারণ নির্বাচন হোক এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হোক সুতরাং জনগণের দাবীকে মূল্যায়ন করে দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন আমরা চাই আওয়ামীলীগ বিএনপি সবাই মিলে এই দুটি দাবী পূরণ করুন তবেই দেশে স্থায়ী শান্তি আসতে পারে





মন্তব্য করুন