যখন যা মনে হয় ২
প্লেনে আর বিমানবন্দরে ধূমপান নিষিদ্ধ কিন্তু ডিসকাউন্টে সিগ্রেট বিক্রি আইনসিদ্ধ।
কিছু বিখ্যাত লোকের সংস্পর্শে এসে অনুভূতি হয়েছে, আরমানী গুচ্চি বাহিরে কেবল, ভিতরে সবাই সমান নাঙা
প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে কাবার্ড খুললে খুঁজে পাই না কোন কাপড় পরবো। সবগুলোইতো কতোবার পরা। আবার সপ্তাহান্তে কাবার্ড গুছাতে গেলে মনে হয়, একী অবস্থা, কি করেছি, জায়গা হয় না। বাহান্ন সপ্তাহই একী অনুভূতির মধ্যে দিয়ে যাই। কোন অনুভূতিটা সত্যি নাকি আমি অস্বাভাবিক?
ভালবাসা একটা বায়বীয় পর্দাথের নাম, যেটা অনুভব করতে পারায় আর না পারায় দৈনন্দিন জীবনে অনেক পার্থক্য হয়ে যায়।
মদ খাওয়া হারাম কিন্তু ঘুষ খাওয়া হালাল।
সংসার হলো কারগিল সীমান্ত যেখানে ইন্ডিয়া পাকিস্তানের শান্তিপূর্ন সহাবস্থান। বর্ডার লাইন ক্রস করলেই গোলাগুলি।
আগেরদিনে মেয়েদের জন্যে সন্তানটি পুত্র হোক এই কামনা করা হতো। পুত্র সন্তানের জননীকে সার্থকরুপে ধরা হতো। কারণটা হয়তো পুরোই বৈষয়িক ও কিছুটা স্বার্থপরতাও ছিল। মেয়েরা প্রথমে বাবার ওপর তারপর স্বামীর ওপর আর বুড়ো বয়সে ছেলে মাকে দেখাশোনা করবে এরকম একটা সামাজিক ও অর্থনৈতিক নিশ্চয়তার ব্যাপার ছিল। পুত্রসন্তানকে ভালবাসার মাঝে একটা স্বার্থপরতা কাজ করতো। এখনতো মেয়েরা স্বাবলম্বী আর সমাজও অনেক পরিবর্তন হয়েছে। তাহলে এখনো পুত্রসন্তান জন্ম দেয়াই কেনো নারী জীবনের স্বার্থকতার দন্ড থাকবে?





৯৯
এক লম্বর কাটলেন ক্যান, ভচ?
ভচে বেরসিক। সুন্দরীদের লম্বর কাটে।
সূক্ষ্ম ক্ষোভ লেখায়, হতাশা ছাপিয়ে ক্ষোভ স্পষ্ট!
তাই!!!!

এইটা মনে হয় বেশীরভাগ মেয়েই ভাবে।
তাইলে ঠিকাছে
কত কি ভাবনা আসে মনে সবটাই কি লিখে রাখা যায়!!
তবে অব্জার্ভেসন ঠিকঠিক, কেবল কারগিলটা সাক্ষাতে বিস্তারিত হয় নাই
লম্বর কাটেন নাই তাইলে
কারগিল বুঝে যাইবেন, টেনশান নিয়েন না
বেশ হয়েছে দিদি, সময় পেলে যখন যা মনে হয়; সিরিজটা নিয়মিত লেইখেন!
বইলচেন তাহলে দাদাবাবু?
হুম, তাইতো
ভালবাসা একটা বায়বীয় পর্দাথের নাম, যেটা অনুভব করতে পারায় আর না পারায় দৈনন্দিন জীবনে অনেক পার্থক্য হয়ে যায়।
আমি টুমাকে বালোবাসি
হামিও টুমাখে বালবাসি
পাসওয়ার্ড খুঁজে পেয়েছো দেখে ভাল লাগলো
মন্তব্য করুন