বিষাক্ত রূপ
তোমার ঠোটের রং
প্রতিনিয়ত পাল্টে দেয় আমাকে
তোমার চাহনী, হাসি কিংবা...
কিংবা ভেঙ্গচি কাটা
সবই আমাকে নাড়া দেয় ।
তোমার দশটা পাঁচটা ছবি
অথবা টিস্যুর ভাঁজে চুম্বন চিহ্ন
আমাকে প্রায়ই মাতাল করে ।
যে রাতে তোমার হাতের ছোঁয়া
বাড়াতে থাকে হৃদকম্পন
আমি বদলে যাই, বদলে আমাকে যেতে হয়।
তুমি যদি একবার দেখতে
তোমার বিয়ের দিন
তোমাকে কত সুন্দর লাগছিল
যদিও সেটা আমার জন্য নয়।
ভ্রমর এসে মধু খেয়ে যায়
মৌমাছি প্রেমিক মন পালিয়ে বেড়ায় ।
কিছু কিছু রূপ আছে যা মানুষকে অন্ধ করে দিতে পারে । কিছু কিছু চাওয়া আছে যা মানুষকে একমুখী করে তুলে । সকল কিছুই এলোমেল করে দ্যায় ।মাঝে সাঝে কিছু অদ্ভুত লোকদের সাথে আলাপচারিতা হয়, যারা এমন রূপে ঝলসানো । তাদের ঝলসানো জীবনটার একটা রেশ কিন্তু রয়েই যায় শেষ অবদি। এরকম অভিশপ্ত রূপ যেন আর কারো নজরে না আসে, সেই কামনাই করছি । - ধন্যবাদ





ছবি দেখে ডরাইছি!
কবিতা ভাল হচ্ছিল, শেষটা অসম্পূর্ণ লাগছে।
ছবির প্রয়োজনীয়তাটা বুঝতে পারলাম না!
তারপরেও ভাল লেগেছে কবিতা! লিখতে থাকুন!
ব্যাপার না বস। জীবন অনেক বড়
বিকট সাইজের ছবি দেখে ডরাইছি!
কবিতা শুরু হয়ে পরে যেন তালগোল পাকিয়ে গেলো
মন্তব্য করুন