ওদের মওকা,আমাদের হৃদয়ে রক্তক্ষরণ
কোল্ড ড্রিংক কোম্পানি পেপসি Pepsi বাংলাদেশ-
ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল
শিরোনামে মুওকা মওকা নামক একটি বিজ্ঞাপন
ইউটিউবে ছেড়েছে। কিছুক্ষণ
আগে বিজ্ঞাপনে দেখলাম, ইন্ডিয়া লেখা টিশার্ট
পরা এক ছেলে বাসায় বসে পেপসি গিলার সময়
হঠাৎ কলিংবেল বেজে উঠে।
দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ
লেখা টি-শার্ট পরিহিত একছেলে পূজার ফুল, প্রসাদ
নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে।
এইবার ইন্ডিয়া লেখা টি-শার্ট পরিহিত
ছেলে তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল
দিয়ে নির্দেশ করে,
যেখানে একটি বিশ্বমানচিত্রে ইন্ডিয়ার
পাশে বাংলাদেশকে দেখা যাচ্ছে এবং পাশে লেখা "1971,
India created Bangladesh" এটা দেখার পর
বাংলাদেশ লেখা টি-শার্ট পরিহিত
ছেলে ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম
করে চলে যায়!
১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে আমাদেরকে অনেক
সহযোগিতা করেছেন, এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
কিন্তু তার অর্থ এই না যে আপনারা বাংলাদেশ
সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়েছে এদেশের ৩০
লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের
ইজ্জতের বিনিময়ে। এর আগে ইন্ডিয়ার
গুন্ডে সিনেমায়'ও আমাদের মহান
মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যঙ্গ করেছে। ধিক্কার জানাই
এসব উগ্রবাদীদের, বর্জন করলাম পেপসি (Pepsi)।
প্রিয় বাংলাদেশ
নিয়ে কোন ছেলে খেলা নয়।
থুথু পেপসি,
হেইট পেপসি, হেইট...





মন্তব্য করুন