সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি
শুধু কবিতার জন্য এই জয়,
শুধু কবিতার জন্য কিছু খেলা,
শুধু কবিতার জন্য একা হিম সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা,
শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক,
শুধু কবিতার জন্য তুমি নারী,
শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘের গাঙ্গেয় প্রপাত
শুধু কবিতার জন্য দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়,
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা,
শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি ।।
তাঁর অনেক লেখার মাঝে এই লেখাটি কেন যেন আজ হৃদয়ে কড়া নাড়ছে প্রবলভাবে । কি অপরূপভাবে অমরত্বকে তাচ্ছিল্য করেও এই মহান পুরুষ অমর হয়ে রইলেন আমাদের হৃদয়ে । আর লিখতে পারছি না । হাত চলছে না !!!
(
(





শ্রদ্ধাঞ্জলি বানানটা যদি একটু ঠিক করে দেন দয়া করে
অনেক ধন্যবাদ অনিচ্ছাকৃত ভুলটি ধরিয়ে দেবার জন্য
শ্রদ্ধাঞ্জলি।
আন্তরিক ভাবে দুঃখিত, ঠিক করে দিয়েছি , অনেক ধন্যবাদ
সেই ইতিহাসের স্বপ্নভংগ থেকে শুরু তারপরে কত অলস দুপুর, বিকাল আর রাতের বেলা বইয়ের ভাঁজে পড়া গল্প উপন্যাস।
এতো সবের জন্য যেই লোকটা দায়ী সে আজ আর নাই এটা ভাবলেই মনটা উদাস হয়ে যাচ্ছে।
শ্রদ্ধাঞ্জলি সুনীল।

পাঠ্য বইএর নীচে রেখে সুনিলের উপন্যাস গুলি এখনো প্রবল ভাবে টানে।
পাঠ্য বইএর নীচে রেখে সুনিলের উপন্যাস গুলি এখনো প্রবল ভাবে টানে।
শ্রদ্ধাঞ্জলি। এসব সৃষ্টির মাঝেই সুনীল বেঁচে থাকবে।
------------------
মন্তব্য করুন