কথোপকথন
ও আমায় অনেক বোঝে,
কতটা বোঝে ?
ততটা যতটা তুমি বুঝতে;
তাহলে তো তার সাথে আমার পার্থক্য নেই ?
কে বলেছে নেই, আছে অনেক আছে ।
কি কি ?
ও আমার কেয়ার করে,
আমার মতো ?
না, তার চেয়েও বেশি ।
তাই নাকি ? সব সময় হাসায় বুঝি ?
না, তা না। তবে তোমার মত কাঁদায় না ।
ও আচ্ছা । আমি কি শুধুই কাঁদাতাম ?
হ্যাঁ ।
তাহলে আমার সাথে ৩ বছর থাকলে কেন ?
আমার ইচ্ছা ।
তাহলে সবই কি তোমার ইচ্ছা মতই হবে ?
হ্যাঁ ।
তার মানে তুমি ভালো আছো তার সাথে ?
হ্যাঁ আছিতো অনেক ভালো আছি ।
আচ্ছা সে কি তোমার জন্য বর্ষায় হাঁটু পানি পার হয়ে দেখা করতে আসে ?
আসেনি তবে আসবে ।
তাহলে নিশ্চয়ই সারারাত নির্ঘুম থেকে সকালে ১৪টা গোলাপ নিয়ে আসে তোমার রাগ ভাঙ্গাতে ?
না, একদিন ঠিকই আসবে ।
ও, তাহলে নিশ্চয়ই সারা ঘরে মোমবাতি জ্বালিয়ে তোমাকে ভালোবাসি লেখে ?
না, ওইটাও করবে একদিন ।
সবকিছুই যদি পরে করে, তাহলে এখন কি করলো ?
যা তুমি করতে পারো নি!!!
পারিনি নাকি তুমি করতে দেওনি?
আমি তো তাকেও দেই নি?
কিন্তু তাকে মানাও তো করনি, তাইনা?
ধুরছাই তোমার সাথে কথা বলা অসম্ভব।
কেনো জিততে পারছো না তাই ?
নাহ, তা না, তুমি আসলেই আমাকে চাওনি!
কস্কি? তুমি করলা বিয়া আর আমি চাইনা তোমায়? এটা তো রাজনৈতিক কথা হয়ে গেলো।
বাদ দাও অতসত বলে লাভ নাই, তুমি তোমার মত থাকো আর আমায় আমার মত থাকতে দাও, দয়াকরে আর সমস্যার সৃষ্টি করনা। আর আমার বাবাকেও আর মানসিক সমস্যায় রেখো না। আমি ভালো থাকবো, তোমার খোজ না নিলেও চলবে।
এটাই কি শেষ কথা?
হ্যা।
আর কিছুই বলার নেই?
না, বলার ও নেই শোনার ও নেই।
আমার যে কিছু বলার ছিলো!
কি বলবে বল?
পাখি আসলেই আমি তোমারে অনেক ভালো।
ও আচ্ছা, বাই।





জীবনে প্রথম ডায়ালগ এর চেষ্টা করলাম , পরবর্তী টার্গেট মোনোলগ
খারাপ না, চালায় যান।
মন্তব্য করুন