মৃত্যু বিষয়ক উপলব্ধি অথবা একটি মৃত্যু বিষয়ক উপপাদ্য
অপঘাতে মৃত্যু সুখের, প্রতিশোধের মৃত্যু বিস্ময়ের
আমাকে না জানিয়ে চোখ খুবলে নিলে,
পরদিনও আকাশ দেখতে চাইবো,
আমার আকাশ তখন ধারণ করবে কৃষ্ণবর্ণ,
অথচ জানবোই না আমার পরিচিত চোখ
এখন এলিয়ে পড়ে আছে তোমার ব্যালকনিতে...
আমি তো আসলে জানতে চাই...
অন্ধ হওয়ার আগে আমার চোখের আর্তি
তোমাকে আনন্দ দেবে,
আমি স্মৃতির বিরহে কাতর তাকাবো
অথচ তখন দৃষ্টিটাই নেই আমার,
দেখতে না পেলে অক্ষিকোটরের কোনো মূল্য নেই।
একটা সাদা দেয়ালের শান্ত গায়ে
লিখে রাখি জীবনের উপপাদ্য
মৃত্যু + অভিজ্ঞতা = ০ (শূন্য)





হুম, এরম গা ছমছম করা লিখে মানুষ কেমনে লিখে?
ভূত এফ এম শুনছি তো, তাই কবিতাটা পড়ে খুব একটা ভয় লাগলোনা।
কি কইতে চাইলাম আর কি দাঁড়াইলো!
এইখানে বরং ভুত বিরোধী উপলব্ধি লিখতে পারছি মনে করছিলাম। ভুতের অস্তিত্ব থাকলে সমীকরণটা ভুল...
ভূতে ভয় লাগে আপনাদের? আমার তো ওদেরকে মানুষের তুলনায় খুবই নিরীহ মনেহয়।
ভুত কিন্তু মানুষই...
শুধু এইটেই বুঝছি, তবে আমি এম্নিতেও কবিতা বুঝিনা!
শেষ প্যারাটা ছাড়া কবিতা টা অসাধারণ লেগেছে।
সমীকরণটা সাধারণ?
কবিতা অতো বুঝি না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কোনো কোনো কবিতা মগজে ঢুকে চক্কর খেতে থাকে, আজ যেমন হচ্ছে...।
ভাল লাগা কটি লাইন।
ভূতের কবিতা ভাল লাগল

এটাকি রুমানা মঞ্জুরের জন্যে লিখলেন নাকি?
উপলক্ষ্যটা সকল প্রতিশোধপরায়নতা নিয়া...
পড়লাম।
পড়লুম
মন্তব্য করুন