ইউজার লগইন

সহজ কথা

আমার মনের ভালোলাগাগুলো খারাপলাগার মতই নড়বড়ে।
খোলা হাওয়া, দম্‌কা বাতাস অনেককিছুই তাকে নাড়িয়ে বেড়ায়, তাড়িয়ে বেড়ায়।
তাই ভাবছি কী লিখি, কী লিখি।
ব্লগ মানে সবার কাছে যে রকম দরজা জানালা খোলা হুট করে ঢুকে পড়া অন্দরমহল, আমার কাছে সেটা একটা না হোক একটুখানি অসোয়াস্তি মত লাগে।
সবাই শুধু জানতে চায় সব অন্দরকার কিছু।
কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবির গানটার মতো আমার বলতে ইচ্ছে করে ভেতর বলে বাহির থাক বা বাহির বলে ভেতর থাক্‌ -- এর মতো যে কোন একটা কিছু। সব বাইরেকে ভেতরে আনতে মন চায়না। কিছু কিছু দূরত্ব থাকা ভালো। যদিও নিঃসঙ্গতা অনেক পোড়ায়, তারপরেও।
না জেনে, না চিনে, বিশ্বাসের দ্বার না খোলাই বোধহয় ভালো। ভালো না হোক, অন্তঃত স্বঃস্তির।

আজ ট্যাক্সেশনের ক্লাসটা খুব অগোছালো ছিলো। কে হ্যাম্বলিং অবশ্য সবসময়ই খুব অগোছালো। তড়বড় তড়বড় করে তিনঘন্টায় পাঁচ ঘণ্টার সমান মেটেরিয়াল গেলালে সেটাকে গোছালো বলার কোনো কারণ দেখিনা। আরও বড় কথা হচ্ছে সে এটাকে বেছে নিয়েছে তার লেভেল অফ প্রফিশিয়েন্সি বজায় রাখার জন্য অ্যাজ এ ট্যাক্স অ্যাকাউন্টেট। শিক্ষকতার মহত্ত্বের বুলি আমার মনে হয়না তাকে এতটুকু উদ্বেলিত করে। আমি ট্যাক্সের পরীক্ষাটা নিয়ে ভয়ে আছি। চাকরির ক্ষীণ যে সম্ভাবনা, সেটা এই পরীক্ষার ফলের ওপর পুরোপুরি নির্ভর করছে। কী যে হবে আল্লাহ্‌ই জানে! আমার মতো নাখাস্তা বান্দার ডাক খোদার না শোনারই কথা, স্পেশ্যালি যেহেতু তার অস্তিত্বের ওপর আমার বিশ্বাস ওই "হায় আল্লাহ্‌" ফিগার অফ স্পিচ পর্যন্তই।

দুনিয়ার মানুষ আসলে কেমন আছে রিসেশনের পরে? জানিনা। খবরে তো শুধু বলে, ইকোনমি টার্নিং অ্যারাউন্ড, টার্নিং অ্যারাউন্ড -- আমি তো জব মার্কেটে এর কোনো আলামত দেখিনা। ফেইসবুকে মানুষের ছবি দেখে মনে হয় মানুষ এতো সুখী! এইটার নাম দেওয়া দরকার ছিলো ফেইকবুক।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


নিঃসঙ্গতা পোড়ায় বটে, তবু শেষ আশ্রয় ওটাই।

ফেইকবুক কথাটা দারুণ বলেছেন। আমি ফেইসবুক এড়িয়ে চলি; তবে আসল কারণটা ঈর্ষাকাতর হীনমণ্যতা, এবং তাৎক্ষণিকভাবে নিজের ছোটলোকি নিজের কাছে ধরা পড়ে যাবার তিক্ততা...

বেশ লেখেন আপনি। অন্য কোন ব্লগে আগে দেখেছি?

নিঃসঙ্গতা's picture


হ্যাঁ, অনেক আগে, অন্য কোথাও।
কথা বলতে বলতে আবার চেনাশোনা হয়ে যাবে।
আপনি ভালো থাকছেন, আশা করি। খুব নিঃসঙ্গ আর অর্থহীন লাগে মাঝে মাঝে, তাই লিখিনা আর কিছু।
ভালো লাগছেনা, অনেকদিন যাবত।
ভালো লাগলেই লিখবো।

মীর's picture


অসাধারণ ও পুরোনো একটা লেখা সামনে নিয়ে আসার জন্য কাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপনাকেই দিলাম।

ফেইসবুকে মানুষের ছবি দেখে মনে হয় মানুষ এতো সুখী! এইটার নাম দেওয়া দরকার ছিলো ফেইকবুক।

Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নিঃসঙ্গতা's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে বলবার মতো উল্লেখযোগ্য যা কিছু তা লেখাতেই বলি? পরে মনে হলে যোগ করে দেবো।