আমার জীবনে ‘স’ আর ‘শ’
আমার জন্মই হয়েছে ‘স’ থেকে। মায়ের নাম- সমিরন নেসা (পরবাসী)। সংসার জীবনের শুরু ‘শ’ দিয়ে স্ত্রী- শাহানাজ। এছাড়া শিক্ষাজীবনে যাদের পেয়েছি- সিরাজ, শহিদুল হক, শামসুদ্দীন, শের ইসলাম, সোহেল, সানোয়ার, শামীম। ছেলেবেলার আড্ডায়- সামাদ, স্বপন, সাহিদ, শহিদুল ইসলাম। কর্মজীবনে- সালাউদ্দিন, শওকত, সামসু, শাহীন, শাহাদত, সঞ্জিত, সুজন। গানের কলি- ‘ফুলে বসন্ত আসে যে বারবার, জীবনে প্রেম আসে শুধুই একবার....’ মজার ব্যাপার হচ্ছে আমার জীবনেও প্রেম একবারই এসেছিল তার নাম- সুলতানা (শিমুল)। আমার জীবনে ‘স’ আর ‘শ’-এর এমন মিল বা আধিক্য কাকতালীয়। ‘স’ আমাকে স্বপ্ন দেখিয়েছে আর ‘শ’ বানিয়েছে শৈল্পিক। তাইতো ‘স’ আর ‘শ’-এর সঙ্গে বসবাসেই যেন আমি ধন্য।





অবশ্য আজকাল নামকরণ এত সহজভাবে হয় না। ফলে আপাতদৃষ্টিতে নিরীহ এমন কোনো শব্দকে নিয়ে আনন্দিত হওয়ার সুযোগ এখন অনেক কমে গেছে। যেমন সেদিন দেখলাম, একজন মানুষ আরেকজন মানুষের নাম রেখেছে ঢ়ৈষূ। কি বলবেন?
ফটোগ্রাফার জান্টু ভাইয়ের নামটিও কেমন অদ্ভুত, তাই না....
স আর শ...
হ্যাঁ, স=সতর্ক, শ=শঙ্কা। শঙ্কা থেকে সকর্ত থাকুন।
এইবার শতহাত একটা পোস্ট দেন
হাতের মাপে না হলেও মিলিমিটার বা সেন্টিমিটারে তো পাবেনই একটা। সে পর্যন্ত অপেক্ষা......
এইবার শতহাত একটা পোস্ট দেন
শসা তাইলে বাই ডিফল্ট আপনের পছন্দের হওয়ার কথা
ওয়েলকাম টু এবি
..
শসা তো মৌর ফেবারিট আমার।
মন্তব্য করুন