ধন্য ধন্য।। বলি তারে......
ভ্রমণ কাহিনী
গত রোববার,ভোর বেলা চেপে বসলাম বাসে। গন্তব্য ইযু পেনিনসুলা।। । এটি জাপানের সিযুওকা আইল্যাণ্ডে অবস্থিত।।।। বাসে মজা করতে করতে ঘন্টা চারেক পর পৌঁছে গেলাম।, ইযুর দোগাসীমাতে।।। আকাশ ঝকঝকে থাকলেও, বিধি বাম। অতিরিক্ত বাতাসের কারণে,একটুর জন্য সমুদ্র ভ্রমণটা মিস হয়ে গেল। চললাম, কাওয়াজুতে। সেখানে আছে, সাতটা পাহাড়ি ঝর্ণা। ঝর্ণাকে এরা দারু বলে, আর সাত সংখ্যা জাপানিজে হল- নানা।। । নানাদারুর কাছে গিয়ে আমার বাকরুদ্ধ হয়ে গেল।াম। সাত ঝর্ণার সাতটা রূপ। একটা সাপের মত, তাই হেবি দারু।। একটা চিংড়ি মাছের মত, তাই নাম এবিদারু। একটা কেটলীর মত, তাই কামাদারু। একটা প্রথমেই চোখে পড়ে, তাি নাম প্রথম দর্শন মানে হাক্কেইদারু, একটার নাম দেআইদারুএটার মানে হল দেখা হওয়া বা সাক্ষাত। কাঁকড়ার মত যেটা সেটার নাম কানিদারু।




এখানকার গাছে গাছে ধরে আছে, কমলা।

দুটো মূর্তি যেখানে দাঁড়িয়ে সেখানে রয়েছে ওদারু ওনসেন।।

আর মেয়টাকে বলা হচ্ছে, ওদোরিকো। মানে ইযুর নাচের মেয়ে। এই ডান্সিং গার্ল সম্পর্কে লিখেছিলেন, ইয়াসুনারি কাওয়াবাতা যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।।
প্রাক্বতিক ওনসেন জাপানিজদের খুব প্রিয়।। তবে আল্লার কসম আমি নামি নাই। কারণ এখান নামার বিশেষ নিয়ম আছে।
:
:
:

লেখালেখিঃ
এ ক"দিন বেশ কিছু আঁতলামি মার্কা লেখা লিখেছি, সেই থেকে কেউ আমারে দুই চোক্ষে দেখতে পারতেসে না।
বই পড়াঃ
একটা আঁতেল মার্কা বই শেষ করছি,। বইটার নাম ক্রাইম এণ্ড পানিশমেন্ট।। যত নাম বইটার সারা জীবন ধরে শুনেছি, সেই রকম ভালো লাগেন।। গরীব ছাত্র রাসকলনিকভ জোড়া খুন করে অন্তর্দন্দ্বে ভুগে ভুগে জেলে গিয়ে শেষে সে ভাবলো অতীতের কাজটা তার ভুল ছিল মাত্র। এ রকম ভুল যে কেউ করতে পারে। এতে তার কোন দোষ নেই। এবং জেল থেকে বেরিয়ে সে সোনিয়াকে নিয়ে নতুন এবং অজানা জীবনের স্বপ্ন দেখতে থাকে।।
ছবিঃ
দেখলাম বাংলা ছবি, মনের মানুষ. বেশ ভালো লাগল, খুব সাধারণ মানুষগুলো জাগতিক কামনা-বাসনাকে ছাপিয়ে ওঠার মানসিক দ্বন্দ্ব এবং সেই সময়ের সমাাজিক এবং ধর্মীয় গোঁড়ামিকে পেছনে ফেলে ভাবের জগতে ঘুরে বেড়ানো ফকির লালন, কালুয়া আর বামনি সব মিলিয়ে বলি..দারুণ একটা ছবি।
বেঁধেছি এমন ঘর, শূণ্যের উপর .......ধন্য ধন্য বলি তারে





বেঁধেছি এমন ঘর, শূণ্যের উপর .......ধন্য ধন্য বলি তারে।
কেমন আছো?
আপা, ব্রাউজারের সমস্যার কারণে, সময় মত উত্তর দিতে পারিনি। দুঃখিত।
আছি ভালোই।, তুমি কেমন আছ? তোমাকে অনেক দিন কোথাও পাই না।
ঝর্ণা গুলার নাম তো দারুণ!!
ধন্যবাদ মায়াবতী।
ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কিন্তু আমার বেশ পছন্দের একটা বই।
আপনার পোস্টটা ঝকঝক করছে। বেশ ভালো লাগল!
ধন্যবাদ আনন্দ বাবু। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে, লিখেছি-একটা আঁতেল মার্কা বই পড়েছি।।।। । আসলে এটা তো স্বীকার করতেই হবে, বইটার মূল ভাবটুকু বোঝা বেশ কঠিন। আর তাই এমন বলা।। বইটা সম্পর্কে আমার প্রত্যাশা বোধ হয়, অনেক বেশী ছিল, যেটা পূরণ হয়নি।
তবে আমি কঠিন পাঠকও বা সমালোচকও নই।।কাজেই বইয়ের মান বিচারে আমার ভুল হতে পারে।
অনেক অনেক শুভেচ্ছা।
প্রাক্বতিক ওনসেনে নামার নিয়ম তো বললেন না!!!
অনেক অনেক ধইন্না আপনাকে ছবি গুলো শেয়ার করার জন্য।
মায়াবতী, আসুন না একবার- বেড়িয়ে যান জাপান থেকে। জাপানে আসলে, আমার অতিথি হয়ে থাকবেন।।
ঝরনা গুলির ছবি খুব সুন্দর।
আপনার জইন্য একরাশ হিংসা!
বিষণ্ণ, আপনার জন্যও একরাশ

দেআই অর্থ কি?
দেআই মানে সাক্ষাত বা meeting.
ধন্যবাদ শুভ।
কি সব নাম! দাঁত ব্যাথা করছে পড়ে।ছবিগুলা সুন্দর খুব। আপনিও।
পানিতে নামেন নাই কেন? কি নিয়ম ?
মনের মানুষ আমারও খুব ভাল্লাগছে।
জয়ি অনেক অনেক
জাপানিজ ওনসেনে নামতে হয়, রাজার পোশাক পরে..আমার রাজার পোশাক পরার বাসনা কোনকালেই নেই..:\ :\ :\ :\
যাক একজন আমার সঙ্গী পাওয়া গেল..যার "মনের মানুষ ভালো লেগেছে।"
- আমি কৃত্রিম ওনসেন-এ নেমেছি, যদিও তা কিছুটা হলে প্রকৃতির সান্নিধ্যে ছিল। বেশ উপভোগ করেছি।
ভাল লাগলো।
ধন্যবাদ শামান। আপনি তো তবে জাপানি ওনসেন নিয়ে লিখে, পাঠকের কৌতুহল মেটাতে পারেন। । ওনসেন জাপান সংস্ক্বতির যে একটা বড় অংশ, সেটা সবাইকে জানিয়ে দিন, ভবিষ্যতে কেউ জাপানে আসলে তার কাজে লাগবে।
পা পিছলায় যদি পড়তেন নীচে তাইলে !!
আপনার আতেঁল মার্কা লেখাগুলা আরেকটু বড় হয়ে নেই তারপর মনোযোগ দিয়ে পড়বো অবশ্যই দুই মলাটের মাঝ খানে।

সব দোষ তোমার...।
ছবিগুলা সুন্দর । কমলা দেখে তো মনে হচ্ছে ঝরে পড়ে যাবে । কেউ নেবে না
আপনাকে দেখেও ভালো লাগলো । কালকে যখন এই ব্লগটা দেখি, তখন কয়েকটা ছবি ছিল না । আজকে দেখলাম ।
ধন্যবাদ লিজা।
আপনার কতা সত্য। আমি নিজে অনেক বাড়িতে কমলার/পার্সিমন গাছ দেখেছি, যেগুলো এরা নিজেরা খায়না, বিক্রীও করেনা, এমন কি পাখিও খায়না।,সেগুলো ঝরে পড়েই নষ্ট হয়।
ছবিগুলো সুন্দর। নিয়মিত লিখবেন আশাকরি।
ধন্যবাদ লীনা দিলরূবা।
জানি আমি লিখতে পারি না। তবুও আপনার এমন মন্তব্য পেয়ে ভালো লাগছে। চেষ্টা করব নিয়মিত হবার।
ছবিগুলো দিয়ে তো পোষ্টার বানানো যাবে। চমৎকার
অনেক অনেক ধইন্যা নীড়...আছেন কেমন?
কমেন্ট করতে আসলাম কিন্তু মনে হচ্ছে কমেন্ট করাটা ঠিক হবে না। কারণ এই পোস্টটাতে কি যেন একটা সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে
সমস্যা ঠিক করেন শাপলা আপু। আর কেমন আছেন কন।
গত সাতদিন যাবত চেষ্টা করে আজ ঢুকতে পেরেছি।। কাজের জায়গা থেকে বেশী কিছু লিখতে পারছি না।
মীর আমি ভালো আছি।
তুমি কেমন আছ? তোমাকে অনেক শুভেচ্ছা।
ভালো আছি আপুমনি। কিন্তু আপনে সমস্যা ঠিক করতেসেন না কেন?
নিশ্চই মনে আছে এই পোস্টে আপনে কি সমস্যা করছিলেন?
বাসে কি কি মজা করলা সেটা লিখলা না যে?
ছবি অপূর্ব হয়েছে
ধন্যবাদ তাতা, তোমাকে।
জাপান যাইতে মঞ্চায়
চলে আসেন বস, থাকবেন আমার বাড়িতে অতিথি হয়ে।
মন্তব্য করুন