অনুক্রমনিকা
আজ আমার মনে পড়ছে আমার প্রথম ব্লগিং এর কথা। আমি শুরু করেছিলাম “আমার ব্লগ” দিয়ে। আমার খুব প্রিয়, আপন মানুষ, অগ্রজপ্রতিম রায়হান সাঈদ এর আগ্রহ এবং অনুপ্রেরণায়। প্রথম লেখাতে অনেক সাড়া পেয়েছিলাম। খুশি হয়ে প্রতিজ্ঞা করেছিলাম রোজ রোজ লিখব। না লিখি, কমেন্ট তো করবোই। সমস্যাটা হলো, আমি আমার “প্রিয়” কোন কিছুর সাথেই সুবিচার কোনদিন করতে পারি নি। কথাও রাখতে পারি নি। আমি পারি না। সিরিয়াসনেসের অনেক ঘাটতি আছে আমার। তার উপর কোন এক ছাগুশ্রেণীর প্রাণী আমার আবেগভরা একটা লেখাতে আজাইরা কিছু লিখে আমার মন-মেজাজ খারাপ করে দিয়েছিল, ওই সময় আমার অন্য ব্লগার ভাই-বোনেরা আমাকে সাপোর্ট দেন নাই। অনেকটা অভিমান থেকে আমি “আমার ব্লগ” ছেড়েছিলাম।
আমার লেখালেখির ইচ্ছা মাঝে মাঝে পাগলা ঘোড়ার মতন উদ্দাম হয়ে যেত যখন, তখন আমি ব্লগে আসতে চাইতাম। আমুতে আসতে মন টানতো না, তাই নিজে নিজেই সামুতে লেখা শুরু করি। কে জানে, আমার লেখার মান খুবই খারাপ বলেই হয়তো সেখানে আমার লেখা কারো নজরে পড়তে পারে নি। আর ছাগুশ্রেণীর দৌরাত্ব নিয়ে কিছু না বলাই আপাতত ভালো বলে মনে হচ্ছে। কোথায় লিখি কোথায় লিখি ভাবতে ভাবতে এবার আমি এলাম “আমরা বন্ধু”তে, আবারও রায়হান সাঈদের অনুপ্রেরণায়।
এ অনেকটা আমার নূতন শুরু। কোন কথা কাউকে দিতে চাই না। কারন মানুষ হবার কারনেই আমি প্রতিজ্ঞা করি ভেঙ্গে ফেলে শান্তি পাওয়ার জন্যে; কিন্তু আশা তো করতেই পারি। আশা করি এই পরিচ্ছন্ন ব্লগটাকে আপন হিসেবে পাবো। এখানে আসার আগে ব্লগারদের সৌহার্দবিষয়ে চমৎকৃত হবার মতন যত গল্প শুনেছি, তা আমার ব্লগ-জীবন আর ব্যক্তিজীবনে সত্য হয়ে এসে একটা সুন্দর অধ্যায় যোগ করবে, এটাই আমার পরম চাওয়া।





পয়লা কমেন্ট ইতিহাসের অংশ।


এবিতে
আপনারে ইতিহাসের অংশ করার সুযোগ পাওয়ায় আমি আনন্দিত!
অনেক ধন্যবাদ!
আশা করি এবি নিরাশ করবে না আপনাকে। ভাল থাকুন।
আমারও তেমনই আশা!
আপনাকে ধন্যবাদ!
স্বাগত এখানে
ধন্যবাদ ভাইয়া।
আপনার কাছ থেকে নিশ্চয়ই দেশ-বিদেশের শিক্ষা নিয়ে লেখা পাবো!
সুস্বাগতম!
উহু; পাইবেন না। ওতে আমার অ্যালার্জি।
স্বাগতমের জন্য ধন্যবাদ!
এইগুলা সব চাপা
... আম্রা যেই পরিমান কাইজ্জা করি... বুঝবেন বুঝবেন... কিন্তু টের পাইবেন্না
... যাউগ্গা.. আইছেন... বসার টাইম নাই... বইমেলা লৈয়া ঝাপাইয়া পরেন 

কি আছে জীবনে
আমার আব্বা-আম্মাও টাইম পাইলেই কাইজ্জা করে, তো?? এই অল্প সময়ের মাঝে তিনটা গপ্পো লেখা কী ভাবে সম্ভব?
তবে, অন্যান্য কাজের জন্যে পাইবেন!
ডিসেম্বর ১৫ পর্যন্ত সময় আছে তো
লাইগা থাকেন.. হপে ইনশাল্লাহ
আর কিছু পান না পান, আমরা বন্ধুতে ছাগু পাওয়া দুষ্কর। কারন ছাগু রেজালা আমাদের খুব পছন্দ
স্বাগতম
ছাগু রেজালা আমিও বালা ফাই!!
হাত পা খুইলা লিখতে থাক
ক্যাম্নে?
স্বাগতম।
ধন্যবাদ, ভাইয়া!
ব্লগে স্বাগতম
ধন্যবাদ
স্বাগতম আনন্দবাবু। শর্মিলা – রাজেশ খান্নার অমর প্রেম সিনেমার কথা মনে পড়ে গেল আপনার নিক দেখে।
একটা ট্রেন্ড হয়ে গেছে আজকাল, ঢাকা ভাগ এর সমালোচনা করলে তুমি বিম্পি, লীগের কর্মকান্ডের সমালোচনা করা মানে তুমি রাজাকার আর নিজের মতের সাথে না মিললেই তুমি ছাগু। ক্লান্তিকর
আমার নাম আনন্দ আর প্রিয় মানুষগুলো আদর করে আমাকে বাবু বলে ডাকে, সুতরাং আনন্দের সাথে বাবু লাগাতে আমার নিজের অনেক ভালো লাগে।
আমি ওই সিনেমাটা দেখি নাই।
আর আপু, আমি ব্যক্তিগত জীবনে আর চিন্তা ভাবনায় স্বচ্ছ থাকার চেষ্টা করেছি সব সময়। নিজের বিশ্বাস আর চেতনাকে সব সময় প্রাধান্য দিলেও আমি দলবাজির বিষয়ে খুবই লিবারেল।
আমার কাছে তারাই ছাগু যারা আসলেই ছাগু।
মন্তব্য করুন