অপেক্ষা !!!
অপেক্ষা!!!
ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ী
রাস্তায় দাঁড়িয়ে একলা আমি।
ব্যস্ত রাস্তায় খুজি তাকে
হারিয়েছি যাকে অনেক আগে।
ভোরের শিশির হয়ে আসবে সে
হয়তো কোন সবুজ মাঠে,
বলাকা বাসের জানালা দিয়ে
হয়তো সে ডাকবে আমাকে।
ক্লান্ত দুপুর কিংবা পড়ন্ত বিকেলে
আসবে সে নদীর জলে।
কোন এক গোধূলি লগ্নে
আসবে সে চায়ের কাপে।
মাঝ রাতে সপ্নের ঘোরে
হয়তো আসবে সে গল্প শোনাতে,
কোন এক ছুটির সকালে
হয়তো আসবে সে চিলেকোঠার কোনে।
আসবে যখনি পাবে আমায়
আছি শুধু তোমারি অপেক্ষায়!!!





এমন উত্তাল সময়ে এমন ছন্দময় কবিতা!
হ্যা, মনে খুব ঝড় বইছে তাই হয়তো
গুড ওয়ান। কিপিটাপ।
ধন্যবাদ পড়া ও মন্তব্য করার জন্য। শুভ কামনা।
ধন্যবাদ পড়া ও মন্তব্য করার জন্য। শুভ কামনা।
মিল যখন দিলেনই, তবে শুধু অন্তঃমিল কেন? ছন্দ-মাত্রা ঠিক রাখলেও মন্দ হতো না।
ধন্যবাদ মন্তব্যের জন্য,
প্রথম কবিতা তাই ........
দোয়া করবেন।
অপেক্ষা বড়ই বদ
মন্তব্য করুন