ইউজার লগইন

প্রতিটা মানুষ রিসিপশনিষ্ট হয়ে গেছে

তোমাকে একটা ফোন করতে চাই
যখন 'গুডমর্নিং' জানাবে না
'গুডইভিনিং' অথবা 'হ্যালো', 'হাই' এবং 'কি ব্যাপার' ফেলে
স্রেফ একজন মানুষের মত আর্তনাদ করবে,
সালা - ফোন করার সময় হলো এতদিন পরে?

আমাদের রিসিপশনিস্টের প্রেমে প্রতিটা আগন্তুক
ভাবে তার প্রেমে মেয়েটা মশগুল
যদি সে বলে - 'দেখিনা কতদিন', 'কেমন ছিলেন'
মনে হয় যেনো তারই অপেক্ষায় ছিলো দিন গুনে

আমাদের কণ্ঠস্বর বেঁচে নেই আর ফোনে
রেকর্ডারের মত বেজে যায় আর কেউ দ্যাখে না ফিরে!

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


এবিতে কৌশিক এর প্রথম পোষ্ট! প্রথমে স্বাগতম জানাই।
কবিতা নিয়ে কী বলি! কম কথায় অনেক বেশী বলা হয়েছে। বাঙময় !!

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু বস। টেবিল থেকে পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিলো একখান আস্ত কবিতা। তার জানাজা দিয়ে নতুন একটা সাজালাম তেপায়ায়..হাহাহাহ।

হাসান রায়হান's picture


কবিতা বুঝিনা তারপরো প্রিয় কৌশিকের প্রথম পোস্টে স্বাগতম সহ লাইক।

কৌশিক আহমেদ's picture


লাইকড ঠু। 'কবিতা বুঝিনা' কথাটা ব্লগ-ব্যাকরণে নিষিদ্ধ ঘোষণার ঘোরতর দাবী রইলো বস।

মীর's picture


কৌশিকদা'কে এবি'তে স্বাগতম।

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস ব্রো।

মীর's picture


ইউ আর ওয়েলকাম ব্রো। ওয়েটিং ফর দ্য নেক্সট্ ওয়ান। Smile

জ্যোতি's picture


কৌশিক ভাইকে স্বাগতম এ বি তে।ফাল্গুনের শুভেচ্ছা।

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস। ফাল্গুনের শুভেচ্ছা আপনাকেও জানাচ্ছি।

১০

অরিত্র's picture


গুডমর্নিং? গুডইভিনিং অথবা হ্যালো, হাই বা কি ব্যাপার?
কি প্রয়োজন এসবের...
আজ ফাগুনের প্রথম দিন...
আগুন ঝড়ানো স্বাগতম

১১

কৌশিক আহমেদ's picture


থ্যাংকস। বসন্ত ছুঁয়েছে....

১২

উলটচন্ডাল's picture


শুভেচ্ছা , স্বাগতম

১৩

কৌশিক আহমেদ's picture


অনেক ধন্যবাদ।

১৪

সাহাদাত উদরাজী's picture


শুভেচ্ছা, স্বাগতম।

১৫

কৌশিক আহমেদ's picture


ধন্যবাদ ভাই।

১৬

আবদুর রাজ্জাক শিপন's picture


গুডমর্নিং? গুডইভিনিং অথবা হ্যালো, হাই বা কি ব্যাপার?
কি প্রয়োজন এসবের...
আজ ফাগুনের প্রথম দিন...
আগুন ঝড়ানো স্বাগতম

(কপিরাইট : অরিত্র !)

১৭

কৌশিক আহমেদ's picture


অরিত্রর সাথে আপনাকেও ধন্যবাদ জানাই।

১৮

মাহবুব সুমন's picture


চোখ টিপি

সুস্বাগতম আমরা বন্ধুতে

১৯

কৌশিক আহমেদ's picture


ধন্যবাদ বস।

২০

নাজ's picture


সু-স্বাগতম Smile

২১

কৌশিক আহমেদ's picture


থ্যাংকসসসসসসসসস

২২

বকলম's picture


কৌশিক ভাইরে স্বাগতম।

কবিতা বুঝিনা Sad

২৩

কৌশিক আহমেদ's picture


কবিতা না বুঝলে কুনু অসুবিধা নাই। কবিতা আপনারে বুইঝা লইবে নিশ্চয়। হাহা। ভালো আছেন?

২৪

শওকত মাসুম's picture


কবিতাটা বুঝাইয়া দেন

২৫

কৌশিক আহমেদ's picture


গেলাম একটা অফিসে। রিসিপশনিষ্টকে দেইখা মনে হইলো সে অনিচ্ছা স্বত্বে হাসতেছে, ওয়েলকামু কইতেছে। তারপরে মনে হইলো যারা ফোনে বিয়াপুক কথা বলে তাদের মধ্যে এই সিমটম থাকলেও থাকতে পারে। যেমন আপনার মধ্যে মানে আমাদের মধ্যে বিয়াফুক পরিমাণে আছে।

অবশ্য কবিতার সাথে এই গল্পের কোনো সম্পর্ক নাই।

২৬

মামুন ম. আজিজ's picture


রিসিপশনিষ্ট এত কথা বলে নাকি।
স্বাগতম বস।

২৭

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু ওস্তাদ।

২৮

তানবীরা's picture


আমাদের কণ্ঠস্বর বেঁচে নেই আর ফোনে
রেকর্ডারের মত বেজে যায় আর কেউ দ্যাখে না ফিরে!

২৯

তানবীরা's picture


আসলেই তাই। স্বাগতম।

৩০

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু থ্যাংকু।

৩১

বাতিঘর's picture


বন্ধুব্লগে সুস্বাগতম পার্টি

৩২

কৌশিক আহমেদ's picture


থ্যাংকসসসসসসসসসস

৩৩

নরাধম's picture


কৌশিকদা তো প্রথম পোস্টেই ফাটিয়ে চৌচির করে দিয়েছেন। চালিয়ে যান বস্‌, সাথে আছি।

৩৪

কৌশিক আহমেদ's picture


চৌচির?????????????? খাইছে। থ্যাংকুসসসসসসসস।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।