ইউজার লগইন

প্রেম বা ভাঙনের গল্প (অনুগল্প)

কারও হৃদয় কখনও যদি প্রেম শূন্য হয় তখন সে বেঁচে থাকে কিভাবে?
এ প্রশ্নটি করেছিল অনিল, হেমাকে।
বেঁচে থাকে, থাকে মৃত শহরের মতন..........হেমার হালকা জবাব ছিল।
সত্যি......... বলেছ বেশ, মৃত শহরের মত, যা কিনা অন্তসারশূন্য। অনিল কথাটি এমনিই বলেছিল আর হেসেছিল হেমা।
হৃদয় কখনও প্রেমশূন্য হয় তা ছিল অচিন্তনীয়। হেমা হাটত, অনিলও পাশাপাশি। বহুদূর বহুক্ষন ধরে তারা হেটে যেত। বৈশাখের উদাস হাওয়া থেকে বসন্তের কচি ঘাস মাড়িয়ে তারা হাটত।। অনিল কখনও হঠাৎ চমকে উঠত হেমার হাত হারিয়ে। হেমার হাতে তখন হয়তো বকুল বা শিউলী।
সে ফুল একটু পরে অবহেলায় মাটিতে, সে হাত অনিলের হাতে।

এভাবে কত সোনারঙা দিন যে তাদের আবেশে কেটে গেছে। কত কিছু তখন তুচ্ছ মনে হত এই ভাবে দিনযাপনের পাশে। ক্লাশের পড়া, বন্ধুত্বের উষ্ণ আবাহন, জ্বরা ব্যাধি সব, সব কিছুই তুচ্ছ মনে হত তখন। শুধু যেন হেটে চলা, দুজনে পাশাপাশি।

অনিল ভাবত হেমা তার, শুধুই তার। হেমার কপালের ছোট্ট টিপ হবার জন্যে রাতদিন সাধনা অনিলের।
ওদের প্রেম ছিল ধ্যানের মত।

তবে শান্ত পুকুরেও ঢেউ ওঠে কখনও। হেমা বলতে পারবেনা কবে, ঠিক কবে অনিলের ধ্যান ভেঙ্গে যেতে শুরু করে। কেন হয়েছিল আজ অনেক ভেবেও হেমা বুঝতে পারেনা।
ধীরে ধীরে ওদের পথচলা ক্ষীণ হয়ে আসে, ক্রমশ থেমে যাওয়া নদীর মত। কত বৈশাখ, শরৎ, বসন্ত পেরিয়ে যায়। হেমার হাতে এখন শুধুই বকুল শুকায়।

তারপর একদিন, আরো একদিন, কোন এক বসন্তের বিকেলে অনিলের হৃদয় ভাঙাতরীর মত আছড়ে পরে হেমার কূলে। অনিলের আকুতি, চোখের তলায় কালশিটে দাগ হেমাকে স্বস্তি দেয়না। আঁতকে ওঠে হেমা। যে হাতে একসময় হাত রেখে নির্ভার হয়ে যেত সেই হাতে কি এক বিষের নীল ছোবল। যে চোখ ছিল সমুদ্রের মত সেই চোখ আজ মরুভূমির মত নির্জন।

যে হৃদয়ে প্রেম আছে সে হৃদয় নষ্ট হয়ে যায় কিভাবে? হেমার হাহাকার।
অনিলের নষ্ট হয়ে যাওয়া হৃদয় থেকে আর কোন উত্তর পায়না হেমা।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

লিজা's picture


ধুর গল্পের নামে বানান ভুল হয়ে গেল। হবে ভাঙন।

মীর's picture


শিরোনামে টাইপো ঠিক্করেন। ঠিক করা যাবে না -এমুন তো না। Tongue
লেখা ভাল্লাগসে। Smile

লীনা দিলরুবা's picture


আপনার লেখার হাত তো বেশ।

বকলম's picture


লেখা বড়ই সৌন্দর্য হইছে।

টুটুল's picture


চমৎকৃত হলাম
নিয়মিত লেখালেখির অনুরোধ রইলো...

সাঈদ's picture


স্টাইলটা জোশ।

শওকত মাসুম's picture


বাহহহ লেখার ধরণটা দারণ। নিয়মিত লেখা চাই।

বোহেমিয়ান's picture


ভালো লাগল। চলুক

রুমিয়া's picture


ভালো লাগল Smile

১০

লিজা's picture


সবাইকে অনেক ধন্যবাদ আমার গল্পটা পড়ার জন্য। Smile আর অবশ্যই লিখব আবার।

১১

তানবীরা's picture


পরেরটার অপেক্ষায় রইলাম লিজা।

১২

নীড় _হারা_পাখি's picture


ভাল লাগল... চলতে থাকুন। আমাদের সাথে। নিয়মত লেখা চাই।

১৩

নাহীদ Hossain's picture


সহজভাবে অনেক কঠিন সত্য বলেছেন। ভাল লাগলো।

১৪

জুলিয়ান সিদ্দিকী's picture


আপনার আলস্য ভীষন, কি বানানে কি উত্তর দানে।

১৫

লিজা's picture


জুলিয়ান, আমি যে অলস সেটা স্বীকার করি। তবে, এই বানান গুলো ঠিক করতে আমি যে কয়বার বসেছি সেই কবারই হয় নেট স্লো অথবা বিরক্তিকর লোডশেডিং, যেমন আজকে সকাল থেকে ৫-৬ ঘন্টা বিদ্যুতই ছিলনা Rolling Eyes । শেষে এই এখন একটু সুযোগ পেলাম। Smile । সবাইকে অনেক ধন্যবাদ গল্পটা পড়ার জন্য।

১৬

মমিনুল ইসলাম লিটন's picture


িলজা চমৎকার গল্পের জন্য আপনাকে ধন্যবাদ। গল্প হলেও ভাষায় কাব্যের গন্ধ আছে- যা আরো আকর্ষণীয় করেছে লেখাটিকে। লিজা এগিয়ে চলুন।

১৭

নাজমুল হুদা's picture


অনুগল্প তো নয়, যেন পরমানু গল্প ! আর একটু বিস্তৃতি থাকলে কি এমন দোষের হত ?

১৮

লিজা's picture


হাহাহা Laughing out loud ঠিকই বলছেন, পরমানু গল্প। আমার নিজেরও তাই মনে হইছে Tongue

১৯

মুক্ত বয়ান's picture


হুশ!!!
শুরু করতে না করতেই শ্যাষ!! Puzzled
যাই হোক, আপনার সাথে পরিচয় নাই। তাই, নতুন কইরা স্বাগতম এবিতে!!! Party

২০

লিজা's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

লিজা's picture

নিজের সম্পর্কে

♥__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__♥