দৌড়ের উপ্রে জীবন
ব্যাস্ততা কারে বলে, আগে কখনো তেমন করে বুঝি নাই । আমি সারা জীবনই অলস, ঘরকুনো টাইপ ছিলাম । সবার দৌড় দেখে ভালো লাগত । একটু ব্যাস্ত হইতে মন চাইতো
।
আল্লাহ আমার মনের ইচ্ছা স্বানন্দে পূরণ করেছেন । একটা ছোট্ট পিচ্চি পাঠায়ে দিছেন । সে এখন আমারে ব্যাস্ততা কারে বলে, হাতে কলমে শিখায়ে দিচ্ছে ।
কম্পিউটারে কাজ করছি, পাশের বিছানার উপর শুয়ে সে চোখ গোল করে তাকায়ে আছে । আমি তাকালেই সে দাতশূন্য মাড়ি বের করে এমন হাসি হাসছে, যে তার অর্থ হল " আমি একটা কিউট বেবি । তুমি আমাকে কোলে না নিয়ে ওই যন্ত্রটার সামনে বসে আছো । দাড়াও তোমার বারোটা বাজাচ্ছি " । এরপর তাঁকে কোলে না নেয়া ছাড়া আর উপায় থাকে না । এই এখন সে কোলে শুয়ে আছে আর আমি টাইপ করছি ।
এরপর সারাদিন যাবে তাঁকে নিয়েই ( যতই বলি না কেন, ওকে নিয়ে এই ব্যাস্ততা কিন্তু আমি উপভোগ করি । আমার ভালো লাগে
)
*
একটা ব্লগ লেখার ইচ্ছা ছিল অন্তঃসত্ত্বাকালীন সময়ে মেয়েদের মানসিক অবস্থা নিয়ে । এটা জানা জরুরী সবার জন্য । মেয়েরা বাচ্চা হবার আগে ও পরে যে জটিল মানসিকতার মধ্যে দিয়ে যায় সেটা বর বা অন্যরা বোঝেনা । সত্যি কথা বলতে কি, বোঝা আসলে সম্ভবও না ।
কিন্তু এই বিষয়টা নিয়ে লিখতে যে সময় আর তথ্য দরকার, সেটা একবারে বসে শেষ করতে পারছি না । তবে কোন এক সময়ে লিখে ফেলবো সময় করে । এটা লেখা আমার নিজের জন্যেও দরকার ।
*
আজকে মীরের "একটা দুঃখের কথা" ব্লগটা দেখে একই সাথে হাসিও লাগ্লো আবার দুঃখও লাগলো । হাসলাম এই জন্যে যে, শিরোনামটা কেমন জানি বাচ্চা বাচ্চা । যা মীরের অন্য লাখার শিরোনামের সাথে যায় না । আর দুঃখ লাগলো ব্লগের বিষয়ের জন্যে ।
আমি নিজেও একটা বদ । যখনই কম্পু অন করি । ফেসবুক, ইয়াহু, আমরা বন্ধু এই তিনটা ট্যাব থাকবেই । কিন্তু এবি তে লগিন করা হয় না অজানা কারনে । এটা ঠিক না । আমি আজকে স্যরি বললাম ।
আজকে আর না । বাবু আমার জন্য আর একটা কাজ হাজির করেছে । যাই, পরে কথা হবে ।





আপনি আসলেই একটা ফাঁকিবাজ। বান্ধবীকে দেখে কিছু একটা শিখেন। ''দোয়া''র ছবি দিয়ে পোস্ট দেন। আমার দোস্তের নয়া গার্লফ্রেন্ডটা কেমনে বড় হচ্ছে সেটা দেখবো না আমরা? আজব!!
দোয়া মায়ের মতই এতটা মায়া নিয়ে বাবা-মার পৃথিবী জুড়ে বেড়ে উঠুক। অনেক আদর, দোয়া।
তোমার বাকী সব কথার সাথে একমত।
পোস্টটা কষ্ট করেন দেন। অনেকেরই কাজে লাগবে
ভালো লেগেছে অনেক দিন পর আপনাকে দেখে। প্রোফাইল পিকটাও দিয়েছেন খুব সুন্দর। পিচ্চিটার ছবি দেন, আদর করি। প্রতিমাসে ওর ছবি দিয়ে একটা করে পোস্ট চাই। আর আপনার ছোটগল্পও দিতে হবে। এবার আবার অনিয়মিত হয়ে পড়লে মানবো না কিন্তু।
মাইনাস দেবার সিস্টেম থাকলে মাইনাস দিতাম। যাকে নিয়ে লেখা, তার অন্তত গোটা বিশেক ছবি দেয়া উচিত ছিল এই পোস্টে।
ঐক্যমত্য। ২০টা মিনিমাম।
মাইনাস দেবার সিস্টেম থাকলে মাইনাস দিতাম। যাকে নিয়ে লেখা, তার অন্তত গোটা বিশেক ছবি দেয়া উচিত ছিল এই পোস্টে।
অন্তত একটা ছবি দেয়া উচিত ছিল

দোয়ার জন্য দোয়া রইলো। ওস্তাদ ওকে সুস্থ রাখুক, সবল রাখুক।
আর কিছুদিন গেলে দৌড়ের সাথে লাফালাফি যোগ হবে .... আম্মুটার জন্য অনেক আদর আর আম্মুর মায়ের জন্য শুভকামনা ..
উলে বাবা! গুলু গুলু বাবুটা ....আপনার দিন তো অনেক মজার যাচ্ছে ....
পড়লাম । মায়াময় একটা লেখা । ভারী মিষ্টি আপনার মেয়েটি, কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করছে
এই ছবিটা বেশি পছন্দের আমার।
সময় করে পোষ্টটা লিখে দেও।
পোস্ট টা দাও।
পোস্ট দেওয়ার ক্ষেত্রে লীনার মনে হয় আগ্রহটা এট্টু বেশিই...
"অন্তঃসত্ত্বাকালীন সময়ে মেয়েদের মানসিক অবস্থা নিয়ে" লেখাটা খিলে ফেলুন। এই ধরনের লেখা সবারই জেনে রাখা জরুরী
দোয়ার জন্য অনেক অনেক আদর আর দোয়া। ওকে নিয়ে আরো আরো লিখেন।
সচলায়তন এ দিহান নামের একটা আপু অসাধারণ একটা সিরিজ লিখছিল এই বিষয়ে।
এই যে, এখানে।
পড়ে দেখতে পারেন।।
১,
২,
৩,
৪,
৫,
৬,
৭,
৮।
অনেক আগেই পড়েছি । খুব ভালো লিখেছেন উনি । তবু লিঙ্কগুলো দেবার জন্য ধন্যবাদ ।
মন্তব্য করুন