কবিতার চলাচল
কবিতার কাছে সব বলা যায়,
প্রিয়জনের শপথের চেয়েও যে বেশী আপন
নিজের সেই একান্ত গোপনীয়তা, সেতো কবিতায় প্রকাশ।
কবিতাই পারে মুখোশ খুলতে,
অতিমানবকে টেনে হিঁচড়ে জনারণ্যে দাঁড় করাতে
কবিতাই পারঙ্গম।
কবিতারা যুদ্ধ করে।
রেসের ময়দানে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষন , সে তো কবিতাই।
আবার সীমাহীন আকাশ, সফেন সমুদ্র আর
অবারিত সবুজ
এক একটা নিটোল কবিতা নয় কি?
কবিতা মহাকালের মত, প্রাচীন জনপদের মত।
নরম কোন গানের মত।
আবার ঝরে পড়া বৃষ্টির শব্দ-
জাল বুনে বুনে কখনও
তৈরী করে কবিতা।
কবিতা নারী হতে জানে,
হতে জানে আবেগী যুবক-
তুলতুলে শিশুও হয় কখনও।
আর হয় প্রাচীন, অভিজ্ঞ কোন বৃদ্ধ কবিতা।
ঝুলে পড়া চামরায়
ত্বকের প্রতিটি ভাঁজে ভাঁজে জমা হয় যার অশেষ বাণী;
কবিতারা মানুষের মিছিলের মত;
তাদের হাতে প্রজ্জ্বলিত মশালের মত;
কবিতা কেঁপে কেঁপে ওঠা হাওয়ার মত;
কবিতা যুদ্ধ শেষে ঘরে ফেরা কিশোরের মত।
কবিতার কাছে তাই সব বলা যায়। কেননা-
কবিতা ইশ্বরের মত ।।
(কবিতায় যদি ছন্দের গড়মিল হয় তাইলে দয়া করে কবিরা ঠিক করে দিয়েন।)





নীরবে পড়ে গেলাম, কিন্তু....
এত সুন্দর আবেগী কবিতা সত্যি আনেক দিন পড়িনি....।জন্মদিনের বিলম্বত শুভেচ্ছা লিজা।ভালো থাকবেন সবসময়।
এত সুন্দর আবেগী কবিতা সত্যি আনেক দিন পড়িনি....।জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা লিজা।ভালো থাকবেন সব সময়।
সুপার্ব!
দারুণ।
অ.ট.#১: এখন পিকনিকের মৌসুমে কবিতায় মন্তব্য পাইবেন না!!!

অ.ট.#২: জন্মদিনের অনেক বিলম্বিত শুভেচ্ছা।
উপরে যে লেখা আছে ------- বার পঠিত। সত্যিইই কি এতজন লোক পড়ে নাই? যদি পড়াই হয়, তাইলে কমেণ্ট না পাইলেও কষ্ট পাবোনা।
হ
কোবতে ভালা হইছে
কোবতে কবিতার সদার্থক না নঞর্থক ?
কবিতা ভালো লাগ্লে ধইন্যা না লাগ্লে থানকুনি।
কোবতে হচ্ছে কবিতার বড়ভাই। কবি মাত্রই কবিতা লিখতে পারেন, কিন্তু উচ্চমাত্রার প্রতিভা না থাকলে কোবতে রচনা সম্ভব না।
শেষ লাইন দুইটার জন্য
ধইন্যা!
লিজা, আমার খুবই ভালো লেগেছে। মন্তব্য না পেলেও আপনি শুধু আমাদের জন্য লিখে যাবেন। কারন
কবিতার কাছে তাই সব বলা যায়। কেননা-
কবিতা ইশ্বরের মত ।।
থ্যাংকিউ আপু
কবিতার কাছে সব বলা যায়, কবিতা ইশ্বরের মত । লিজা, সুন্দর একটা কবিতা, এত দেরীতে পড়লাম, মনটা তাই কেমন খুৎখুৎ করছে ।
ভালো থাকুন, আর আমাদের সুন্দর সুন্দর কবিতা উপহার দিন ।
পড়েছেন যে এতেই আমি খুশী
কবিতা সুন্দর!
মন্তব্য করুন