আমার উপকূলে ভেঙ্গে পড়া ঢেউগুলো
আমাকে একটু বলবেন কেন আপনি যখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের জগতে ডুবে যান, তখন একটা সুখী প্রান্তর দেখতে পান না? যেখানে উঁচু-নিচু মসৃণ সবুজ ঘাসের জমিন আর ছোট ছোট নীল জলের দীঘি থাকে। থাকে ঝাউগাছের সারি। একটা গলফ্ স্টিক থাকে আপনার হাতে। থাকে একটা সাজানো বল। আপনাকে বলটা মারতে হবে। কেন পারেন না?
মস্তিষ্ককে আক্রান্ত করে রেখে যায় একটি কথা। মানুষের অন্তিম প্রাপ্তিটা কি? সেটা কি জীবনের শেষ মূহুর্তে পাওয়া যায়? মনে হয় না। একেবারে আক্ষরিক অর্থেই যাকে বলে শেষ মূহুর্ত, সেসময় ভালো কিছু দেয়া প্রকৃতির স্বভাববিরুদ্ধ। প্রকৃতি একটা ভালোকে সৃষ্টি করে অনেক পরিকল্পনা করে। যার জন্য সেই ভালোটি তৈরী, সে নিজে সেটা উপভোগ না করা পর্যন্ত তা মহাকালে মিলিয়ে যেতে পারে না।
সেক্ষেত্রে জীবনের অন্তিম প্রাপ্তি, যা মানুষের পাওয়া সবকিছুর মধ্যে সর্বোত্তম এবং যা তার পাওয়ার সীমানাও বটে; যদি সে জীবনের যেকোন একটা পর্যায়ে পেয়ে যায়, তাহলে সেটা কি ঠিক ঠিক বুঝে ফেলা সম্ভব? সম্ভবই সম্ভব? নাহলে কিন্তু বিপদ আছে। জীবনের হিসেব মিলবে না কোনো ভাবেই।
আমি কি তোমাকে পেয়েছি কখনো? তোমাকে ভালবাসি বলে বারবার ভেবে দেখতে চেয়েছি, কেন আমি তোমাকে চাই। আমি কি তোমার ভেতরে আমার প্রতি অটুট ভালবাসা দেখতে চাই? আমি কি সেজন্য তোমাকে চাই?
কিন্তু আমি তো নিজেকে ভালবাসতাম না। তুমি না থাকলে এ জীবন হয়তো হারিয়ে যেতো ডাস্টবিনের ময়লার ড্রামে। শহরগুলোর কোনো একটির, ময়লা প্রক্রিয়াকরণ যন্ত্রের পেষণে মিলিয়ে যেতাম হাওয়ায়।
মরে গেলেও একফোঁটা দুঃখ হতো না যদি জীবনেও কখনো তোমাকে না দেখতাম। যে তোমাকে দেখার পর আমার নিজের জীবনের প্রতি ভালবাসা জন্মেছে, সেগুলো আস্তে আস্তে বেড়ে উঠেছে, আমি স্বপ্ন দেখতে শিখেছি, বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে শিখেছি, সকালে চোখ খুলে হাসতে শিখেছি, নতুন একটি দিন পাওয়ার আনন্দে ভাসতে শিখেছি, তোমার প্রতিটি লোমকূপে আমার প্রতিটি লোম বসিয়ে, এক অনন্য সাধারণ বিন্দুর ভেতর দু'জন এক হয়ে হারিয়ে যাওয়া অনুভব করেছি, দিনের পর দিন, বছরের পর বছর, ক্ষণের পর ক্ষণ; সে তোমাকে আমি আমার নিজের চেয়ে বেশি ভালো না বেসে পারি কি করে?
মরিচীকা ধরিতে চাই এ মরু প্রান্তরে। একটা অন্ধকার দিয়ে তৈরী তাঁবু, তার ভেতর একটা টিমটিমে মশাল। আমি অনেকদূর থেকে সেই অন্ধকার পৃথিবীটাকে দেখি। ওটা আমার পৃথিবীর মতো নয়। আমার অন্ধকারে তৈরী তাঁবুটার ভেতর কোনো মশাল জ্বলে না। টিমটিমে মশালের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আমার যে জীবনটা কেটে গেল, সেটা যেকোন এক বাঁশঝাড়ের জোনাকী পোকাকে উৎসর্গ করে দিতে পারলে ভালো লাগতো।
নিরালা কোনো প্রাঙ্গনে বসে যদি কোনোদিন একটি ঘাসফুলের সঙ্গে আলাপ করতে পারতাম, তাহলে হয়তো অপরিরিচিত কোনো এক জগতের সন্ধান পেয়ে যেতাম। সেখানে একটা শহর কল্পনা করে নিতে আমার একটুও কষ্ট হতো না। ইদানীং নিজেকে মনে হয় একটি হাতীশাবক। যার নাম হরটন। যার জীবন আমার মতো টানটান সুতোর ওপর দোলে না প্রতিনিয়ত।
আমি জানি বুকের ভেতর থেকে কোন স্বপ্নই হারিয়ে যায় না। শুভ্র রঙিন, আকাশেরও দিন, তোমায় সত্যিই সেই জনতার গল্প শোনায় জানো? কখনো সময় পেলে একটু কান পেতে দেখো। আমি পাশেই আছি। ছিলাম। আজীবন থাকবো।
---





ইয়ে মানে, এই পোষ্টের ডিসক্লেমারটা কি বলা যাবে? আমি কাউকে বলবো না, তোমার কসম
nope
ডিসক্লেইমার যেগুলোয় আছে শুধু সেগুলো বলা যাবে।
আপনার শতক পূরণ হতে আর মাত্র একটা পোষ্টের দরকার। আগাম শুভেচ্ছা নেন এই অধমের কাছ থেকে

ধন্যবাদ। পার্টি মুডে আছেন মনে হৈতেছে?
পোষ্ট পড়ে চুপচাপ বসে থাকলাম কিছুক্ষণ। কি বলবো!
কিন্তু আমি তো নিজেকে ভালবাসতাম না। তুমি না থাকলে এ জীবন হয়তো হারিয়ে যেতো ডাস্টবিনের ময়লার ড্রামে। শহরগুলোর কোনো একটির, ময়লা প্রক্রিয়াকরণ যন্ত্রের প্রেষণে মিলিয়ে যেতাম হাওয়ায়।
এটুকু বলি নিজের প্রতি কারো যেনো এমন বোধ কারো তৈরী না হয়।নিজেকে ভালো না বাসলে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়। এমন বোধ কারো তৈরী না হোক।
আমার এক বন্ধু ঐদিন একটা কথা বলছিলো, পোলাগুলার মন নাকি ষ্টীল দিয়া বানানো। এখন তো মনে হচ্ছে ঘটনা উল্টা। মাইয়াগুলা খালি প্যাঁচায়, কিন্তু আসল কথায় আসে না।
যে বলছে পোলাগুলার মন নাকি ষ্টীল দিয়া বানানো, সে ঠিক বলছে। আল্লা যে কি চিজ বানাইলো!
এখন আসল কথাটা কি সেটা বলেন দেখি!
আসল কথা হৈল গিয়া, লেখা কেমন হৈসে?
আসল কথারে আম্রিকা পাঠায়া নকল কথায় আসলেন!ভালু।
লেখা বিষন্ন। বিষন্ন সুন্দর। এত হতাশা ভালো না।
যেমনেই হোক আম্রিকায় ঘুরান্তি দেওয়াই লাগবো না।
ফুপায় কাল ফোন দিছিলো??

ওহ্ আপনারে আসলে মুক্তগদ্য শিখায়ে লাভ নাই। আগে একদিন বলসিলাম কিন্তু।
ওহ্ আপনারে আসলে মুক্তগদ্য শিখায়ে লাভ নাই। আগে একদিন বলসিলাম কিন্তু।
আম্রিকা থেইকা মীররে মীরের ফুপায় কবিতা পাঠায়, তাই আসল কথা আম্রিকা পাঠাইছে মীর। বুঝছেন রাসেল?
মীর, নয়া কবিতা কই?ফুপায় কাল ফুন করে নাই?
আমি বুঝি নাই আর না বুঝার কারনে এখন আর জীবনের হিসাব কোন ভাবেই মিলাতে পারি না।
বুঝনের দরকার নাই। লেখাপড়া করেন
মানুষ-জন যা বলে সেটা মানার চেষ্টা করেন রাসেল ভাই। লাভ আছে।
লোসকানের চোটে চোখে আন্ধার দেখতেছি আর তুমি আছো লাভ নিয়া।
এই যেহ, আবার কষ্ট, আবার হতাশা!

মন ভালো করা পোষ্ট দিতে পারেন না?
এইটা খ্রাপ পোস্ট?
এইটা খ্রাপ পোস্ট না, এইটা মন খ্রাপ করা পোষ্ট
কারণ লেখাটা খুব বাজে হৈসে।
বেশি বুঝে
এইটা খ্রাপ পোস্ট না, এইটা মন খ্রাপ করা পোষ্ট
একটা অন্ধকার দিয়ে তৈরী তাঁবু, তার ভেতর একটা টিমটিমে মশাল। আমি অনেকদূর থেকে সেই অন্ধকার পৃথিবীটাকে দেখি। ওটা আমার পৃথিবীর মতো নয়। আমার অন্ধকারে তৈরী তাঁবুটার ভেতর কোনো মশাল জ্বলে না। টিমটিমে মশালের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আমার যে জীবনটা কেটে গেল, সেটা যেকোন এক বাঁশঝাড়ের জোনাকী পোকাকে উৎসর্গ করে দিতে পারলে ভালো লাগতো
মীরের কিছু একটা হয়েছে। নইলে এরকম নির্মম সুন্দর লেখা কীবোর্ডে সহজে আসার কথা নয়। একটানে পড়তে গিয়ে রীতিমতো ঘোরের মধ্যে পড়ে গেলাম। এবং সেই অন্ধকার অচেনা পৃথিবীকে আবিষ্কার করলাম যেটা মশালের ধুপছায়া আলোর বাইরের অন্ধকারে স্নান করছে।
শিরোনামটা অদ্ভুত সুন্দর!
ইয়ে, এই লেখাটার একটা অপ্রকাশিত ডিসক্লেইমার আছে মনে হয়। তবে পাঠকের সেটা না জানলেও চলে।
বস্ আপনে মাঝে মাঝে এমন করে বলেন যে কিছুই আর বলতে পারি না।
অবশ্যই আছে। এটা তার জন্য লেখা, আমরা নিমিত্ত মাত্র। তবে তিনি কি এ বাড়ি আসেন?
হুমম
হুম
আমার উপকূলে ভেঙ্গে পড়া ঢেউগুলো শুরু করে আজীবন থাকবো পর্যন্ত পড়ে মন খারাপ ছাড়া আর কোন অর্থ করতে ব্যর্থ হলাম।
'প্রেষণ' শব্দটি Deputation-এর বাংলা। এখানে লেখক প্রেষণ বলতে 'পেষণ'/'নিষ্পেষণ' বুঝাতে চেয়েছেন কিনা তা জানতে চাই।
ব্যর্থতার দায়ভার আমায় বুঝিয়ে দিয়ে আপনি মুক্ত হন। প্লীজ। টাইপো ছিলো। ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।
ফ্রিয় তে নিলাম .।আর লাইক ও মারলাম । // ভাল থাকেন .।
কই? আপনের লেখার ধারে-কাছে যাইতে পারে নাই।
যাউক্গা আছেন-টাছেন কিরাম ভাইয়া? ম্যালাদিন কিন্তুক আপনের লেখা পড়ি না।
মীরের লেখা নিয়া কি বলবো! এত আবেগ থাকে লেখায়, এবং বক্তব্যগুলো কি নিখুঁত! আহা যদি পারতাম এমন করে শব্দ নিয়ে খেলতে!
লেখক তো দার্শনিক উক্তি করলো
আমি ঘোরতর সংশয়ী, এর মাঝে রাশিফল অনুসরণ করা এক অদ্ভুত বাতিক, রোজ শনিবার একটা আলোর রেখা দেখতে চেষ্টা করি, সেটি উপভোগ করতে করতে আরেক শনি! মহাকাল আমাকে নিয়ে খেলছে, মন্দ কি, আরো (!) ভালোর জন্য অপেক্ষা করা একটা দারুণ ব্যাপার।
মন্তব্য করুন