ইউজার লগইন

ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস

কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে,
স্বপ্নের আলোতে যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুণ্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়া পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত,

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

অর্ণবের সঙ্গেই সাধারণত এটা বেশি ঘটে। ওর এক-একটা গান মাঝে মাঝে নিউরণের ভেতরে চলে যায়। সেখান থেকে সেগুলোকে বের করে নিয়ে আসার কাজটা সহজ হয় না কখনোই।
---

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


যাক,কেউ একজন একটা কিছু লিখল!

লেখার খরা'র মধ্যে একটুখানি বৃষ্টি..। Smile

মীর's picture


নিজে লেখেন। লিখে ঝুম বৃষ্টি নামান। গত বর্ষার সুবাস কি এত দ্রুত হারিয়ে গেল?

লীনা দিলরুবা's picture


Smile মীর, অর্ণব তো শুনলাম। আপনার গল্প শোনাবে কে? নতুন লেখা দ্যান আর নেন ঠান্ডা একমগ Beer Big smile

মীর's picture


আপনের জন্য রাখা আছে । দুপুরে ছিলাম না তাই এখন দিলাম।

আর আপনের আর আমার অফিস বোধহয় একই জায়গায়। কিন্তু কখনোই আমাদের দেখা হয় না। এই অপেক্ষার প্রহর যে আর কত প্রলম্বিত হবে

লীনা দিলরুবা's picture


পেলুম Smile
একই জায়গায় অফিস!!! একদিন চলে আসেন, কুপার্সের আশেপাশে নাকী? Wink

মীর's picture


আচ্ছা যাবো। থ্যংকিউ। গিয়ে পরে আপনাকেও আমার অফিসে নিয়ে আসবো। তখন দেখবেন আমরা কত কাছাকাছি ছিলাম।
নতুন লেখা দেন পড়ি। সেই দিন মনের মানুষ দেখলাম। রোযা-রমজানের মধ্যে এই মাত্রার অসাম মুভি আসলে দেখা উচিত না। মুভিটা শেষ হওয়ার পর বিশেষ ভাব উৎপন্ন হওয়ায়, নিচে গিয়ে উদাস মনে একটা বিড়ি ধরাইসি; আর পাশের বাসার আন্টি খক্ খক্ করে শুরু কর্সে কাশাকাশি। তিনি তখন সেহেরীর জন্য রান্না কর্তেসিলেন। তাড়াতাড়ি এলাকা ছেড়ে পালালুম। এই ঢাকা শহরে বাড়ি-ঘরগুলাও এমন করে বানাইসে যে, এক গলির মধ্যে মানুষ হাঁটলে আরেক গলির গিন্নী টের পেয়ে যায়। আজব!
যাক্ আছেন কেমন? আপনাকে বহুদিন পর দেখে ভালো লাগলো।

লীনা দিলরুবা's picture


আইসেন Smile
ভালো আছি, লেখা দেন Smile

টুটুল's picture



মীর ফাকি মার্ছে Smile ... মুনেলয় মীর রুজা Smile

মীর's picture


জ্বি না আমি রুজা না। কিন্তু আপনে যে রুজার অনেক আগে থিকাই ফাঁকিবাজি শুরু কর্সেন, সেইটা নিয়া আমি কি কিছু কৈসি?
জলদি লম্বা একটা লেখা দেন, নাইলে কিন্তুক খপর আচে কৈলাম।

১০

কফিল মাহমুদ's picture


সুনদর Smile

১১

মীর's picture


ধন্যবাদ কফিল মাহমুদ। আপনার প্রথম মন্তব্যটি আমাকে করার জন্য। Smile

১২

জ্যোতি's picture


মনের মানুষ এতদিন পর দেখলেন যে! ভালো লাগছিলো দেখে। আছেন কেমন মীর?অনেকদিন দেখা-সাক্ষাৎ নাই। মিস করি খুব।

১৩

মীর's picture


আমিও আপনারে মিস করি খুব।

১৪

জ্যোতি's picture


৩ দিন পর কথা কন। বুঝতেই পারতেছি।

১৫

একজন মায়াবতী's picture


ইফতারাড্ডায় আসেন। সবার সাথে দেখা হবে। সবাই কত মিসায় আপনারে Smile

১৬

মীর's picture


আপনে সেইদিন আমারে দিলেন ধইন্যাপাতা, আজকে আবার দিতেসেন দাওয়াত!
SurprisedSurprised
আপনারে যে কি করি At Wits End

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!