ইউজার লগইন

যেসব রাতে আমার ঘুম আসে না

যেসব রাতে আমার ঘুম আসে না, সেসব রাতে আমি তোমায় নিয়ে ভাবি।
আমাদের প্রিয় ক্যম্পাসে চলে যাই, আমাদের সিঁড়িঘর
আমাদের বারান্দা, আমাদের করিডর।

যেসব রাতে আমার ঘুম আসে না, সেসব রাতে মনে পড়ে যায় কলাভবনের
ছাদের কথা। আমাদের প্রিয় ছাদটা আর নেই, কলাভবন
ছয়তলা হয়ে গেছে; তুমি কেমন আছো মন?

যেসব রাতে আমার ঘুম আসে না, সেসব রাতে আমার সুইসের পঁচিশ টাকা দামী
বার্গার আর গাউসুল আজমের সমমূল্যের জাটকা ভাজা'র মতো দুই
বিপরীত মেরুর জিনিসের কথাও মনে পড়ে।

আরো অসংখ্য কথা শুধু মনে পড়ে, পড়তেই থাকে
সবখানে শুধু তুমি আর আমি,
একটা সময় আমার একটা জীবন ছিলো খুব দামী;

তখন একেকটা সকাল আমাদের দু'জনকে কাছে নিয়ে আসতো
একেকটা দুপুর আমাদের দু'জনকে ভালোবাসা-বাসির সুযোগ করে দিতো
বিকেল আমাদের দু'জনকে বিলের জলে ভেসে বেড়াবার সুখ দিতো
একেকটা সন্ধ্যা আমাদের আকাশে কালো কালো মেঘ ডেকে আনতো
তখনকার প্রতিটি নিদ্রাচ্ছন্ন রাত এখনকার মতো বিনিদ্র কাটতো,
ভোরের প্রতীক্ষায়।

তখন এমন অসংখ্য দিনের ফুলে বছরের মালা গেঁথে ভাসিয়ে দিতাম ধানমন্ডি লেকের জলে।
তোমার মনে পড়ে?

যেসব রাতে আমার ঘুম আসে না, কেন যে সেসব রাতে তুমি চলে আসো!
তখন বুঝতে পারি, আজো আমি শ্বাসনালী খুঁড়ে যাচ্ছি
অনন্তকাল খুঁড়বো।
---

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমৎকার কবিতা।

মীর's picture


এটা কবিতা না। ব্লগ। সাধারণ ব্লগ।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমার কাছে তো কবিতাই মনে হল পড়ে! Sad

জ্যোতি's picture


আহা! কি মিষ্টি কবিতা!
আমার তো দিনে রাতে সব সময়ই মনে পড়ে তাইলে আমি কি লিখতাম!
আপনার ক্যাম্পাসে দারুণ সুন্দর জারুল ফুল ফুটেছে। এই ফুলটা, ফুলের মিষ্টি রঙটা দারুণ লাগে আমার।

মীর's picture


হ্যাঁ, আমি কালকে রাতেও দেখছি। এই ফুলটা ফোটার প্রকৃত সময়টা কখন?

জ্যোতি's picture


এরকম গরমের সময়েই মনে হয়।
একবার নরসিংদী থেকে পলাশ হয়ে ঢাকা ফিরছিরাম তখন দেখলাম রাস্তার ধারে, বাড়ির পাশে এত্ত এত্ত জারুল ফুল ফুটে আছে। কি অদ্ভুত সুন্দর!
আচ্ছা রাতে ঘুম কেন আসে না এইটা কেন কেউ জিগায় না?

মীর's picture


কারণ লোকজন সব নিষ্ঠুর। যাদের রাতে ঘুম আসে না, তাদের জন্য দয়া-মায়া নাই করোই।
জারুল আর কৃষ্ণচূড়ার কম্বিনেশনটা বেশি ভালো। টিএসসি থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তাটা এ ফুল দু'টোর কারণেই বছরের একটা সময় অন্যরকম হয়ে ওঠে।

জ্যোতি's picture


আসলেই, মানুষ এত নিষ্ঠুর কেন? কতরাত ঘুমাই না, কেউ জানতেও চায় না কেন জেগে থাকি, কেন ঘুমাই না। মাঝে মাঝে বলে, 'জেগে আছ যে, কাল তোমার অফিস নাই?' কিরম লুকজন, একটু ভালোবাসা দিয়ে কথাটা বলতে পারে না।আফসুস।

মীর's picture


ভালো কথা, আমিও তো জানতে চাই নাই। বলেন তো, কেন রাতে ঘুমান না? কি হয় আপনার?

১০

মেসবাহ য়াযাদ's picture


যেসব রাতে আমার ঘুম আসে না, সেসব রাতে আমার সুইসের পঁচিশ টাকা দামী
বার্গার আর গাউসুল আজমের সমমূল্যের জাটকা ভাজা'র মতো দুই
বিপরীত মেরুর জিনিসের কথাও মনে পড়ে।

দিলেনতো 'জাটকা'র কথা মনে করাইয়া ?

১১

মীর's picture


আপনেও একটা ভালো কথা মনে করায় দিসেন। সেইদিন দেখলাম মাসুম ভাই আর আপনে 'ডিমওয়ালা জাটকা' নামক একটা টার্ম নিয়ে আলাপ করতেসেন। এই জিনিসটা কি মেসবাহ ভাই? একটু খোলাসা করেন Wink

১২

গৌতম's picture


আবৃত্তি করার জন্য দারুণ হবে।

১৩

মীর's picture


আমার ধারণা, আপনার ধারণা ভুল Big smile

১৪

গৌতম's picture


আমনে আমাত্তে বেশি বুজেন?

১৫

মীর's picture


এইটা তো চাকুরীর ইন্টারভিউতে বলতে হয় গৌতমদা'।

১৬

লাবণী's picture


তখন একেকটা সকাল আমাদের দু'জনকে কাছে নিয়ে আসতো
একেকটা দুপুর আমাদের দু'জনকে ভালোবাসা-বাসির সুযোগ করে দিতো
বিকেল আমাদের দু'জনকে বিলের জলে ভেসে বেড়াবার সুখ দিতো
একেকটা সন্ধ্যা আমাদের আকাশে কালো কালো মেঘ ডেকে আনতো
তখনকার প্রতিটি নিদ্রাচ্ছন্ন রাত এখনকার মতো বিনিদ্র কাটতো,
ভোরের প্রতীক্ষায়।

দারুণ----

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!