ববি রায়ের সাথে চলে যেও না- অঞ্জন দত্ত
অঞ্জনের ব্যপারে আমার ভেতরে ভালোলাগা কাজ করে অনেকানেক আগে থেকে। কেন কাজ করে, সেটা জানি না। তোমার জঙলাপাড়ের ঢাকেশ্বরী শাড়ি (মালা) গানটা কত-কতবার শুনেছি? ঠিক নেই। অনেক সময় গানটা চালাই শুধু অনেকদিন পরে অঞ্জনের গলা শোনার জন্যই। এখনো মাঝে মাঝে হাইকোর্ট মাজারের রাস্তা দিয়ে ফেরার সময়, কদম ফোয়ারার জলের ছিটে মুখে-চোখে মাখার সময় গুনগুন করে গেয়ে উঠি- ২৪৪১১৩৯...হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি?
অনেক গান অনেক সময় মস্তিষ্ককেও আক্রান্ত করে রেখে যায়। যেমন: এই বুড়ো পুরোনো গিটার দিয়েছে তোমাকে দিয়েছে- গানটা আমাকে খুব ভালোভাবে নিজের কব্জায় নিয়ে নিতে পারে। আরো দু'টো ছেলেমেয়ের বয়স বেড়ে যাবে- শুনলে অনেক নস্টালজিক হই। ববি রায়ের সাথে চলে যেও না শুনলে ফেলে আসা প্রিয় বগুড়া শহর, এসপি ব্রীজ, হকার্স মার্কেটের উল্টাদিকের সুইপার পট্টি, কলোনী বাজারের বিহারিদের কাবাব ইত্যাদির কথা ভীষণভাবে মনে পড়ে যায়। আর আজকে কি মনে করে জানি এই গানটাই বারবার শুনছি।
কটকটে রোদেমাখা ধূলিময় একটি মহানাগরিক দিন; ছুটি নেই, বৃষ্টি নেই, রাজনীতিতে কোনো সুখবর নেই, সাকিব-তামিমদের বিশেষ কোনো অবদান নেই তারপরেও, আজ জগৎ-সংসারকে খুব তুচ্ছ মনে হচ্ছে। আজ আছি, কাল নেই; দুইদিনের দুনিয়া। কি হবে এরমধ্যে শুধুই নিজেকে নিয়ে ভেবে ভেবে ঘন্টা-মাস-কাল-বছর পার করে? তারচে' পুরোনো দিনের কথা ভেবেই খানিকটা সময় পার করি নাহয়। সুখী জীবনের স্বপ্ন তোলা থাক, কোনো বিষণ্ন দিনের চুলার লাকড়ি বা চেলাকাঠ হিসেবে।
ববি রায়ের লিরিক-
আকাশের রং কালো হয়ে এলো বৃষ্টি নামবে এখনি জানি তবু
ছেঁড়া ছাতা নিয়ে ভিজে ভিজে আমি থাকবো দাঁড়িয়ে তোমার অপেক্ষায়
আরো একবার একই পথে চলে একই কথা বলে কাটবে সন্ধ্যেটা
তবু রাস্তা বদলে যেও না তুমি যেও না ফেলে আমায়
স্বপ্নের রঙ ফিকে হয়ে গেছে ভবিষ্যত আমার অনিশ্চিত
পেছনে আমার কানাগলি আর সামনে শুধুই গাঢ় অন্ধকার
গোলাপ কেনার সামর্থ নেই দেবার আছে শুধুই একটা গান
গানে গানে তাই করে যাই আমি তোমার কাছে একটাই আব্দার
ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকা কড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না- এ অসময়।
ছাপোষা এই টাইপিস্টকেই ভালো লেগেছিলো তোমার একদিন
টাইপ করার ফাঁকে তুমি গেয়েছিলে ভালোবাসার গান
আঙলামাদের যন্ত্রের মতো লিখেছিলো শুধু ফরমায়েসি চিঠি
মন বলেছিলো অন্য কথা মন লিখেছিলো তোমার আমার নাম
বছর ঘুরে পদোন্নতির জোয়ারে তুমি ভেসে চলে গেলে দূরে
মেশিনপত্র গুটিয়ে নিয়ে চলে গেলে তুমি ববি রায়ের ঘরে
আজ তারই আব্দারে বাড়ছে তোমার ওভারটাইম বাড়ছে ঠোটের রং
তারই আব্দারে তারই গাড়ি চড়ে হয়তো ফিরবে তুমি তোমার ঘর
ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকা কড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না- এ অসময়
পৌনে একটা বাজতে চললো এখনো জ্বলছে ববির ঘরের আলো
ঘুমিয়ে পড়েছে অফিস পাড়া ঘুমিয়ে পড়েছে গেটের দারোয়ান
টাইপ মেশিন নীরব তোমার শুনতে পাচ্ছি শুধুই তোমার হাসি
হাসতে হাসতে করছো কি তুমি আমার ভালোবাসার অপমান?
জানি আমার মতোই তোমার ঘরে টনটন করে নিদারুণ অভাব
তবু পারবে কি কেউ দিতে তোমায় সত্যিকারের ভালোবাসার দাম
পারবে কি তুমি ভুলতে তোমার ভাঙা দেয়াল তোমার কানাগলি
পারবে কি তুমি ফেলতে মুছে মনের ভেতর টাইপ করা নাম?
ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকা কড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না- এ অসময়
আবার বলছি তোমায়
ববি রায়ের সাথে চলে যেও না ছেড়ে যেও না
শোনো ববি রায়ের কথায় বয়ে যেও না ফেলে আমায়
জানি টাকা কড়ি আর মারুতি গাড়ির প্রয়োজন আছে
তবু হাল ছেড়ে দিও না
ববি রায়ের সাথে চলে যেও না- এ দুঃসময়।
---





তবু যেতে দিতে হয়...
তবু চলে যায়
তারমানে কি? জগৎ জুড়িয়া শুধু মার খাবে দুর্বল?
আজকাল এত বিষন্ন থাকেন কেন?
বিষণ্ন থাকি নোকো নরকা ইড়াছা।
আমার খুবি পছন্দের একটা গান। এইটার লিরিকটাও ঠোটস্থ। এই গান পোষ্টানোর জন্যে অন্তরের অন্তস্থল থেকে থ্যাংকু।
গ্রেট মেনদের মেজাজ-মর্জিতে মিল থাকবেই, এ আর নতুন কি?
পার করে আসা সময়ে সুমন-নচি-অঞ্জন না থাকলে জীবনটাই বেশ ফাঁকা হয়ে থাকতো...
~
আসলেই।
অন্য কেউ থাকত, প্রকৃতি শূন্যটা পরিহার করে !
ক্যাপ্টেন ববি নিয়া কোনো গান নাই। আহা! নায়িকাটা হারাইয়া গেলো।
(
সেইজন্য এই বুড়াকালে আইসা আপনের এত দুক্ষ!
আমি বৃষ্টি দেখেছি, গানটা শুনলেই তো বিশেষ কারো কথা মনে পড়ে। আর ২৪৪১১৩৯ গানটা নিয়া আমারো প্রায় একই রকমের স্মৃতি আছে।
খারাপ না। স্মৃতি থাকাটা। আমি বৃষ্টি দেখেছি গানটা বোধহয় অঞ্জনের বেস্ট কাজ। এইজন্য ওইটারে লিস্টের মধ্যে রাখি নাই।
গানটা বেশ
আর আপনার মন্তব্যটা অতি বেশ।
মন্তব্য করুন