ইউজার লগইন

কিউপিডিয়ান কল্পনাপরি

১.

আমি কখনোই জানতাম না, মানুষের জীবন কতটা সুন্দর হতে পারে। আজকাল মনে হয় সেটা জানা থাকলে ভালো হতো। এই যে শুধুমাত্র তোমার জন্যই আমার বেঁচে থাকা, মানুষের জীবনে এরচে' সুন্দর কোনো সময় কখনো আসতে পারে- তা আমার একদমই বিশ্বাস হয় না।

আপনজনদের সান্নিধ্যেই নাকি সর্বোচ্চ সুখ নিহিত। আমি নিশ্চিত, তারচেয়েও বেশি সুখ দূরে বসে তোমার জন্য অপেক্ষা করার মধ্যে লুকিয়ে আছে। রাতের একাকীত্বে তোমার কথা ভাবার মধ্যে লুকিয়ে আছে। তোমার সঙ্গে করা প্রতিটি খুনসুটির মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা ঠিক করে বলো তো, সর্বোচ্চ সুখের আসলেই কি কোনো সীমা আছে?

তবে এটা ঠিক যে, আমার এইসব দিনরাত্রিকে আচ্ছন্ন করে রাখার চেয়ে তোমার হাতে আরো অনেক জরুরি কাজ আছে। কিন্তু আমার হাতে যে অখন্ড অবসর। শরৎ নামে কেবলই তোমার আবেশে জড়িয়ে থাকার আমোঘ একটি কাল পড়েছে। আজকাল কেবলই তোমার প্রলয়ী চোখে তাকিয়ে তাকিয়ে হয়ে যাই দিশেহারা। হয়তো একেই বলে প্রেমিকার স্পর্শ নেবার 'কিউপিডিয়ান এরা'।

২.

ইদানীং অনেক ফানুস উড়াই। টুকরো টুকরো প্রদীপগুলোকে লাল আকাশে জ্বালাই। আর দূর থেকে চেয়ে থাকি। তুমি কতটা তোমার কাজেতে আছো, কতটা দিচ্ছো ফাঁকি। সুন্দরী তুমি লাইফবুকে কয়টা পাতা রেখেছো এখনো বাকি?

তারপর, আমরা পালিয়ে যাবো, কেমন? অনেক দূরে, নীল হাভানায়। চুরুট হাতে, পথে-প্রান্তরে, ঘুরবো জনমভর। পথকে খুবই আপন করে, ঘরকে করবো পর।

৩.

থাক্ তবে এই কথাই। এখনো যদি বন্ধু ভাবো, বন্ধু রবো সদাই। আর যা কিছু পৃথিবী জানে জানুক, দুই ডুবুরী সাগরতলে খুঁজছে দেখো ঝিনুক।

---

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

শাতিল's picture


আপনজনদের সান্নিধ্যেই নাকি সর্বোচ্চ সুখ নিহিত। আমি নিশ্চিত, তারচেয়েও বেশি সুখ দূরে বসে তোমার জন্য অপেক্ষা করার মধ্যে লুকিয়ে আছে। রাতের একাকীত্বে তোমার কথা ভাবার মধ্যে লুকিয়ে আছে। তোমার সঙ্গে করা প্রতিটি খুনসুটির মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা ঠিক করে বলো তো, সর্বোচ্চ সুখের আসলেই কি কোনো সীমা আছে?

ভেরী ভেরী রাইট ইউ আর মাইট কোক

টুটুল's picture


কমন পর্ছে? Wink

শাতিল's picture


ভাল্লাগছে Wink

টুটুল's picture


থাক্ তবে এই কথাই। এখনো যদি বন্ধু ভাবো, বন্ধু রবো সদাই। আর যা কিছু পৃথিবী জানে জানুক, দুই ডুবুরী সাগরতলে খুঁজছে দেখো ঝিনুক।

সেই ভাল Smile

আরাফাত শান্ত's picture


শুভকামনা, কথা গুলো ভালো পাইলাম~

নিভৃত স্বপ্নচারী's picture


ভাল লাগলো।

অনিমেষ রহমান's picture


মীড় ভাই ভাল্লাগছে।
Smile

জ্যোতি's picture


ভালো লাগলো সবগুলো কথাই।ভালো আছেন তো!

জ্যোতি's picture


ভালো লাগলো সবগুলো কথাই।ভালো আছেন তো!

১০

রন's picture


ভাল্লাগসে কথা গুলা, পুরাই ভাল্লাগসে!

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


খুব খুব ভাল্লাগলো। সুজা প্রিয়তে। Smile

১২

প্রিয়'s picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!