ইউজার লগইন

কবিতা : সাইকেডেলিক চৈতি

চৈতি তুমি বরং কিছুটা ভালোবাসা নাও
কিন্তু হারিয়ে যেওনা।

চৈতি তুমি থাকো, তুমি থাকো আমার প্রাণে
প্রিয় চৈতি থাকো
তুমি বাজো আমার কানে।

চৈতি তোমার সঙ্গে আমি আবার,
স্বপ্নখেলায় রং বসাবো
খর দুপুরে শব্দ করে
জং ধরা দরজা হাটাবো;
চৈতি আবার আমি
একাকী ঘরে
আধাঁরভরা কাল কাটাবো,
চৈতি তুমি থাকো।

চৈতি জেনে রেখো,
আমরা মোদের-
মোরা আমাদের
এইটুকু শুধু কথা।
চৈতি তোমায় হারিয়ে তাই
কণাপরিমাণ
পাই নি আমি ব্যাথা।
চৈতি ভালোবাসি।

চৈতি আমি জানি
তুমি আবার আমার,
বারবার তুমি
জন্মাবে শুধু
আমার
এবং শুধুই আমার
ভালোবাসা হবে বলে।
চৈতি তুমি থেকো
আমি আবার খুঁজে
বার করবো
সেই দাবানল,
একটি শুধু
পুরোনো সুযোগ পেলে।

প্রিয় চৈতিমণি আসো,
তোমার স্বামীর বাহু খুলে
এবং চৈতি তুমি ভাসো,
যদি ভেসে থাকো কোনোকালে।

---

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

অনিমেষ রহমান's picture


প্রেমের কবিতা-পছন্দ হইছে।

মীর's picture


পছন্দ হইসে জেনে খুশি Smile থ্যাংকিউ অনিমেষ ভাই।

নিভৃত স্বপ্নচারী's picture


চমৎকার প্রেমের কবিতা ।

মীর's picture


আসলেই কি সেরকম কোনোকিছু? আমার তো মনে হইতেসে না ভাইজান।

মেসবাহ য়াযাদ's picture


চৈতির কি বিবাহ হৈয়া গিয়াছে ?

প্রিয় চৈতিমণি আসো,
তোমার স্বামীর বাহু খুলে
এবং চৈতি তুমি ভাসো,
যদি ভেসে থাকো কোনোকালে।

এই লাইনগুলি পড়িয়াতো তাহাই মনে হৈলো !
আহারে চৈতি !

মীর's picture


উহু মেসবাহ ভাই, 'আহারে চৈতি' কথাটা আসলে বলা যাবে না।
বরং 'আহারে চৈতির প্রেমিক' বলা যাইতে পারে Wink

মেসবাহ য়াযাদ's picture


Smile Laughing out loud Big smile Tongue

মীর's picture


আপনের এই ইমোচিত্রিকা-সারির ঘটনাটা কি? আরো অনেক জায়গায় দেখলাম!

জ্যোতি's picture


কবিতা কেমন লাগলো কিছুই বলব না। কুনু কমেন্টও করব না। এই লুক্টা কমেন্টের জবাব দেয় না। আল্লার দুইন্নাত গরীবের ভালূবাসার কুনু দাম নাই।

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হয়ো! মীর ভাই পাষান! Stare

১১

রায়েহাত শুভ's picture


চৈতি কে পেলাম। সাইকোডেলিক আবহ পেলাম না Sad

১২

আরাফাত শান্ত's picture


কবিতার শিরোনামটা মাস্টারপিস!

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


বেশি ভাল্লাগেনাই। পরকীয়া ভালু না! Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!