আননোন আর্টিস্ট - আননোন অ্যালবাম - ট্র্যাক টুয়েলভ
অনেকক্ষণ ধরে একটা জোরালো আলোকবর্তিকার নিচে দাঁড়িয়ে আছি। নিজের বারান্দায়। চিরসঙ্গী জ্বলন্ত জ্বলে আছে দু'টো আঙুলের মাঝখানে। আধখানা তীব্র চাঁদ কয়েকটা সঙ্গী রাতের তারা নিয়ে আমাদের সবাইকে দেখছে। অনেক দূর থেকে কিন্তু খুব পরিস্কার সবকিছু দেখতে পাচ্ছে। ভালোবাসার খোঁজে আর কতকাল ভালোবেসে যাবো সেটা নিয়ে ভাবছিলাম। একজন মানুষকে আরেকজন মানুষ কতটা ভালোবাসতে পারে? নির্জ্ঞান মন জানে না পুরো বিষয়টা আসলে কতখানি জটিল। না জেনেই সে একটা রক্ত-মাংসের মানুষ নিয়ে খেলতে বসেছে। জানে না, বাইরের পৃথিবীতে যা কিছু ঘটে তার সবই বাস্তব। আনমনে খেলেই চলেছে। আমরা যারা রক্ত-মাংসের মানুষ, তারা এ খেলার নিরুপায় ক্রীড়ানক মাত্র। আহা, নিজের এ মহার্ঘ্য সম্পদটি নিয়ে নিজে যদি কোনোদিন বুঝে-শুনে খেলার সুযোগ পেতাম! তাহলে আমি অবশ্যই এখন নিজের জন্য এক পেয়ালা চা বানাতাম। বেশি করে চিনি দিয়ে। সুগার আমার সবচে' প্রিয় খাবার। যেকোনো একটা অপার্থিব স্থানে গিয়ে বসে চা'টুক পান করতাম। হয়তো কোনো জঙ্গলের ভেতর, কোনো এক শ্যাঁওলাধরা পাথরের টুকরোর পাশে সন্তপর্ণে বসে টুপ-টাপ অশরীরী পানির ফোঁটার পতনের শব্দ শুনতে শুনতে আস্তে পেয়ালায় চুমুক দিতাম। আর তোমার কথা ভাবতাম। আমি সবসময় যেটা ভাবি। আর তাতেই সময় কেটে যায় তুমি থাকাকালীন সময়গুলোর চেয়েও দ্রুতগতিতে। জীবনের এ দুরন্ত গতির সঙ্গে তাল মেলাতে পারি নি বলে তুমিই যেখানে ছেড়ে চলে যেতে পেরেছিলে, সেখানে আজকাল কোনো অপ্রাপ্তিকেই আর অপ্রাপ্তি বলে মনে হয় না। মনে হয় এটাই আমার জীবন। এটা যাপনের জন্যই আমি পৃথিবীতে এসেছি। সেই অমোঘ মনে করাকে সঙ্গী করে টুশি, আমি খুব ভালো আছি। বেঁচে আছি। তুমিও ভালো থেকো। বেঁচে থেকো।
---





কুন টুশী?
চা এ চিনি খেলে চার স্বাদ থাকে? অার জঙ্গলে গেলে তো ভয়ে তাকে মনেই পড়বে না, দোয়া পড়তে হপে শুধু।
কুন টুশি মানে কি? আপনে কি তারে চিনেন নাকি?
জঙ্গলে যত ভয় পাবেন, তত ভয় লাগবে। আর যত ভয় কম পাবেন, তত মজা লাগবে। বুঝলেন? না বুঝলে একদিন সময় বের করেন। আপনারে নিয়া যাবো নে। তখন নিজেই বুঝতে পারবেন। কত অওসাম একটা জায়গা
কুন টুশী না চিনলে তো ভালোই।
ভয়ে কুনু মজা নাই। দোযা পড়তে পড়েতে দুনিয়াদারী ভুলে যাই।আর এখন আমার জ্বর, ঠান্ডা। কুথথাও যাওয়া হপে না। চোখে ব্যপক এলার্জী। আপাতত: ঘরই ঠিকানা। বুজছেন?
দারুণ! জ্বর, ঠান্ডা আর অ্যালার্জি নিয়েই তো জঙ্গলে যাইতে হয়। সেখানকার ভৌতিক পরিবেশে গিয়ে দেখবেন ওই সবের কথা মনেই থাকবে না একদম। আজকেই প্ল্যান করেন। দুই ভাই মিলে ঘুরে আসি।
আমি ভৌতিক কারবার ভয় পাই। যদিও ভূত বিশ্বাস করিনা কিন্তু একজন প্রায়ই জ্বীন, ভূতের ভয় দেখাতে আপ্রাণ চেষ্টা করে।
সেদিন আমরা কাশফুল দেখতে গেলাম। ওইটাই মোটামুটি জঙ্গল। যেতে পারেন। ভয় লাগা পরিবেশ।
আফতাব নগর চিনাইলেন আমারে!!!!
ইর্ক!!!!
টুশীকে চিনি মনে হচ্ছে!!
মিষ্টি চা বেশী খাওয়া ভাল না।
আরে ঘটনাটা কি? সবাই দেখি টুশিকে চিনে!!!!
রাসেল ভাই কিরাম আছেন? আমি তো ভাবীর নাম নেই নাই। বলছি সুগারের কথা
আমি কিন্তু চিনি না ! একদিন পরিচয় করায়ে দিয়েন।
জঙ্গলের মজা আসলেই অন্যরকম !!
দ্য ওয়ান'ন ম্যান য়ু আর ব্রো। জঙ্গলের মজাটা যে অন্যরকম সেই জিনিসটা আর কেউ ধরতেই পারলো না।
আমার কাজিনের বিড়াল ছিল একটা, নাম টুশি!
জাইনা কি করুম বুজতার্তাসিনা।
চা ভালো পাই আর ভালো পাই মীর ভাইয়ের লেখা!
আর আমি ভালো পাই আপনাকে, ভালোবাসি
টুশি = জোনাক
ইন্নালিল্লাহ। এতো মাফিয়া ডনের ঘরে সিঁদ কাটা হয়ে গেলো দেখছি। উস্তাদ রক্ষা করো।
ভাই সেদিন বললেন রুদমিলার কথা,আজ আবার টুশি।
এরপর কে ভাইজান?
এরপর আপনি। কি বলেন?
মন্দ নয়
হাসেন কেনু আপামনি?
লেখাটা ভাল পাইছি ...
আমি বহুদিন পর আপনাকে দেখে খুশি হইসি
হুম-
পড়লাম।
কেমন আছো??
ভালো আছি। আপনি কেমন আছেন? (যদিও এখনতক চিনতে পারি নাই
)
মন্তব্য করুন