ইউজার লগইন

থাবা বাবার মৃত্যুর খবরে শোকের ছায়া প্রজন্ম চত্বরে, ৩টা-১০টার কর্মসূচি পরিবর্তন: ২৪ ঘন্টা আন্দোলন চলবে

আপডেট: শনিবার কালো ব্যাজ ধারণ এবং আছর নামাজের পর জানাজা নামাজ পড়া হবে প্রজন্ম চত্বরে। যদিও প্রজন্ম চত্বরে ‘থাবা বাবা’র (আহমেদ রাজীব হায়দার) লাশ আনার কথা বলা হচ্ছে। কিন্তু সরকার সেটা করতে দেবে কিনা, তা এখন পর্যন্ত জানি না।

এদিকে ফেসবুকে একটা ওয়ার্ডপ্রেস ব্লগের লিংক ছড়ানোর খবর পাওয়া গেছে। সেখানে ধর্মবিরোধী এমন কিছু কথা আছে, যেগুলো সাধারণ ধর্মভীরু মানুষের অনুভূতিকে আহত করতে সক্ষম।

ব্লগটিতে ১০টি পোস্ট রয়েছে। সবগুলো পোস্ট মিলিয়ে কমেন্ট সংখ্যা ২টি। একই রকম তারিখে দেয়া হয়েছে ৭টি পোস্ট। আগস্ট ২৬, ২০১২ তে দেয়া হয়েছে ৪টি পোস্ট, জুন ১৮, ২০১২-তে দেয়া হয়েছে ৩টি।

পোস্টগুলোর হিটসংখ্যা নগণ্য।

প্রশ্ন রয়ে যায় এ ব্লগটি আসলে কার? আমার ব্লগে 'থাবা' নিক থেকে দেয়া 'লাড়ায়া দে' লেখাটি ওই ব্লগে থাকা সত্বেও প্রশ্ন রয়ে যায়।

থাবা বাবা নামে একজন ব্লগার খুন হলেন। আর তারপর থেকেই অনলাইনে এ ব্লগটির লিংক বিতরণ শুরু হয়ে গেলো কেন? কেন এর আগে ব্লগটির হিটসংখ্যা ছিলো অতো নগণ্য? তারমানে কি কোনো প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে ঘাতকরা? কোনো ভুল বার্তা কি দিতে চাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে?

এই ঘাতকেরা ভয়ংকর। এদের ব্যপারে সাবধান থাকতে হবে প্রতিটি যোদ্ধাকেই।

ওয়ার্ডপ্রেস ব্লগের লিংকটি এখানে- http://nuranichapa.wordpress.com/

আমার কেন যেন মনে হচ্ছে এটা থাবা বাবার ব্লগ নয়। এটা একটা বানানো ব্লগ। একটা রিলিজিয়াস ইস্যু দাঁড় করানোর ফালতু প্রচেষ্টা।

---

৩টা-১০টার ঘোষণা দেয়ার পর থেকেই এটা শুরু হয়েছিলো। মানুষের চোখে আমি স্পষ্ট বিভ্রান্তি দেখেছি। তারা কেউ মানছিলো না এ ঘোষণা। মোবাইলে মোবাইলে একটা টেক্সট ঘুরছিলো, এই ঘোষণা মানি না। শাহবাগ ছাড়বো না। ফরোয়ার্ড করুন।

সাড়ে ১০টায় ব্লগার থাবা বাবার মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে প্রজন্ম চত্বরে শোকের ছায়া নেমে আসলো। পল্লবীতে নিজ বাসার সামনে রাজীবের জবাই হওয়া লাশ পাওয়া গেছে। শুনে চোখের পানি ধরে পারেন নি কেউই।

ব্লগার অ্যান্ড অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. এইচ ইমরান সরকার এসে ঘোষণা দিলেন, ‘আমাদের ওপর আঘাত এসেছে। এ অবস্থায় আমরা কোনোভাবে আন্দোলন ছেড়ে যেতে পারি না। আর ৩টা-১০টা নয়। আমাদের কর্মসূচি যেভাবে চলছিলো, সেভাবেই চলবে। জামায়াত-শিবির হরতাল ডাকার সাহস দেখিয়েছে। আমাদের এক সাথীকে জবাই করে হত্যা করেছে। আমরা পূর্বঘোষিত ৩টা-১০টার কর্মসূচি বাতিল করছি।’

রাত ১১টা ২২ মিনিটে রাজীবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হলো প্রজন্ম চত্বরে। অশ্রু চোখে নিয়েই দাঁড়িয়ে থাকলাম। রাগ-ক্ষোভ-ক্রোধ-কষ্ট মিলেমিশে একাকার। ওই সময় প্রজন্ম চত্বরে যারা ছিলেন, সবারই ছিলো একই অবস্থা।

তবে ডা. ইমরানের ২৪ ঘন্টা আন্দোলন চালানোর সংশোধিত ঘোষণা দেয়ার পেছনে আরেকটি প্রেক্ষাপট আছে। শুক্রবার বিকালের জাগরণ সমাবেশ থেকে ৩টা থেকে ১০টা আন্দোলন চালানোর ঘোষণা দেয়ার পর থেকেই মূলত জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গিয়েছিলো। এটা সময়ের সঙ্গে তীব্র রূপ ধারণ করেছে। সন্ধ্যা থেকে সব জায়গায় একটাই কথা চালু ছিলো শুধু- ‘৩টা-১০টার এ পার্টটাইম আন্দোলন মানি না।’

রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে মঞ্চে গিয়ে উপস্থিত হয়। তারা মুহূর্মুহূ স্লোগানে কাঁপিয়ে তোলে প্রজন্ম চত্বরের আকাশ-বাতাস। তাদের স্লোগান ছিলো, ৩টা থেকে ১০টা, মানি না মানবো না/ জামায়াত-শিবির নিষিদ্ধ করো, তারপর ঘরে ফেরো। তারা আক্ষরিক অর্থেই মঞ্চের মাইক ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু এ কাজটি করার দরকার ছিলো।

মঞ্চে উপস্থিত ব্লগার-অ্যাকটিভিস্টরা মাত্র কয়েক মিনিট আগে নিশ্চিত হয়েছেন, থাবা বাবার মৃত্যুর খবর। তারা তখনো সিদ্ধান্তে নিতে পারেন নি- এখন কি করবেন। ততক্ষণে জামায়াত-শিবির সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকে ফেলেছে। প্রজন্ম চত্বরের সংগ্রামী জনতা আরে-ঠারে বুঝিয়ে দিয়েছেন, তারা ৩টা-১০টার ঘোষণাটা পছন্দ করেন নি। 'শাহবাগে সাইবার যুদ্ধ' একটা জরিপ চালালো অনলাইনে। ঘোষণা মানেন কিনা? হ্যা অথবা না। আমি ‌একটা 'না' ভোট দিয়ে মন্তব্যগুলোতে একদফা চোখ বুলালাম। অধিকাংশ সদস্যই ঘোষণা না মানার রায় দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মিছিলটি আন্দোলন সংগঠকদের জন্য ঘোষণা সংশোধনের কাজটিকেই সহজ করে দিলো আসলে। এই মিছিলের পুরোভাগে ছিলেন এমন কিছু ছেলে, যারা পিছু হটার লোক নন।

তারা মাইকে স্লোগান দিয়ে ৩টা-১০টার ঘোষণার প্রতিবাদ জানাতে শুরু করলে, সাধারণ জনতাও কিন্তু গলা মিলিয়েছেন। মঞ্চের সামনে বসে এই জনতা এতক্ষণ আসলে কি করছিলেন, কে জানে! আমার মাথায় প্রশ্ন এলো; তাদের ভেতরেও যদি প্রতিবাদ ছিলো, তো সেটা আগে দেখান নি কেন?

যাক্ এক সময় ডা. ইমরান মাইক নিলেন বক্তৃতা দিতে। তিনি এসে প্রথমেই জানতে চাইলেন, সংগ্রামী ভায়েরা, আপনাদের কি দাবি? আপনারা কি চাচ্ছেন? সবাই রেসপন্স করলো, ৩টা-১০টা চাই না।

এরপর এক সংক্ষিপ্ত বক্তৃতায় ডা. ইমরান বললেন; আপনারা জানেন, বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। ব্লগার ভাই থাবা বাবা ওরফে রাজীব ভাইয়ের ওপর হামলা হয়েছে। জামায়াত-শিবির ইতোমধ্যে আগামী সোমবার হরতালের ঘোষণা দিয়েছে। এই অবস্থায় আমরা কোনোভাবে রাজপথ ছেড়ে যেতে পারি না। এ আন্দোলন চলছে চলবে। পূর্ব ঘোষিত আমাদের ৩টা-১০টা ঘোষণা থেকে সরে আমরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।

ডা. ইমরানের এ ঘোষণার পর সমবেত জনতার উদ্দেশ্যে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়ে ডা. ইমরানের কাছে মাইক বুঝে দিয়ে নেমে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলে আসলেন, আমাদের ঐক্য অটুট আছে। কেউ বিভ্রান্ত হবেন না বা কাউকে বিভ্রান্তি ছড়াবার সুযোগ দেবেন না।

২৪ ঘন্টা আন্দোলন চলবে, এটা ভালো খবর হলেও থাবা বাবার খবরটা মোটেও ভালো খবর নয়। কোনোভাবেই মেনে নেয়া যাচ্ছে না। শিবিরের ট্রেডমার্ক সাইনটা (রগ কাটা) নাই এবার। কিন্তু সোনাব্লগে থাবা বাবাকে নিয়ে পোস্ট দেয়া হয়েছিলো ৩ দিন আগেই। ২ এর সঙ্গে ২ যোগ করলে কত হয় সেটা জনগণকে নতুন করে বলে দিতে হবে না।

ডা. ইমরান এ মৃত্যুর খবর স্বীকার করার পর উপস্থিত জনতা কিছুক্ষণের জন্য হতবিহ্বল হয়ে পড়েছিলেন। যদিও খবর আগেই জানতাম, তারপরেও মঞ্চের ঘোষণা শুনে আত্মা পর্যন্ত কেঁপে উঠলো। আশপাশের মুখগুলোর দিকে তাকানো যাচ্ছিলো না। অপরিচিত কারো ‍মৃত্যুর খবরে এতটা কষ্ট এর আগে কখনো পাই নি।

১ মিনিট নীরবতা পালনের পর এক আন্দোলনকারী মাইক হাতে নিয়ে কেঁদে ফেলেন। কাঁদতে কাঁদতেই বললেন, ‘আমরা বিশ্রাম চাই না। আমাদের বিশ্রামের কোনো দরকার নাই। দরকার হলে এই রাস্তায় মরে পড়ে থাকবো। তাও দাবি আদায় না করে ঘরে ফিরবো না।’

আজ রাতটা ক্রুশিয়াল। খুব ভীষণ ক্রুশিয়াল। আর সময় নেই। একটা মুহূর্তও সময় নেই। যারা যেখানে আছেন, সেখান থেকে যেভাবে পারেন, চলে আসেন। রাতে না পারলে ভোরে চলে আসেন। কিন্তু আসেনই আসেন। আমি নিজেও যেমন ভোরে যাবো। এখন যাওয়ার উপায় নেই। কিন্তু মনে রাখা জরুরি, আমাদের সবাইকে এখন একসঙ্গে থাকতে হবে। এক হয়ে যেতে হবে। এটাই এখন একমাত্র স্ট্র্যাটেজি, যেটা কাজ করবে।

---

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

একজন মায়াবতী's picture


কিছু বলার ভাষা নাই Sad

নাজনীন খলিল's picture


শোক প্রকাশ করার কোন ভাষা নেই। Sad

জামাতী-রাজাকারদের প্রতি ঘৃণা অথবা ক্ষোভ প্রকাশ করারও উপযুক্ত ভাষা নেই।সব কটা রাজাকারকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই ন্যায্য বিচার হতো।শান্তি পেতাম।

রাজাকারমুক্ত দেশ চাই। চাইই------চাই।

উচ্ছল's picture


কিছু বলার মতো ভাষা খুজে পাচ্ছিনা।
Sad

আমাদের সবাইকে এখন একসঙ্গে থাকতে হবে। এক হয়ে যেতে হবে। এটাই এখন একমাত্র স্ট্র্যাটেজি, যেটা কাজ করবে।

আরাফাত শান্ত's picture


এই শোক মেনে নেয়ে যায় না!

Disha's picture


কিছু বলার মতো ভাষা নেই। আন্দোলন চালিয়ে যান আমাদের সমর্থন সব সময় আছে আপনাদের সাথে।

জ্যোতি's picture


মনে রাখা জরুরি, আমাদের সবাইকে এখন একসঙ্গে থাকতে হবে। এক হয়ে যেতে হবে। এটাই এখন একমাত্র স্ট্র্যাটেজি, যেটা কাজ করবে।

টুটুল's picture


আন্দোলনে বিভেদ চাই না...

শওকত মাসুম's picture


আন্দোলন চলবে

এ টি এম কাদের's picture


আমার চোখে অশ্রু নাই
শুকিয়েছিল একাত্তরে,
তাই দূ:খ পেলে
কান্না এলে
অশ্রু নয়, রক্ত ঝড়ে
তা'ই দিলেম 'শোভন'রে ।
ভাইটি মোদের
যেখানে থাক
শান্তিতে থাক !
শান্তিতে থাক !
শান্তিতে থাক !

আস্তিনে সাপ রেখে জাতি
ঘুমিয়েছিল এতো বছর,
জেগেছ আজ শাহাবাগে
প্রজন্ম তেরো ছত্তর ।
শাহাবাগ আজ শা'বাগে নেই
শাহাবাগ আজ পুরো দেশ,
কেউ চায়না এদেশে থাক
শূকরগুলোর কোন রেশ ।

১০

নিভৃত স্বপ্নচারী's picture


আমি বাকরুদ্ধ !

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হয়তো সে নাস্তিক, হয়তো তিনিই এইসব জঘন্য ব্লগ লিখে গেছেন।

তাতে সত্যিই কি কিছু আসে যায়?
তিনি শাহবাগ আন্দোলনের একজন অংশগ্রহণকারী ছিলেন,
সেটাই কি আপাতদৃষ্টিতে তার সবচাইতে বড় পরিচয় হবার কথা নয়?

১২

তানবীরা's picture


শোক প্রকাশ করার কোন ভাষা নেই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!