পিপীলিকার পাখা নাকি মরিবার তরে গজায়
পিপীলিকার পাখা নাকি মরিবার তরে গজায়। কথাটা সত্য-মিথ্যা যাই হোক, বঙ্গবাসী হতভাগাদের কথা ভাবলে সঠিক মনে না করার কোনো কারণ নেই। পিপীলিকার মতো ক্ষুদ্র যে দেশের প্রায় সবকিছু, তারা ১০ তলা দালান করে করে ভরে ফেলছে একেকটা শহর। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা নেই, জানের প্রতি মায়া নেই, পরিকল্পনার ছিটেফোঁটা নেই, হুদাই তারা শুধু পাখা ঝাপটায়! আসলেই বঙ্গবাসী হতভাগারা অতি কিউট! তাদের জন্য এত্তগুলা লাইক। তবে তাদেরকে দুরে সরিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। নাহলে তাদের আত্মবিধ্বংসী প্রবণতা কৃষ্ণগহ্বর হয়ে গ্রহীতাকে আজ-না-হোক-কাল গ্রাস করবেই। আগুনের লেলিহান শিখা ভাবাবে মানুষ হয়ে জন্ম নেয়ার পরও কতোটা নীচ, স্বার্থপর, লোভী, স্বেচ্ছান্ধ, আত্মকেন্দ্রিক, মাতৃকামী, জন্মদাতাদংশক শুকরের জীবন বঙ্গবাসী ভালবেসে আপন করে নিয়েছিল। আহারে কিউটের ডিব্বা জাতি একটা!





মন্তব্য করুন