ইউজার লগইন

দা পারফেক্ট ক্রাইম

রাত দু'টো বাজে। আমি আর সামান্থা পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে এত রাতে কেউ থাকবে না। এই তো সুযোগ। যা করার করতে হবে এখনই। কিন্তু এ কি? রান্না ঘরে একটা নারীমূর্তি ফিসফাস করে কার সাথে যেন কথা বলছে ফোনে! সামান্থা গুঙিয়ে উঠে বলল,

"ওহ, নট এগেইন! এই মেয়ে কথা শুরু করলে দু'ঘন্টার আগে থামে না।"

আমি রেগে গিয়ে বললাম, "না থামুক আমাদের কি? শী ইজ আ আগলি উইচ! ওর বয়ফ্রেন্ডের টাকার গচ্চা যাচ্ছে। হু গিভস আ শিট?"

"তুমি আসলেই একটা বোকা। ও দুই ঘন্টা কথা বললে আমরা কিভাবে যাব ওখানে?"

"ওপস! ইট'জ আ প্রবলেম বেইব!"

"এক কাজ করতে হবে, এডামস! পারবে?"

"কি কাজ?"

"মেয়েটা লুকিয়ে লুকিয়ে কথা বলে প্রতিদিন, ওর মা জানে না। ওর মাকে জানিয়ে দিতে হবে। তাহলে কাল থেকে রান্নাঘরটা ফ্রি! সারারাত আমাদের।"

"কিন্তু আমরা কিভাবে বলব? আমাদের দেখলেই তো মারার জন্য তেরে আসে মুটকিটা! দা ফ্যাট বিচ!!"
"শোনো, আমার প্ল্যানটা বলি।"

সামান্থা বলল ওর প্ল্যানটা।

"বুঝলে এডামস?"

"হুম!"

"দ্যান রেডি, স্টেডি, গো!"

দু'জন ঝাপিয়ে পড়লাম মেয়েটার উপর। পিছন থেকে তার পিঠের নগ্ন ত্বকে কামড় বসালাম। চেচিয়ে উঠল মেয়েটা।

"মা বাঁচাও! তেলাপোকা!! হা হা হা! তোমার মা বাঁচাবে, তবে তোমাকে না, আমাদের। কাল থেকে তোমার রান্নাঘরে আসা বন্ধ বেইবি। সারারাত আমি আর সামান্থা মিলে ওয়েস্ট বাস্কেটের ময়লা খেয়ে খেয়ে পেট ভরব! আর তুমি? বোকা বয়ফ্রেন্ডটার কথা ভেবে ন্যাকা-কান্না করবে! মুহাহাহাহাহা!!! দিজ ইজ কলড দা পারফেক্ট ক্রাইম।

আমি গোঁফে তা দেওয়ার ভঙ্গীতে শ্যুরে তা দিতে লাগলাম।

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হাঃ হাঃ

মজারু! Laughing out loud

চিন্তক's picture


Laughing out loud

অতিথি's picture


গল্পটা সুন্দর হয়েছে

সামছা আকিদা জাহান's picture


মুহাহাহাহাহা!!! দিজ ইজ কলড
দা পারফেক্ট ক্রাইম। Crazy

চিন্তক's picture


ইয়া, আই গচ্যু! Laughing out loud

টোকাই's picture


সিমপ্লি অ'সাম !

চিন্তক's picture


ধন্যবাদ

মীর's picture


এই লেখাটা দারুণ লাগসে!

নীড়দা'র এরকম একটা লেখা আছে। সেইটা আরো দারুণ।

তানবীরা's picture


সিমপ্লি অ'সাম !

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

চিন্তক's picture

নিজের সম্পর্কে

ভাল নাম মোহাইমিনুল ইসলাম বাপ্পী| লিখতে ভাল লাগে তাই লিখে যাই| চিন্তাগুলো যখন মস্তিস্কের নিউরনগুলোকে উত্তেজিত করে তোলে তখন সেগুলোকে বেঁধে ফেলি কীবোর্ডোর খটখটানি দিয়ে| সাহিত্য, বিজ্ঞান এবং দর্শনে আমার ভীষণ আগ্রহ| স্বপ্ন দেখি রাজাকারমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের|