বিষণ্ণ হাহাকার

অসীম শূণ্যতায় নীরব অন্ধকারের দিকে তাকায়
ওখানে তো কোন আলো নেই!
কুয়াশা আঁধারে ঢেকে থাকে সতেজতা।
দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে
বিষণ্ণ হাহাকার।
পেজো তুলোর মত মেঘের আড়ালে
ভেসে বেড়ায় নীলাভ চাঁদ,
মাঝরাতে জ্যোৎস্না বৃষ্টিতে স্নাত হওয়া হয়না আর,
কবিতা লেখার চেষ্টাগুলো বিফলে যায়,
জট পাকানো শব্দমালা হারিয়ে যায়
নিঃসীম সময়ের গহ্বরে।
অশুদ্ধ সময় পরিহাস করে
অক্ষমতাকেই বার বার মনে করিয়ে দেয়,
নষ্ট সময়ে পিষ্ট হয়ে
গিনিপিগের মত বেঁচে থাকা
বাড়িয়ে দেয় আগুন হৃদয়ের উত্তাপ।
চাতকীর চোখে নতুন দিনের স্বপ্ন
সূতোকাটা ঘুড়ির মতই হাওয়ায় ভেসে বেড়ায়
অপ্রাকৃত সুন্দরের সন্ধানে হাত বাড়ায়,
মনে মনে ভাবে-
একদিন চলে যাব বহুদূরে, নিরুদ্দেশের পথে।
ছুটে চলা জীবনের এক ফাঁকে
ক্লান্ত পথিক এসে দাঁড়ায়
পথের শেষে; অবশেষে বুঝে নেয়-
এরা ভুল করেই সবকিছু চায়
ভুলে যায় এরা ভুল সময়ের মানুষ!





এই লেখাটা ফার্স্ট পেইজে দেন নি কেন ভাইয়া? অপূর্ব হয়েছে।
এটা অন্য ব্লগে আগেই প্রকাশিত হয়েছে। তাই এখানকার নিয়ম অনুযায়ী ফার্স্ট পেইজে দেওয়া হয়নি ব্রো
চমৎকার কবিতা।
মীর ভাই এর সাথে একমত।
ধন্যবাদ বাউন্ডুলে। অনেকদিন পর আপনাকে দেখলাম
মন্তব্য করুন