ববস প্রতিযোগিতায় মাসুম ভাইয়ের পক্ষে ভোট চাই...
শওকত হোসেন মাসুম।
আমাদের মাসুম ভাই।
তিনি পত্রিকায় অর্থনীতি নিয়ে লেখেন, রম্য লেখেন, টেলিভিশন টকশোতে তার সপ্রভিত উপস্থিতি। তার লেখার প্রশংসা বা সমালোচনা করার মত সামর্থ আমার নেই। তার সাথে আমার মত অভাজনের পরিচয়ের সুত্র ব্লগ। তিনি আমার সহব্লগার, এই কথাটা ভাবতে আমার ভালই লাগে।
আরও ভাললাগে যখন দেখি ডয়চে ভেলে’র ববস (বেস্ট অফ ব্লগস) প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় বারের মত নির্বাচিত হন। হ্যাঁ, আমাদের মাসুম ভাই পরপর দু’বছর ববস প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন এবং এবার তিনি আমাদের এই আমরা বন্ধু ব্লগের প্রতিনিধিত্ব করছেন।
আমি নিজে তাকে যতটা চিনেছি তাতে তাকে নির্ভেজাল একজন ভালোমানুষ হিসেবেই চিনেছি। আমার এই স্বল্প সময়ের চেনার কথা থাকুক, মাসুম ভাই প্রসঙ্গে তাকে যিনি অনেক আগে থেকে চেনেন এমন একজন মানুষ মেসবাহ য়াযাদ ভাইয়ের কথাই এখানে তুলে দেই...
মেসবাহ য়াযাদ বলেছেন “একই সাথে ভাল লেখক এবং ভাল মানুষের সমন্বয় কমই হয়...”
যাই হোক, আসলে আমি বলতে চাইছি যে আমরাই কিন্তু পারি এই ববস প্রতিযোগিতায় আমরা বন্ধু ব্লগের প্রতিনিধিত্বকারী হিসেবে মাসুম ভাইকে ভোট দেবার মাধ্যমে তার আরেকটি অর্জনের সাথী হতে।
আশা করছি আপনারাও শওকত হোসেন মাসুম ভাইকে আপনাদের ভোট দিয়ে বেস্ট বাংলা ব্লগার হিসেবে নির্বাচিত হতে সহায়তা করবেন...
এছাড়াও আমরা বন্ধু ব্লগে আমাদেরই আরেকজন সহব্লগার তানবীরা তার ব্যাক্তিগত ব্লগের জন্য ববস প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন। সহব্লগার হিসেবে তিনিও আমাদের ভোট পাবার যোগ্যতা রাখেন।
______________________________________________
কিভাবে ভোট দেবেন...
ছবির লাল তীর চিহ্নিত লিংকে ক্লিক করে ববস’এর ওয়েবে প্রবেশ করুন।
ফেসবুক বা টুইটার’এ লগইন করুন।
ছবির “a” চিহ্নিত স্থানে IN THE CATEGORY থেকে Best Blog Bengali সিলেক্ট করুন।
ছবির “b” চিহ্নিত স্থানে I VOTE FOR থেকে শওকত মাসুমের ব্লগ Shawkat Masum’s Blog সিলেক্ট করুন।
ছবির “c” চিহ্নিত স্থানে VOTE বাটনে ক্লিক করে ভোটদান সম্পন্ন করুন।
একাধিক বার ভোট দিতে চাইলে...
হয় একাধিক ফেসবুক বা টুইটার আইডি থাকা লাগবে, নয়তো এক আইডি থেকে প্রতি ২৪ ঘণ্টায় একবার করে ভোট দেয়া যাবে।





মাসুম ভাই এবং তাতাপু কে ভোট দিন যত পারেন।

বৃত্তকে
প্রতিদিন একবার করে ভোট দিন। সবাই।
আমি চাই এ দুইজনের মধ্যে যে কেউ নির্বাচিত হোক।
এসব ছোটখাট পুরস্কার মাসুম ভাইয়ের মতো বড় ব্যাক্তির জন্য অপমানজনক তাই ...........................

তানবীরার কমেন্টে লাইক
লাইক লাইক লাইক
আসছে দেশে শুভ দিন
দলে দলে ভোট দিন।
আছে আরো বারো দিন
বাজবে ব্লগে সুখের বীণ
বন্ধু-বান্ধব সজাগ থাকো
আত্মীয়দের জানিয়ে রাখো
তানবীরা আর মাসুম ভাই
রাজপথ ছাড়ি নাই।
পাইবা শত শত ভোট
শান্তি পাবে দেশের লোক
ভোট দিছেন আজ?জলদি ভোট দেন ১০ টা।
আমরা বিষয়টা এত পরে কেন জানলাম? অনেক মানুষ অলরেডি অনেক আগায়ে আছে। তারাও নিশ্চই প্রতিদিন ভোট দিয়ে যাচ্ছে। সো, আমরা কি আদৌ আর তাদের'কে ছাড়িয়ে যেতে পারবো?
যাকগে, ভোট দিয়ে চলেছি।
নাজ, তুমি তোমার ইউনি তে এবং চারপাশের সবাইকে বলো ভোট দিতে।আসলেই আরো অনেক আগেই উদ্যোগ নেয়া উচিত ছিলো।
মন্তব্য করুন