ইউজার লগইন

আনটাইটেলড-১

ধরি,
আগামী রোববার আমাদের হাতে কোনো কাজ থাকবে না।

সেদিন সূর্যের আলো থাকবে গাঢ় কুয়াশায় ঢাকা,
বছরের প্রথম শৈত্য প্রবাহে থরথর কাঁপবে হলদেটে পাতার দল
বুড়িগঙ্গা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো
হাঁসের মত পালক গুটিয়ে জবুথবু সদরঘাট,
মোটা মাফলার জড়িয়ে অপেক্ষাক্লান্ত হয়ে পড়বে মুদি দোকানীর,
চা'য়ের কাপ ছেড়ে ধোঁয়ারাও উড়বেনা ছাদ কিংবা আকাশের দিকে,
কোনো কাজই হবেনা সেদিন।

কারণ, আমরা প্রথমেই ধরে নিয়েছি আগামী রোববার আমাদের হাতে কোনো কাজ থাকবেনা।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


এই ধরি - লিখে অংক করছি অনেক জীবনে , এখন আর এসব ধরা ধরি করতে পারুমনা ।

রায়েহাত শুভ's picture


বিশ্বাস করেন আর নাই করেন, লেখার শুরুর লাইনটা এরকমই ছিলো।
'ঐকিক নিয়মের মতো আজ ধরে নিই'
পরে বদলাইয়া দিছি...

রাসেল আশরাফ's picture


আগামী রবিবার কিসের বন্ধ?

রায়েহাত শুভ's picture


আরে, ধরতে কি আর আসলেই বন্ধ লাগে?
নিজে নিজেই ছুটি নিয়ে ফেলতে হয় নিজের কাছ থেকে, সবার কাছ থেকে Smile

লিজা's picture


কবিতা ভালো হইছে Cool

রায়েহাত শুভ's picture


ধইন্যা ধইন্যা Smile

মামুন ম. আজিজ's picture


ঐ দিন কি করবেন?

রায়েহাত শুভ's picture


ঐ দিন কিছু করবো না, কিছু ভাববোও না...

নাহীদ Hossain's picture


এইরকম ধরতে পারলে তো ভালই হইতো কোক

১০

রায়েহাত শুভ's picture


ধরতে তো আর দোষ নেই Smile

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দারুন কবিতা।

১২

রায়েহাত শুভ's picture


ধইন্যা Smile

১৩

তানবীরা's picture


রবিবারে কি হরতাল?

যাহোক কবিতা সুন্দর হয়েছে.।.।.।.।.।

১৪

রায়েহাত শুভ's picture


আরে ধরলাম তো, আসলেই কেন ভাবতে হবে?

১৫

লীনা দিলরুবা's picture


শুক্রবার হলে ভালইতো, মনে হলো এরশাদের পিরিয়ডে ফিরে গেছি। কবিতা জমাট হয়েছে।

১৬

রায়েহাত শুভ's picture


শুক্রবারতো এমনিতেই কাজ থাকবে না হাতে Wink

১৭

শর্মি's picture


বাহ, আপনে তো ভালো কবিতা লিখসেন! তা রবিবার কি হরতাল নাকি?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...