ইউজার লগইন

...ইতি, আব্বু। [১]

শুদ্ধ,
মা আমার, তুই ভালো আছিস তো?

তোর বোকাতম আব্বুর এই লেখাটা কি আগ্রহ নিয়ে পড়ছিস, নাকি অনিচ্ছায় পড়ছিস সেটা একমাত্র তুই ই জানিস। একটা জিনিস সবার আগে জানিয়ে রাখি; তোকে লেখা চিঠিগুলোতে আমি যে কথগুলো বলবো সেগুলো কোনো আদেশ না। বরং এগুলো তোর বোকা আব্বুর উপলব্ধি। যেগুলোকে তুই অনায়াসে ইগ্নোর করতে পারিস, আবার ভালোবেসে আপন করে নিতে পারিস। একেবারেই তোর ইচ্ছা। এখান থেকে তুই যদি জীবন পথের কিছু পাথেয় পেয়ে যাস, সেইটাই আমার সবচে বড় প্রাপ্তি হবে।

প্রথম চিঠি বলে,সততা নিয়ে আমার ভাবনাটা তোর সাথে শেয়ার করা উচিত বলে মনে করছি। আমার কাছে সততার সংজ্ঞা যেমন, সেটা অন্য অনেকের সাথেই হয়তো মিলবে না।

আমার কাছে সততা হলো এক্কেবারে পার্সোনাল একটা ব্যাপার। অন্য কে কী ভাবলো সেটা নিয়ে আমার চিন্তা নেই। প্রতিদিনের শেষে বিছানায় ঘুমুতে যাবার সময় সারাদিনের করা সবকিছু যদি নিজের কাছে বলার মতো সৎসাহস কারো থাকে, সেটাকেই আমি সততা হিসেবে দেখি। নিজের কাছে কনফেস করার সময় একবিন্দু মিথ্যা না মিশিয়ে বলার মতো অভ্যাস গড়ে উঠাই একজন আল্টিমেটলি সৎ মানুষ তৈরী করে।

এখন আমি আমার কথা বললাম, তোরা আমাদের নেক্সট যুগের মানুষ, পরিপ্রেক্ষিত বা পয়েন্ট অফ ভিউ আলাদা হতেই পারে। তুই নিজেকে কেন সৎ বলবি সেইটার ব্যখ্যাও অন্যরকম হতে পারে। আমাকে যদি লজিকালি বুঝাতে পারিস আমিও মেনে নেবো।

প্রথম চিঠিতেই অনেক বেশী ভারি কথা বলে ফেললাম। রাগ করিস না বা বিরক্ত হোস না। বোকা আব্বুর এই বোকামী সহ্য করে নিবি বলেই আমার আশা।

ভালো থাকিস মা। অনেক অনেক আদর তোর জন্য।

...ইতি, আব্বু।

[০৪।০২।২০১২]

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

জোনাকি's picture


চিঠিটা পড়ে নিজেকে শুদ্ধ ভাবতে ইচ্ছা হচ্ছে।
উপলব্ধি টা ভালো লেগেছে আর এমনই আসলে হওয়া উচিৎ সততার সংজ্ঞা ।
ভালো থাকবেন Smile

রায়েহাত শুভ's picture


আপনিও ভালো থাকবেন জোনাকি...

জেবীন's picture


ধরো, কেউ বাজে কাজটা করেও কোন আত্নগ্লানিতে না ভুগে, হয়তো ওটা তার কাছে অন্যায়ের চেয়েও মজার কিছু, সেইটাকে কি ধরনের সততা মনে করো?

প্রথম চিঠি হিসেবে আসলেই ভারি কিছুই লাগলো, মেয়ের সাথে আরেকটু আল্লাদি হইতে শিখো, নইলে মেয়ের মা'র কাছে কেম্নে হবা? Wink

রায়েহাত শুভ's picture


এদ্দুর বয়স পার কইরা বুঝছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আত্মগ্লানী আসেই। সেইটা অল্প পরিমাণে হউক, আর বেশীই হউক।

আল্লাদীর কথা কইতেছো? Sad হমু হমু Wink আগে মেয়ের মায়ের সাথে আল্লাদী কইরা লই, তারপর মেয়ের সাথে Tongue

রাসেল আশরাফ's picture


পয়লা চিঠিতে এতো কঠিন জিনিস আনা হয় নাই।

আমাকে যদি লজিকালি বুঝাতে পারিস আমিও মেনে নেবো।

কিন্তু লজিকের ক্যাচালে তালগাছ যদি নিচের কাছে রাখেন তাইলে?
সেই সময় আমরা চাচা-ফুপুরা কিন্তু পিছে থাকুম এইটা কইয়া দিলাম।

তয় সততার যে সংগা দিছেন সেটা ঠিকই আছে। Smile

রায়েহাত শুভ's picture


খাইছে!!! সততার সংজ্ঞা দেখি হিট Wink

আর পয়লা চিঠিতে এত ভারী প্রবন্ধ লেখা উচিত হয়নাই, সেইটাও বুঝতেছি Smile কি আর করা? লিখা ফেলছি তো লিখাই ফেলছি Laughing out loud

রাসেল আশরাফ's picture


নিচের= নিজের

টুটুল's picture


চমৎকার...

রায়েহাত শুভ's picture


থেংকু থেংকু Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...