চিন্তার মৃত্যুচিন্তা
ভাবনারা নেমে এলে, কংক্রীটের পথটা নদী হয়ে যায়
উথাল পাথাল ঢেউ।
ছলোছলো জল
চোখে নিয়ে জেগে ওঠে সূর্যমুখী সাগর
সুদূরের অপেক্ষায় থাকা সাম্পান ছুঁয়ে বেড়ানো সুনির্দিষ্ট কুকুর
খুঁজে পায় কাঁকড়ার খোলস আর মরে যাওয়া স্টারফিশ।
গ্রাফিটি জুড়ে আনন্দ আঁকা হয় মানুষগুলোর
রাংতায় গড়িয়ে আসা ধোঁয়াময়তা, ছড়িয়ে পড়ে ওদিকে।
টুপটাপ শব্দে চেতনা, চিন্তা ও ভাবনা এলোমেলো ছড়িয়ে পড়ে মাটি লেপা মেঝেতে।
মাঝরাতে মৃত্যুর শব্দ, শাঁ শাঁ দেখা দিয়েই মিলিয়ে যায়
ধরা হয়ে ওঠেনা, ছোঁয়া হয়ে ওঠেনা,
মৃত্যু নিজেই মরে যায় মৃতদের রাজ্যে...





কংক্রীটের পথটা নদী হয়ে যায়!
দৃশ্যকল্প পুরোই চ্রম!
চিন্তার মৃত্যুচিন্তায় +++++++++++++++
ভালো আছেন লীনাপু?
ভালো আছেন লীনাপু?
আমার বন্ধু আমারে আপু কয় ক্যান
কিয়ের মধ্যে কি!
আমি ভালো আছি আলহামদুলিল্লা
অসতাগফিরুল্লাহ
---কয় কি!
লা ইলাহা ইল্লা আনতা-----
আরে! লিখলাম কবিতা, আর সব্বাই দোয়াকালাম পড়ে কেন?
কবিতায় সু্ইট কথা লিখবেন। এরম হরর কথাবার্তা লিখেন কেন? বুঝিনা দেখে ভাবছেন ডর দেখাইবেন? ধিক্কার।
কিরম সুইট কথা? বিভিন্ন জাতে মিস্টির নাম ঠিকানা

আহা!
ভালো তাইলে হইছে বস?
আমি কোনো তথ্য না জানলেও জানতাম এই কবিতা যে লিখে তার ফটোগ্রাফির বাতিক আছে...আমি তার সেই ভ্রমণ বৃত্তান্ত শুনি ফটোগ্রাফিক ইমেজে। ভালো হইছে শুভ, আসলেই ভালো হইছে...
বুঝলাম না অনেক কিছু!
এইখানে কিছু চিন্তাকে ছবিতে রুপান্তরের চেষ্টা করা হয়েছে...
স্বাভাবিক রায়েহাত-টাইপ লেখা। যার কিছুই বোঝা যায় না, কিন্তু পড়তে ভালো লাগে।
নেন
খান।
সেরেছে! রায়েহাতের আবার দুর্বোধ্য একটা টাইপও দাঁড়িয়ে গিয়েছে?
বালাঐছে
কি বুইজ্জা কইলা!
নাকি হুদাই! 
ধঐন্যা
ইয়ে, মানে, কথা বলা একটু মুশকিল হয়ে দাঁড়ালো।
পড়া শুরু করার সময় 'ছলোছলো' আর 'সুনির্দিষ্ট' শব্দদুটো নিয়ে কী যেন প্রশ্ন জেগেছিল। শেষ লাইনগুলো পড়ার পর প্রশ্নটা আর মনে পড়ছে না!
অতঃপর - ভাল্লাগছে, এইটুকু বলা যায়!
প্রশ্নগুলো মনে পড়লে জিজ্ঞাসা করতে ভুইলেন না
বুঝলাম না অনেক কিছু
কবিতায় সু্ইট কথা লিখবেন। এরম হরর কথাবার্তা লিখেন কেন? বুঝিনা দেখে ভাবছেন ডর দেখাইবেন? ধিক্কার।
কপি পেস্ট ভালুনা
মন্তব্য করুন