ইউজার লগইন

আত্মমগ্ন কথামালা- ৮

কোনো কিছু ভুইলা থাকার সবচাইতে ভালো উপায় হইলো নিজেরে ব্যস্ত কইরা ফেলা। মাথার ভিতর গাদা খানিক উলটা পালটা চিন্তা ভাবনা দৌড়াইতেছে বেশ কিছুদিন ধইরা। তার উপর কালকে বাংলাদেশের হাইরা যাওন। যতই ভাব ধইরা এই সেই ইত্যাদি বলতেছি, হাল্কা হাল্কা মন খারাপের ভাবটা যাইতেছে না। সো, সারাদিন নিজের অগোছালো ঘরটারে (কি কায়দা! নেট জগত এইভাবে ঘিরা ধরছে বুঝি নাই। এইখানে ঘর লিখতে গিয়া পয়লা লিখে ফেলছি ব্লগ Laughing out loud) আরো অগোছালো কর্লাম Wink তারপর সেইটারে নাম দিলাম ঘর গুছানি। প্রত্যেকবার ঘর গুছাইলে প্রায় আট-দশ কেজি ধুলা বাইর হয়। আর হাজার খানেক পুরানা স্মৃতিমাখা জিনিস খুইজা পাই। তখন গুছানি থামাইয়া স্মৃতি রোমন্থনে নামি। ভালাই লাগে। ফাইনালি ঘর থাকে আধা-গুছানি আধা-লন্ডভন্ড Smile আম্মু দেয় ঝাড়ি Wink সেই ঝাড়ি খাইয়া দৌড়ের উপ্রে বাকি কাজ সারি। ফলাফল? দর্কারী জিনিস পাতি একবারে খুইজা পাওনের বারোটা। তয়, যেই হেল্পটা হয় সেইটা আনবিলিভেবল। সাম্প্রতিক মন খারাপের মেঘটা পাতলা হইয়া ওঠে। সেইখানে পুরানা দিনের আনন্দ, দুঃখ গুলা জায়গা লয়।

তো একখানা সিরিজ শুরু করবো বইলা যেই ভাবটা মাথার ভিতরে আছিলো, সেইটায় কোনো উৎসাহ পাইতেছি না।

কালকে একজনেরে কইতেছিলাম জীবন মানেই হইলো কম্প্রোমাইজ। সেই কম্প্রোমাইজের বিষণ্ণতা কাটাইতে নিজের সাথে অভিনয় করা জরুরী। যাতে অন্য কেউ বুঝতে না পারে তুমি বিষণ্ণ Smile যদিও অভিনয় জীবন উপভোগ করি না, তবুও কি আর করা? শুরু হউক অভিনয়। কাইটা যাউক দিন গুলা Smile

আপাতত আদিওস...

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...