▀▄ দুঃখ বিলাস ▄▀
█▀▄█
গ্রীলের ফাঁক গলে হুড়মুড় করে
ঘরে ঢুকে গেলো একরাশ দস্যি হাওয়া
পিছুপিছু এলো কিছু
বৃষ্টিকণা।
█▀▄▀▄█
ক্ষুদে বারান্দায় পড়ে থাকা, জালিকাটা জোছনাও
পালিয়ে গেলো হুট করেই।
ফেলে রেখে গেলো শুধু
মেঘের কার্ণিশে, নীলাভ আঁচল।
█▀▄▀▄▀▄▀▄█
হাওয়ার দস্যিপনায় তাল দিয়ে
আড়মোড়া ভেঙ্গে
জেগে উঠলো দুঃখবিলাসী মন।
█▀▄▀▄▀▄▀▄▀▄█
ভুল করে,
টেবিলে একমুঠো আনন্দ ছড়িয়ে রেখেছিলাম।
মিনিটের কাঁটা একপাক ঘুরে আসার আগেই
আনন্দগুলোয় এক পরত মিহি বেদনার ধুলো,
আর ঘন্টার কাঁটা ন'টার ঘর না পেরোতেই
বিষণ্ণ শ্যাওলায় ঢাকা পড়লো আনন্দের চকমকে শরীর...
█▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀▄█
আহা বিষণ্ণতা!
আমার স্নিগ্ধ সবুজ বিষণ্ণতা
আমার মখমল কোমল বিষণ্ণতা
আমার জোৎস্না ধোয়া নীলাভ বিষণ্ণতা
আমার বৃষ্টি মাখা উত্তাল বিষণ্ণতা...





█▀▄▀▄▀▄▀▄█
ঝিক ঝিক গুলা চ্রম হইসে।
█▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀▄█
কমেন্ট তো আমি আগে দিলাম।
(
আপনারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়
সব জায়গায়ই খালি ষড়যন্ত্র। কই যে যাইতাম!
কই আর যাবেন? আমগো লগেই থাকেন। আপনেও ষড়যন্ত্র করেন।
আমি অবশ্য বেশি ষড়যন্ত্র করি না। খালি মাঝে মাঝে কোথাও আপনে পয়লা কমেন্ট দিতে চাইলে, অল্প কিছুক্ষণের জন্য সেই পোস্টে কমেন্ট নেয়া বন্ধ করে দিই।
পয়লা কমেন্ট দেওয়ার সুযোগই পাই না আজকাল।
পয়লা কমেন্ট দেওয়ার সুযোগই পাই না আজকাল।
পাবেন কেমনে? আপনারে সেই সুযোগ তো দেয়া হয় না। বললামই তো।
এমনেও দেখা যায় বেশীরভাগ সময় মোবাইল দিয়াই ব্লগ পড়ি। বাংলিশ কমেন্ট দেওয়া হয় না আর মোবাইল দিয়া কমেন্ট দিতে বিরাট হ্যাপা মনে হয়। এজন্য রায়হান ভাইরে মাইনাস দিতে পারেন। রায়হান ভাই মোবাইলে নেট ইউজ করার ব্যাপারে উৎসাহিত করছে বেশী।
আপনের কি মোবাইল? নোকিয়া সি-৫ ০৬?
নোকিয়া কি যেন এক্টা! দুইদিন পর পর বাংলা হাপিস হয়ে যায়।
(
বাংলা হাপিস হয়ে গেলে অপেরা ব্রাউজার ওপেন করে opera:config লিখে এন্টার দিলে যে পেইজটা আসবে, সেটার লাস্ট অপশনটাকে 'ইয়েস' বানিয়ে সেভ করে বের হয়ে আসতে হবে। ব্যস্ আবার বাংলা হাজির!
অবশ্য অপেরা ছাড়া অন্য কিছু ইউজ করলে কি সমাধান জানি না। আর আপনে যেহেতু জানেন না নিজের মডেল নাম্বার; সেহেতু ঐটা সি৫ ০৬। এখন আমাদের দুইজনের একই মডেল। কি মজা!
কবিতাতো ভালো পারিনা, তাই ঝিকঝিক দিয়েই দৃষ্টি আকর্ষণের চেষ্টা
উপস্! এ যে বিনয় কাকু
বিনয় কাকু খোলা চিঠি দিলেম তোমার কাছে
তোমার লেখা কবিতাটা অ-সা-ধা-র-ণ হয়েছে, তুমি জানো না...
হা হা হা
বিনয় আংকেলকে উল্লেখ করে এই নিয়ে আমার দ্বিতীয় সার্টিফিকেট হ'লো।
প্রথম সার্টিফিকেটটা আগেই কামাল ভাই দিয়ে রেখেছেন
শেষ প্যারাটা দারুণ মিষ্টি। অঝোরে ঝড়া বৃষ্টির মতই।
পড়ার জন্য ধন্যবাদ
সময়ের ধারাবাহিকতায় অনুভূতির গল্প বলার ধরণটা ভালো লাগলো। কবি নিজের দুঃখবিলাসী মনের জেগে উঠবার কথা ক'ন সোজাসাপ্টা। এই সোজাসাপ্টা ধরনের বাক্য আর অনুভূতিবিন্যাস দেখলেই ভালো লাগে। একান্তই ব্যক্তিগত পছন্দের প্রকাশ যদিও তা। তবে প্যারা পড়তে পড়তে আমার মনে হয় বিষণ্নতার বিলাসী সময় আর বিষণ্নতার ক্লীশে গণ্ডীতে আবদ্ধ থাকে না বরং অনুভূতির অনুবাদে তার একরকম মোহময়তা তৈরী হয়। আমি স্পষ্টতঃ টের পাই বিষণ্নতার বিলাস আসলে একরকমের অস্তিত্ব জাহির করবার উপলক্ষ্যও বটে...
এইটা ভালো বলছেন বস। বিষণ্ণতার মোহময়তায় আটকা পইড়া রই
প্রচন্ড মেলাংকলিক একটা লেখা। বিষণ্ণতার মোলায়েম পরশে আলতো বেদনার ছাপ পুরো কবিতায়।
অপূর্ব।
আসলেই?
আমার কাছে তো তাই মনে হল..
মেলাংকোলিক ধন্যবাদ
বিষণ্নতা ভালো না
বিষণ্ণতা একটি রোগ - সিবা গেইগী
এই অ্যাডটার কথা মনে পড়ে গেলো
আপনার কবিতার ভিতরের অর্থ বুঝতে পারিনা। তয় পড়তে ভালোই লাগছে।
পাঠ করবার জন্য ধন্যবাদ
our sweetest songs are those that tell of saddest thought - shelly
happiness is beneficial for the body, but it is grief that develop the powers of the mind - marcel proust
মাঝে মাঝে,
বিষণ্ণতা শান্তি আনতে জানে!
সবগুলোই পড়তে ভালো লেগেছে ।
ক্ষুদে বারান্দায় পড়ে থাকা, জালিকাটা জোছনাও
পালিয়ে গেলো হুট করেই।
ফেলে রেখে গেলো শুধু
মেঘের কার্ণিশে, নীলাভ আঁচল।
অনেক ধন্যবাদ।
আপনার পিচ্চিটা কেমন আছে?
সবগুলাই ভালো লাগছে, ৪নংটা বেশি ভাল্লাগছে। প্রথম দুইটা তো যেন মূহুর্তগুলো অনুভবই করতে পারলাম।
আর ঝাকানাকা লাগাইছো কি করে?
ঝাকানাকা কিভাবে লাগাইছি এইখানেও কি সেইটা বলতে হইবো
█▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀▄█
কবিতা খুব ভালো লেগেছে।
ওয়াউ
█▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀▄█
অনেক ধন্যবাদ
দুঃখবিলাস-আর্টসেল আর্টসেল গন্ধ পাই। যদিও এই গানটা ভালা পাই না।

কিন্তু সত্যি বলছি-আপনার কবিতাটা খুব্বব্বব্বই সুন্দর হয়েছে।
৭ তারা দিলাম।
আর্টসেল?
শুনিনাই 
তারার জন্য অনেক ধন্যবাদ
থাক! পচা গান শুনতে নেই।
আপনি না দারূণ একটা গান দিয়েছিলেন একবার? ঐ রকম আর কিছু গান থাকলে দিয়েন তো।
প্রথমেই আমার মাথায় আসলো এই গানটা। কারণ একটু আগেও গানটা শুনছিলাম। আপনার কেমন লাগবে জানিনা। আমার ভালো লাগে রাতে শুনতে...
http://youtu.be/Bj2p_v_FfJ8
স্যরি, আগ বাড়াইয়া শুইনা ফেললাম শুভরে দেয়া লিংকটা। শুরুতে শুইনা মনে করছি অর্থহীনের সুমন গাইতেছে...পরে দেখি গ্রীস্মপূর্ব অথবা পতনোন্মুখ কবিদের গান
।
হিহি! শোনার জন্য ধন্যবাদ ভাস্কর দা।
POTF আমার অনেক পছন্দের। তবে বেজবাবারে কেন যেন ভালো লাগাতে পারি না। যদিও সুমনের বেশি ভাগ গানের কথা-ই অসাধারণ!
থ্যাংকু। সকালে শুনে বলবো কেমন গান
দারূণ গান। অনেক অনেক ধৈন্যা
আমি সুখপাঠ্যকবিতাকামী , আপনার স্নেহভাজন পাঠক হতে চেষ্টা চালাতে হবে । দুঃখবিলাসে সুখ লাভ হলো না কী মহিতে ?
পিচ্চি, আপনার না পরীক্ষা চলে? কেমন হচ্ছে পরীক্ষা?
হা হা । বড় হইতে চাইছি তাই পিচ্চি হইছি আগে । পরীক্ষা মোটেই ৪ টা হলো - বাংলা ও ইংরেজী দুই পত্র । এই দুই সাব নিয়ে কোনদিন ঠেলা সামলাইতে হয়নাই , তাই এবারো ফাঁকতালে ফাটাফাটি হইছে এক্সাম । কিন্তু এরপর থেকেই বিপদ ফিজিক্স , কেমিস্ট্রি (ভয় পাইছি), বায়োলোজি , ম্যাথ । এইগুলা নিয়াই টেনশন । দুয়া রাখবেন ।
ফিজিক্স আমার অপছন্দের সাব্জেক্ট আছিলো। কেমিস্ট্রি আর বায়োলজী ছিলো ফেভারিট।
যাউক ব্যাপার না, ভালো হইবো পরীক্ষা এই আশাই রাখি
কবিতাগুলান ফেসবুকে পার্ট বাই পার্ট স্ট্যাটাস দিলে এভারেজে ২২-২৫ টা লাইক পাইতেন!
আরে নাহ
কবিতা পছন্দ হইছে। শান্তর কমেন্টও পছন্দ হইছে।
আমার তরফের থ্যাক্স জানায়া রাখলাম
আপনার কবিতার ভিতরের অর্থ বুঝতে পারিনা। তয় পড়তে ভালোই লাগছে।
পাঠে ধন্যবাদ জানবেন...
"আমার জোৎস্না ধোয়া নীলাভ বিষণ্ণতা
আমার বৃষ্টি মাখা উত্তাল বিষণ্ণতা "
শেষ ২টা লাইন ভালো লেগেছে অনেক বেশি...
অনেক ধন্যবাদ...
মন্তব্য করুন