ইন্টার্ভিউ
এলোমেলো মাথা ঝাঁকড়া চুল
যদি করি একটু ভুল
টেনশন খাচ্ছে কুড়ে কুড়ে
কতো চিন্তা আসছে মাথা জুড়ে
তবু আমি উঠে দাড়াই
ভয়ের পথে পা বাড়াই
যা হবার তাই হবে
সময় হলে দেখা যাবে...
প্রথমে যেতে হবে ফিটফাট করে
দরজাটা একটু শব্দ করে
বলতে হবে ...আসতে পারি স্যার...
ব্যাস ভিতরে ধুকতে পারলেই সব খালাস...
ভাবছি যত সোজা
ভিতরে গেলে যাবে বোঝা
যখন ছুড়বে প্রশ্নের ঝাক
কোথা তখন খুজে পাব বাক.?..
যা হবার তাই হবে
সময় হলে দেখা যাবে
পারিনা তো কিচ্ছু আমি
বাংলাটা শুধু বলতে জানি
যদি বলে ইংরেজি
তখন আমি করব কি?
যা হবার তাই হবে
সময় হলে দেখা যাবে...।
যখন বলবে কাজের কথা
পারি আমি ঘোড়ার মাথা
গাধার মত তাকিয়ে থেকে
বলব আমি একটু বেকে
যা হবার তাই হবে
সময় হলে দেখা যাবে...।
মাথাটা পাতলা করে
ছুটবো এখন নিশানা ধরে
যা হবার তাই হবে...
সময় আমাকে বাঁচিয়ে দিবে...। 





প্রকৃতি কিন্তু নিশ্চুপ না...
প্রকৃতি কিন্তু নিশ্চুপ না...
তবে শান্ত। খুব কম কবিতা লিখে।
wait, মীর ভাইয়া, আমাকে শান্ত মনে করে ভুল করবেন না, কাজ টা শুধু যাক, দেখবেন, আর পরে যেন বলবেন না, rules break করে না আপ্পি...
wait, মীর ভাইয়া, আমাকে শান্ত মনে করে ভুল করবেন না, কাজ টা শুধু যাক, দেখবেন, আর পরে যেন বলবেন না, rules break করে না আপ্পি...
অনেক অনেক শুভকামনা রইলো ইন্টারভিউ' এর জন্যে। ভয় পাওয়ার কিছু নেই, কেউ না করে দিলে জীবন সেখানে আটকে যাবে না
কাল নেট লাইন খুব খারাপ ছিল, তাই চেষ্টা করেও উত্তর দিতে পারি নাই...

মনে হয়ে শুভকামনার জোরেই টিকে গেলাম,আপ্পি আজ assessment হল, একটু বেশি শুভকামনা দাও তো, যেন finally টিকে যাই...
প্রকৃতি কিন্তু নিশ্চুপ না...
হাহাহা। দারুণ।
ধন্যবাদ আপ্পি
মজার তো!
প্রকৃতি নিশ্চুপ না থাকুক, সব খানেই এমনি ঝড় তুলুক!
ওকে ওকে আসছি আপ্পি
মন্তব্য করুন