কেমনে ভালো থাকি -রকিবুল ইসলাম
বাড়ির পাশের ওই বাড়িতে
হঠাৎ দেখি একটি মেয়ে
বেল্কনিতে একলা এসে
পালিয়ে গেলো চমকে দিয়ে
মুখটি ছিল চাদের মতন
মাথায়ে কালো কেশ
হাসিতে তার মুক্ত ঝরে
কথার নাইকো রেশ
স্বপ্নে আমি বিভোর হলাম
একবার তারে দেখার লাগি
কোন পথ যে পাইনা খুজে
কেমনে তারে ডাকি
ছ" মাস পর হঠাৎ সেদিন
ঐ বাড়ির ঐ দারোয়ান
ডাকছে তারে, বুয়া
জলদি একগ্লাস পানি আন্
এখন বলুন দেখি
এই ঘটনার পরে আমি
কেমনে ভালো থাকি...
এই কবিতাটা আমার অনেক পছন্দের, তাই এবির নিতিমালা ভঙ্গ করে কবিতাটা দিলাম...... 





এবির নীতিমালা ভেঙ্গে আবার তা স্বীকার করার মধ্যে কোন বাহাদুরি আছে বুঝলাম না।
যদিও নীতিমালা জানেন তারপরেও আবার দিলাম। দয়া করে পোস্টটা সরিয়ে নিজের পাতায় রাখবেন।
ভাইয়া আসলে এই লেখাটা কোন ব্লগের না, আমাদের কলেজ ম্যাগাজিনের এক বড় ভাইয়ার লেখা, আমি শুধু এই লেখার আনুন্দ টুকু শেয়ার করার জন্য লেখাটা দিয়েছিলাম, যাই হোক আপনি বললেন তো জয় হুকুম, সরিএ নিচ্ছি।
মন্তব্য করুন