সাধারন একজন মায়ের একজন অতি সাধারন সন্তান
আমার মা, বড্ড সেকেলে !!!!
সে ফেসবুক বোঝে না ! মা দিবস সম্পর্কেও জানেনা !! কিন্তু সে আমার মা।
গতরাতে মায়ের সাথে কথা হচ্ছিলো,
- মা , কাল তো মা দিবস। এইদিন সবাই সবার মা'কে অনেক উপহার দেয়।
-- মা, দিবস আবার কি জিনিস ? মায়ের আবার কোন দিবস লাগে নাকি?
- তোমার কি লাগবে বলো?
-- আমার কিছুই লাগবে না। তুমি ভালো আছো?
- হুম, অনেক ভালো; কিন্তু কি লাগবে বলো ?
-- আচ্ছা যা মোবাইলে কিছু টাকা পাঠিয়ে দিও। এত্তো বড় হয়ে গেছে এখনো জ্বালায়।
- হা হা হা, আমি তো ভালো ছেলে !!! পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। আমি আবার কিভাবে জ্বালাই?
-- হ তুমি তো সবার চেয়ে ভালো। ভালোই থেকো। কোন ভেজালে জড়িও না।
- আচ্ছা। মনে থাকবে।
-- রাতে ভাত খেয়েছো ?
- নাহ, একটু পরে খাবো।
-- কি রান্না করেছে আজ ?
- গরুর গোস
-- তোমাকে না বলেছি গরু খাওয়া কমাতে, এত্তো গরু খেলে তো প্রেসার বেড়ে যাবে।
- মা তুমি কোন টেনশন নিও না, আজই লাস্ট। এই সপ্তাহে আর গরু খাবো না।
-- মনে থাকে যেনো?
- আচ্ছা, মনে থাকবে। মা তোমার শরীর ভালো তো?
-- হ্যাঁ। এখন সুস্থ। তোমার অফিস ঠিক মতো চলছে তো ?
- হ্যাঁ, পারফেক্ট।
-- তাহলে যাও এখন রাত ১১টা বাজে। খেয়ে নাও।
- আচ্ছা; তুমি ওষুধ ঠিক মতো খেয়েছো তো? আর মোবাইলে টাকা গেলে জানিও।
-- কাল তো হরতাল, সাবধানে অফিসে যেও। আর সাবধানে থেকো।
- আচ্ছা ; ঠিক আছে, তাহলে ভালো থেকো।
-- তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ।
আর এভাবেই প্রতিদিন আমার কথা শেষ হয়ে যায় একটি অপূর্ণতা নিয়ে। শেষ লাইনে চিৎকার করে বলতে পারি না, "আই লাভ ইউ মা"।
যতই সেকেলে হোক, আমার মা আমার জন্য পারফেক্ট। যার একমাত্র চিন্তা তার সন্তানটি কিভাবে , কেমন আছে। ঠিক আছে তো ?
আমার মা'ই আমার পৃথিবী, আমার ফিলোসফার। সেই যে ছোট বেলায় শিখিয়েছিলো, "নিজে ভালো তো জগত ভালো", এখন পর্যন্ত ওই ফিলোসফি নিয়েই পথ চলছি।
" মা তুমি মা হয়েছো বলেই হয়তো, আমি আমি হতে পেরেছি,
অনেক অসাধারন মানুষের মাঝে,
সাধারন একজন মায়ের একজন অতি সাধারন সন্তান। "





মায়ের জন্য ভালোবাসা।
মায়ের জন্য ভালোবাসা , অনেক ভালোবাসা
একজন মা শুধুই মা...... তার আর কোন পরিচয়ের প্রয়োজন নেই....
সব মায়েরাই ভাল থাকুক..
সব মায়েরাই ভাল থাকুক..
মায়েরা সবসময় সেকেলে হয় সন্তানের কাছে
তবুও তার অস্তিত্বেই সন্তানের বেড়ে ওঠা
মা তো সূর্যের মত। চিরন্তন।
মা মায়ের মতো
সব মায়েরাই ভালো থাকুক।
লেখা মায়াময়!
মন্তব্য করুন